রুস্তম আলী ফরাজী
রুস্তম আলী ফরাজী | |
|---|---|
| পিরোজপুর-৩ আসন আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ২০১৮ – ২০২৪ | |
| উত্তরসূরী | শামীম শাহনেওয়াজ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | মার্চ ২১, ১৯৫২ মঠবাড়িয়া, বাংলাদেশ |
| নাগরিকত্ব | বাংলাদেশী |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
| শিক্ষা | স্নাতকোত্তর |
| পেশা | চিকিৎসক |
| ধর্ম | ইসলাম |
ডা. রুস্তম আলী ফরাজী একজন বাংলাদেশি চিকিৎসক ও রাজনীতিবিদ। তিনি পিরোজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে চতুর্থ মেয়াদে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[১][২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রুস্তম আলী ফরাজী ২১ মার্চ ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। রাজনীতিতে আসার পূর্বে তিনি একজন পেশাজীবি চিকিৎসক ছিলেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]রুস্তম আলী ফরাজী ১৯৯৬ সালে পিরোজপুর-৩ থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে এবং ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে সাংসদ নির্বাচিত হন।[৩] তিনি ৫ জানুয়ারী ২০১৪ থেকে পিরোজপুর -৩ থেকে একটি স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাংসদ নির্বাচিত হন। তিনি পাবলিক অ্যাকাউন্টস সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সাংসদ হন। তিনি মোট পাঁচবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে চার বার বিজয়ী হন।[১] ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের কাছে হেরে যান।[৪]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "রুস্তম আলী ফরাজী"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী বায়জিদ সেপাই বিপুল ভোটে জয়ী | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "Dr.Rustum Ali Faraji"। Dr.Rustum Ali Faraji। ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮।
- ↑ "চারবারের এমপিকে হারিয়ে স্বতন্ত্রের শামীম শাহনেওয়াজ বিজয়ী | খবরের কাগজ"। Khaborer Kagoj-খবরের কাগজ। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৫২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- পিরোজপুর জেলার রাজনীতিবিদ
- জাতীয় পার্টি (এরশাদ) এর রাজনীতিবিদ
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক রাজনীতিবিদ
- সপ্তম জাতীয় সংসদ সদস্য
- অষ্টম জাতীয় সংসদ সদস্য
- দশম জাতীয় সংসদ সদস্য
- একাদশ জাতীয় সংসদ সদস্য
- মঠবাড়িয়া উপজেলার ব্যক্তি
- বাংলাদেশের স্বতন্ত্র রাজনীতিবিদ
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ
- বরিশাল বিভাগের চিকিৎসক