রুবা'ই
রুবাই ( উচ্চারণ 'রোবাঈ') হলো ফারসি কবিতার একটি বিশেষ কাব্যরূপ। শব্দটি এসেছে আরবি 'রুবাʿয়্যি' থেকে, যার অর্থ “চার অংশবিশিষ্ট” বা “চার ভাগে গঠিত”। এর বহুবচন হলো রুবাʿয়ত।
ফারসি ভাষায় এটিকে কখনো 'চাহারগানা' নামেও ডাকা হয়, যার অর্থ চার অংশের কবিতা।[ক] অর্থাৎ রুবাই হলো ফারসি কবিতার এমন একটি ছন্দ বা কবিতার ধরন, যা চারটি পংক্তি নিয়ে গঠিত। অর্থাৎ এটি একটি চতুষ্পদী কবিতা। প্রতিটি রুবাই সাধারণত চারটি লাইনে সম্পূর্ণ ভাব প্রকাশ করে।
ধ্রুপদি ফারসি কবিতায় রুবাই সাধারণত চার পংক্তির একটি কবিতা। এটি কখনো দুইটি দ্বিপদী হিসেবেও গঠিত হতে পারে।
এটি রুমির " দিবান-ই শামস" থেকে একটি রুবাইয়ের উদাহরণ:
মূল কবিতা (ফারসি উচ্চারণের বাংলা রূপ):
আনওয়ার-ই সালাহউদ্দিন বর অঙ্গেখতা বাদ
দার দীদা ও জান-ই আশিকান রেখতা বাদ
হার জান কি লতিফ গশ্ত ও আজ লুৎফ গুজাশ্ত
বা খাক-ই সালাহউদ্দিন দর আমেখতা বাদ
- বাংলা অর্থ: সালাহউদ্দিনের জ্যোতির আলো জেগে উঠুক, প্রেমিকদের চোখে ও প্রাণে সেই আলো ঢেলে পড়ুক। যে আত্মা সূক্ষ্ম ও নির্মল হয়ে উঠেছে, সে আত্মা মিশে যাক সালাহউদ্দিনের ধুলোর সাথে।
- সালাউদ্দিনের ধুলোয় মিশে যাও! [২]
<ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি
- ↑ Cowan, J. M., ed. 1994. The Hans Wehr Dictionary of Modern Written Arabic (4th edition). Wiesbaden: Harrassowitz.
- ↑ "The Splendors of Salahuddin"।"The Splendors of Salahuddin".