বিষয়বস্তুতে চলুন

রুদি রিনালদি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রুদি রিনালদি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1993-08-18) ১৮ আগস্ট ১৯৯৩ (বয়স ৩২)[]
মোনাকো
উচ্চতা১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
ওজন৯৬ কিলোগ্রাম (২১২ পাউন্ড)
ক্রীড়া
দেশ মোনাকো
ক্রীড়াববস্লে
বিভাগটু-ম্যান

রুদি রিনালদি (ফরাসি: Rudy Rinaldi, ফরাসি উচ্চারণ: [ˈrudi riˈnaldi]; জন্ম: ১৮ আগস্ট ১৯৯৩) হলেন একজন মোনাকীয় ববস্লেডার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে ববস্লের টু-ম্যান বিভাগে মোনাকোর প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[]

রিনালদি মোনাকোর হয়ে ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি ২০১২ শীতকালীন যুব অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রুদি রিনালদি ১৯৯৩ সালের ১৮ই আগস্ট তারিখে মোনাকোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[][]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

রিনালদি মোনাকোর প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি বরিস ভ্যাঁ সাথে জুটি হিসেবে ববস্লের টু-ম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] রিনালদি প্রতিযোগিতায় ৩:৫৯.১৪ সময়ে সমাপ্তি রেখা অতিক্রম করে সার্বিকভাবে ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Official Results Book – Bobsleigh – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – এনওসি অনুযায়ী প্রবেশ তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০–১৭।
  2. 1 2 3 "Olympedia – Rudy Rinaldi" [অলিম্পিডিয়া – রুদি রিনালদি]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ১ জুলাই ২০২৫।
  3. "Official Results Book – Bobsleigh – 2-man – Results" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – টু-ম্যান – ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৫৩-৫৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]