বিষয়বস্তুতে চলুন

রুবাবা দৌলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রুবাবা দৌলা
মার্কিন দূতাবাসে রুবাবা দৌলা
জন্ম
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামরুবাবা দৌলা মতিন
শিক্ষাঢাকা বিশ্ববিদ্যালয় (বিবিএ, এমবিএ)
স্টকহোম স্কুল অব ইকোনমিক্স
লন্ডন বিজনেস স্কুল
পেশাকর্পোরেট নির্বাহী, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক
কর্মজীবন১৯৯৮–বর্তমান
পরিচিতির কারণটেলিকম ও প্রযুক্তিখাতে নেতৃত্ব, নারী নেতৃত্ব বিকাশে অবদান
উল্লেখযোগ্য কর্ম
গ্রামীণফোন-এ বিপণন নেতৃত্ব, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতিত্ব, ওরাকলের কান্ট্রি ডিরেক্টর, বিসিবির পরিচালনা পর্ষদ সদস্য
পুরস্কারঅনন্যা শীর্ষ দশ পুরস্কার (২০০৬)

রুবাবা দৌলা মতিন বাংলাদেশের একজন ব্যবসায়ী, কর্পোরেট নির্বাহী এবং নারী ক্রীড়া সংগঠক।[] [] তিনি বাংলাদেশের কর্পোরেট অঙ্গনের শীর্ষস্থানীয় নারী নির্বাহীদের একজন এবং টেলিকম ও প্রযুক্তিখাতে নেতৃত্বের জন্য পরিচিত।[][]

প্রাথমিক ও শিক্ষা জীবন

[সম্পাদনা]

রুবাবা দৌলা বিশিষ্ট শিল্পী কামরুল হাসানের ভাগনি। জনপ্রিয় নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম তাঁর ফুপু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে স্টকহোম স্কুল অব ইকোনমিক্সলন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন।[][]

কর্মজীবন

[সম্পাদনা]

রুবাবা দৌলা তাঁর পেশাগত জীবনে গ্রামীণফোন-এর কর্পোরেট পর্যায়ে কাজ করে আলোচনায় আসেন। তিনি গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে থাকার সময়ে তিনি বাংলাদেশের কর্পোরেট খাতে একজন শক্তিশালী নারী নির্বাহী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।[]

এই সময়ে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে গ্রামীণফোনের স্পনসরশিপ কার্যক্রমের মাধ্যমে তিনি ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল গ্রামীণফোন। ২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুর ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।[]

পরবর্তীকালে তিনি এয়ারটেল বাংলাদেশের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশনে বাংলাদেশ, নেপালভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দেন।[][]

ক্রীড়া ও সামাজিক সম্পৃক্ততা

[সম্পাদনা]

কর্পোরেট জীবনের পাশাপাশি রুবাবা দৌলা ক্রীড়া সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস-এর বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।[][]

২০২৫ সালের বিসিবি নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে মনোনীত করে।[১০] প্রতিবেদনে বলা হয়, পূর্বে মনোনীত পরিচালক ইসফাক আহসানের মনোনয়ন প্রত্যাহারের পর তাঁর স্থলাভিষিক্ত হন রুবাবা দৌলা।[][১১]

পুরস্কার ও স্বীকৃতি

[সম্পাদনা]

রুবাবা দৌলা বাংলাদেশের নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের অনুপ্রেরণা হিসেবে বিবেচিত। ব্যবসা ও ব্যবস্থাপনায় নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৬ সালে অনন্যা শীর্ষ দশ পুরস্কার অর্জন করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. bdnews24.com। "বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা"বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  2. "অন্য রুবাবা"প্রথম আলো। ৩ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৩
  3. 1 2 3 4 5 6 প্রতিবেদক, ক্রীড়া (৭ অক্টোবর ২০২৫)। "ইসফাকের জায়গায় বিসিবির পরিচালক রুবাবা দৌলা"Prothomalo। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৫
  4. jagonews24.com। "এনএসসি মনোনীত নতুন বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা"jagonews24.com। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  5. "কে এই রুবাবা?"amarsangbad.com। ২ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৩
  6. "r-ventures 2.0 | Live Ep:2 | শিহাব আহমাদ | রুবাবা দৌলা"প্রথম আলো। ২২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৫
  7. রহমান, এম. মিজানুর (১৯ নভেম্বর ২০১৯)। "এবার স্টার্টআপ ছেড়ে ওরাকলে জয়েন করছেন সেই রুবাবা দৌলা"যুগান্তর। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৩
  8. প্রতিবেদক, ক্রীড়া (৭ অক্টোবর ২০২৫)। "ইসফাকের পরিবর্তে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা?"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৫
  9. "বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হলেন রুবাবা দৌলা"দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৫
  10. "রুবাবা দৌলা হচ্ছেন বিসিবির পরিচালক"প্রথম আলো। ৬ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৫
  11. SAMAKAL। "বিসিবির পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা"বিসিবির পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৫