বিষয়বস্তুতে চলুন

রুম অন দ্য ব্রুম (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রুম অন দ্য ব্রুম
প্রযোজকমার্টিন পোপ
মাইকেল রোজ
রচয়িতাজুলিয়া ডোনাল্ডসন
অ্যাক্সেল শেফলার
কাহিনিকারজুলিয়া ডোনাল্ডসন
বর্ণনাকারীসাইমন পেগ
সুরকারজিলিয়ান অ্যান্ডারসন
রব ব্রাইডন
টিমোথি স্পল
মার্টিন ক্লুনস
স্যালি হকিন্স
ডেভিড ওয়ালিয়ামস
চিত্রগ্রাহকপেপি লেনজি
প্রযোজনা
কোম্পানি
অরেঞ্জ আইজ লিমিটেড
ম্যাজিক লাইট পিকচার্স
স্টুডিও সোই
বিবিসি
পরিবেশকবিবিসি ওয়ান
মুক্তি২৫ ডিসেম্বর ২০১২ (2012-12-25)
দেশযুক্তরাজ্য
জার্মানি
ভাষাইংরেজি
জার্মান

রুম অন দ্য ব্রুম হলো ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড টেলিভিশন চলচ্চিত্র। জুলিয়া ডোনাল্ডসন লিখিত এবং অ্যাক্সেল শেফলারের আঁকা একই নামের একটি জনপ্রিয় শিশুতোষ ছবির বইয়ের ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ম্যাক্স ল্যাং এবং জান লাচাউয়ার। এটি লন্ডনের 'ম্যাজিক লাইট পিকচার্স' এবং 'অরেঞ্জ আইজ লিমিটেড'-এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি ২০১৪ সালে ৮৬ তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) 'সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম' বিভাগে মনোনয়ন পেয়েছিল।[] এছাড়াও এটি ২০১৩ সালে ব্রিটিশ একাডেমি চিলড্রেন'স অ্যাওয়ার্ড (BAFTA) জয় করে।[]

চলচ্চিত্রটি প্রথমবারের মত ২০১২ সালের ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের বিবিসি ওয়ান চ্যানেলে প্রচারিত হয়।[] এরপর ২০১৩ সালের মার্চ মাসে এটি ডিভিডি আকারে মুক্তি পায়। যুক্তরাষ্ট্রে এটি ২০১৩ সালে হ্যালোইন স্পেশাল হিসেবে এবং পরবর্তীতে ২০১৭-১৮ সালে বড়দিন স্পেশাল হিসেবে পিবিএস কিডস চ্যানেলে প্রদর্শিত হয়।

সারসংক্ষেপ

[সম্পাদনা]

চলচ্চিত্রটির গল্প একজন দয়ালু ডাইনি এবং তার বিড়ালকে নিয়ে, যারা একটি ঝাড়ুর ওপর চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। একদিন সকালে ডাইনির করা একটি জাদুর বিস্ফোরণে পার্শ্ববর্তী একটি ড্রাগন জেগে ওঠে। বিপদ বুঝে ডাইনি ও বিড়াল সেখান থেকে উড়ে পালিয়ে যায়।

পথে চলার সময় ডাইনির বিভিন্ন জিনিস হারিয়ে যেতে থাকে এবং নতুন নতুন বন্ধুর সাথে তাদের পরিচয় হয়। বনে ডাইনির টুপিটি হারিয়ে গেলে তারা নিচে নেমে সেটি খুঁজতে থাকে। একটি কুকুর টুপিটি খুঁজে দেয় এবং ডাইনি তাকেও ঝাড়ুতে চড়ার সুযোগ দেয়। পরবর্তীতে ডাইনির চুলের একটি ফিতা মাঠে পড়ে যায়। তিনজন ঝাড়ু থেকে নেমে সেটি খুঁজতে থাকে কিন্তু পায় না। পরে একটি সবুজ পাখি একাই সেটি খুঁজে ফিরিয়ে দিলে ডাইনি তাকেও সাথে নেয়। সবশেষে ডাইনির জাদুর কাঠিটি নলখাগড়ার বনে হারিয়ে যায়। একটি ব্যাঙ কাঠিটি উদ্ধার করে দেয় এবং সেও তাদের দলে যোগ দেয়। এতে বিড়াল কিছুটা বিরক্ত হয়।

পাঁচজন আরোহীর ভার সইতে না পেরে হঠাৎ ঝাড়ুটি মাঝখান থেকে ভেঙে যায়। পশুরা একটি কাদায় ভরা জলার নিচে পড়ে যায় এবং ডাইনি একা উড়ে গিয়ে একটি মেঘের ভেতর আটকা পড়ে। সেখানে সেই ড্রাগনটি তাকে দেখে ফেলে এবং রাতের খাবারে "ডাইনি ও চিপস" খাওয়ার পরিকল্পনা করে ডাইনিকে বন্দি করে। ড্রাগন যখন ডাইনিকে খেতে যাবে, ঠিক তখনই কাদার নিচ থেকে এক ভয়ংকর 'দানব' উঠে আসে এবং ডাইনিকে নিজের দাবি করে। ভয় পেয়ে ড্রাগন পালিয়ে যায়। আসলে সেই দানবটি ছিল কাদা মেখে ছদ্মবেশ ধরা ডাইনির সেই পশু বন্ধুরা।

শেষে ডাইনি তার জাদুর শক্তিতে একটি নতুন এবং মজবুত ঝাড়ু তৈরি করে, যেখানে সবার জন্য আরামদায়ক বসার জায়গা আছে। এরপর পাঁচ বন্ধু মিলে সুখে শান্তিতে উড়ে চলে।

কণ্ঠশিল্পী

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Chilton, Martin (১৬ জানুয়ারি ২০১৪)। "Julia Donaldson film Room on the Broom earns Oscar nomination"The Daily Telegraph। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২১
  2. "Children's in 2013"British Academy of Film and Television Arts। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  3. "Children's in 2013"British Academy of Film and Television Arts। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]