বিষয়বস্তুতে চলুন

রুসলান মালিনোভস্কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রুসলান মালিনোভস্কি
২০১৫ সালে ইউক্রেনের হয়ে মালিনোভস্কি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রুসলান ভোলোদিমিরোভিচ মালিনোভস্কি
জন্ম (1993-05-04) ৪ মে ১৯৯৩ (বয়স ৩৩)
জন্ম স্থান ঝিতোমির, ইউক্রেন
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
জেনোয়া
জার্সি নম্বর ১৭
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:১৫, ২২ অক্টোবর ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

রুসলান ভোলোদিমিরোভিচ মালিনোভস্কি (ইউক্রেনীয়: Руслан Володимирович Маліновський; জন্ম: ৪ মে ১৯৯৩; রুসলান মালিনোভস্কি নামে সুপরিচিত) হলেন একজন ইউক্রেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব জেনোয়া এবং ইউক্রেন জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১১ সালে, মালিনোভস্কি ইউক্রেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইউক্রেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত ইউক্রেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৫ সালে ইউক্রেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইউক্রেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫৯ ম্যাচে ৭টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রুসলান ভোলোদিমিরোভিচ মালিনোভস্কি ১৯৯৩ সালের ৪ঠা মে তারিখে ইউক্রেনের ঝিতোমিরে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

মালিনোভস্কি ইউক্রেন অনূর্ধ্ব-১৯ এবং ইউক্রেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১১ সালের ১০ই নভেম্বর তারিখে তিনি কাজাখস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে ইউক্রেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] ইউক্রেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ২৫ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।

২০১৫ সালের ৩১শে মার্চ তারিখে, ২১ বছর, ১০ মাস ও ২৭ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী মালিনোভস্কি লাতভিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইউক্রেনের হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৮৫তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় রোমান বেজুসের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[] ম্যাচে তিনি ১৪ নম্বর জার্সি পরিধান করে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি লাতভিয়া ১–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] ইউক্রেনের হয়ে অভিষেকের বছরে মালিনোভস্কি সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৩ বছর, ৬ মাস ও ১০ দিন পর, ইউক্রেনের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[] ২০১৮ সালের ১০ই অক্টোবর তারিখে, ইতালির বিরুদ্ধে ম্যাচের ৬২তম মিনিটে মিকিতা বুরদার অ্যাসিস্ট হতে ইউক্রেনের হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২২ অক্টোবর ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
ইউক্রেন২০১৫
২০১৭
২০১৮১০
২০১৯
২০২০
২০২১১৩
২০২২
২০২৩
২০২৪
সর্বমোট৫৯

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]