রুথ এলিস সেন্টার
![]() রুথ এলিস সেন্টারের লোগো | |
| প্রতিষ্ঠাকাল | ১৯৯৯ |
|---|---|
| আলোকপাত | ঝুঁকিপূর্ণ, গৃহহীন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন এলজিবিটিকিউ তরুণরা। |
| অবস্থান | |
এলাকাগত সেবা | দক্ষিণ-পূর্ব মিশিগান |
| পরিষেবা | তাৎক্ষণিক সেবা কেন্দ্র, পথসেবা কার্যক্রম, অন্তর্বর্তীকালীন বাসস্থান এবং জরুরি আবাসন আশ্রয় |
মূল ব্যক্তিত্ব | মার্ক এরউইন, নির্বাহী পরিচালক[১][২] |
| ওয়েবসাইট | www |

রুথ এলিস সেন্টার (আরইসি) হলো ডেট্রয়েট এলাকার একটি সমাজসেবা সংস্থা, যা পরিবার থেকে বিচ্ছিন্ন, গৃহহীন এবং ঝুঁকিতে থাকা সমকামী মহিলা, সমকামী, উভকামী ও ট্রান্সজেন্ডার (এলজিবিটিকিউ) তরুণদের চাহিদা পূরণের জন্য কাজ করে। এই সংস্থাটির নামকরণ করা হয়েছে রুথ এলিসের জীবন ও কর্মের প্রতি সম্মান জানিয়ে, যিনি ডেট্রয়েটের একজন আফ্রিকান-আমেরিকান লেসবিয়ান ছিলেন। এলিস অভাবী মানুষের সেবার জন্যও পরিচিত ছিলেন।
কার্যক্রমসমূহ
[সম্পাদনা]রুথ এলিস সেন্টার পাঁচটি প্রধান কার্যক্রম পরিচালনা করে: যুব কার্যক্রম (স্বাস্থ্য, সমতা ও প্রচার কার্যক্রম—পূর্বে যা ড্রপ-ইন নামে পরিচিত ছিল; এবং লেসবিয়ান কুইয়ার নারী ও কিশোরী কেন্দ্র বা সিএলকিউ), সহায়ক আবাসন, সমন্বিত স্বাস্থ্যসেবা, সম্প্রদায়-ভিত্তিক পারিবারিক সহায়তা পরিষেবা এবং রুথ এলিস ইনস্টিটিউট পরিচালনা করা।
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৯ সালে জন অ্যালেন, কফি অ্যাডোমা[৩] এবং কোর্টনি উইলসন-সহ একদল সমাজকর্মী রুথ এলিস সেন্টার প্রতিষ্ঠা করেন।[৪] একই বছর রুথ এলিস তার ১০০তম জন্মদিন উদযাপন করেন। ২০০০ সালের সেপ্টেম্বরে ১০১ বছর বয়সী রুথ এলিস এই কেন্দ্রের প্রথম ধাপ অর্থাৎ ঝুঁকিতে থাকা তরুণদের জন্য একটি ড্রপ-ইন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।[৫]
২০১০ সালে ওয়ান্ডা সাইকসের ডেট্রয়েটে তার সফরের সময় সংস্থার কর্মীরা তাকে একটি চিঠি পাঠিয়ে পরিদর্শনের অনুরোধ করার পর থেকে তিনি এই সংগঠনটির একজন স্পষ্টবাদী সমর্থক হয়ে ওঠেন।[৪][৬][৭]
২০২২ সালের জানুয়ারিতে রুথ এলিস সেন্টার ৪৪,০০০ বর্গফুট (৪,১০০ বর্গমিটার) আয়তনের রুথ এলিস ক্লেয়ারমাউন্ট সেন্টার চালু করে। এটি ১৩ থেকে ৩০ বছর বয়সী এলজিবিটি মানুষদের জন্য একটি কেন্দ্র, যেখানে আবাসন এবং শিক্ষামূলক সুবিধাদিও রয়েছে। এর নির্মাণে আনুমানিক ১৫ মিলিয়ন ডলার খরচ হয়।[৮][৯]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Welch, Sherri (১৮ জুন ২০১৩)। "Ruth Ellis Center names new executive director"। Crain's Detroit Business। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৩।
- ↑ Proxmire, Crystal (২৭ জুন ২০১৩)। "Fresh From California: Ruth Ellis Welcomes New Executive Director"। Between the Lines। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৩।
- ↑ Michael, Jason A. (২ মে ২০১৭)। "Kofi Adoma: Creating history one organization at a time"। Between the Lines। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪।
- 1 2 Broverman, Neal (৪ অক্টোবর ২০১২)। "Detroit's Invaluable LGBT Youth Center Has a Friend in Wanda"। The Advocate। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৩।
- ↑ Michael, Jason (৩ ফেব্রুয়ারি ২০০৫)। "Ruth Ellis: A century worth of history"। Between the Lines। নং 1305। ১০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Wanda Sykes visits Ruth Ellis Center"। Between the Lines। ৮ জুলাই ২০১০। ২৫ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪।
- ↑ Mercer, Monica (২৮ আগস্ট ২০১২)। "Q&A: Wanda Sykes, Ruth Ellis Center Fundraiser Host"। Hour Detroit।
- ↑ Rahman, Nushrat (২১ নভেম্বর ২০২০)। "Ruth Ellis Center breaks ground on housing development and health clinic for LGBTQ youth"। Detroit Free Press। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২০।
- ↑ "Ruth Ellis Clairmount Center"। LBBA (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪।
