বিষয়বস্তুতে চলুন

রুওয়াইম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রুওয়াইম
ব্যক্তিগত তথ্য
জন্ম
মৃত্যু৯১৫
ধর্মইসলাম
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রজাহিরি
ধর্মীয় মতবিশ্বাসআশআরি
আন্দোলনসুফিবাদ
তরিকামালামাতিয়া
মুসলিম নেতা
যার দ্বারা প্রভাবিত
যাদের প্রভাবিত করেন

আবু মুহাম্মদ রুওয়াইম বিন আহমদ ছিলেন একজন প্রাথমিক মুসলিম আইনজ্ঞ, সংযমী, ওলি এবং কুরআন পাঠক ছিলেন। তিনি সুফিবাদের (তাসাউফ) দ্বিতীয় প্রজন্মের চর্চাকারীদের একজন ছিলেন।[][]

রুওয়াইম বিখ্যাত মরমী ইবনে খাফিফের প্রাথমিক শিক্ষক ছিলেন।[] রুওয়াইমের সঙ্গে ইবন খাফিফের আরেক শিক্ষক জুনাইদ বাগদাদির সম্পর্ক খারাপ ছিল বলে বলা হয়।[] আবার কেউ কেউ বলেন, তিনি জুনাইদের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী এবং সহযোগী ছিলেন।[][] তার ছাত্রদের পাশাপাশি, রুওয়াইম ছিলেন একজন নিবেদিতপ্রাণ পারিবারিক মানুষ। বস্তুজগতের প্রতি তার একনিষ্ঠ আকর্ষণ তাকে তার সময়ের অন্যান্য অনেক সুফি সাধকের থেকে আলাদা করে তুলেছিল।[][][] রুওয়াইম তার নিজ শহর বাগদাদের প্রধান বিচারকের সহকারী হিসেবে কিছু সময় কাটিয়েছিলেন।

রুওয়াইম ৩০৩ হিজরিতে মারা যান।[১০] এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ৯১৫ সালের সমান।[১১][১২][১৩][১৪]

দর্শন

[সম্পাদনা]

সুফিবাদের প্রথম দিকের চর্চাকারী হিসেবে রুওয়াইম এটাকে নিজের ইচ্ছা ত্যাগ করা বলে মনে করতেন। তার মতে, তাওহিদ মানে মানুষের অস্তিত্ব মুছে ফেলা এবং আল্লাহর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেয়া। তিনি এতটাই নম্র ছিলেন যে লজ্জাকে গুণ মনে করতেন। তিনি বলতেন, একজন ব্যক্তি যেখানেই যান না কেন আল্লাহ সব জায়গায় আছেন। তাই মানুষের লজ্জা পাওয়া উচিত। তিনি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করার চেয়ে মানুষকে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করতে বলতেন। সুফিবাদের মধ্যে তাঁর প্রভাব প্রথম দিকেই প্রবল ছিল। বাগদাদের প্রাথমিক পর্যায়ের অনেক সুফি তাঁর শিষ্য ছিলেন। রুওয়াইম মনসুর আল-হাল্লাজ সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। প্রথমে তাঁর অলৌকিকতায় বিশ্বাস করতেন। যদিও পরে এই ধরনের দাবি তিনি প্রত্যাখ্যান করেছিলেন।[১৫]

ইসলামি আইনে রুওয়াইম জাহিরি মতের অনুসারী ছিলেন। তিনি দাউদ আল-জাহিরির মতবাদ অনুসরণ করতেন। তিনি এই মতবাদের গুরুত্বপূর্ণ আইনবিদদের একজন ছিলেন। পরবর্তীতে জাহিরি পণ্ডিত ইবন হাজম তাকে এই মতবাদের শীর্ষ নেতাদের একজন বলে উল্লেখ করেন।

রুওয়াইম সুফি হলেও অন্য সুফিদের ভুল নিয়ে সমালোচনা করতেন।[১৬] তার বই “এররস অফ দ্য এক্সট্যাটিক্স” এসব ভুলের সংকলন নিয়ে লেখা হয়েছিল। তিনি সাধারণ মুসলমানদের আধ্যাত্মিক বিষয় নিয়ে সুফিদের সাথে তর্ক করার বিরুদ্ধে সতর্ক করেছিলেন। কারণ তিনি মনে করতেন যে এই ধরণের ব্যক্তি পরে ইমান হারিয়ে ফেলবেন। এই ধরণের বিষয়গুলি সুফিবাদের বিশেষজ্ঞদের উপর ছেড়ে দেওয়া উচিত।[১৭][১৮]

উক্তি

[সম্পাদনা]

নিচের কথাগুলো আবু বকর আল-কালাবাদি লিখেছেন এবং আর্থার জন আরবেরি এর অনুবাদ করেছেন।

  • "সন্তুষ্টি হলো আনন্দের সাথে (ঈশ্বরের) আদেশের প্রত্যাশা।" (কালাবধি ৯৩)
  • "দারিদ্র্য হলো প্রতিটি অস্তিত্বশীল জিনিসের অস্তিত্বহীনতা এবং প্রতিটি হারিয়ে যাওয়া জিনিস পরিত্যাগ করা।" (কালাবধি ৮৬)
  • "তওবার প্রকৃত অর্থ হলো—তুমি তওবার জন্যও অনুতপ্ত হবে।" (কালাবধি ৮৩)[১৯]
  • ধর্মান্তরিত হওয়ার ফলে "তুমি আল্লাহকে ভয় করবে, কারণ তিনি তোমার উপর ক্ষমতা রাখেন।" (কালাবধি ৮৩)
  • শান্তির তওবা হলো, "তুমি আল্লাহর সামনে লজ্জিত হবে, কারণ তিনি তোমার কাছাকাছি আছেন।" (কালাবধি ৮৩)
  • "আন্তরিকতা হলো কাজের প্রতি শ্রদ্ধাবোধ দূর করা।" (কালাবধি ৯০)

ঘনিষ্ঠতার অর্থ সম্পর্কে মন্তব্য করে রুওয়াইম বলেছেন: (কালাবধি ৯৯)

তোমার সৌন্দর্য আমার হৃদয়ের আনন্দ,
আর আমার মনকে অবিরাম ধরে রাখে:
তোমার ভালোবাসা আমাকে তোমার সামনে এনেছে,
মানুষের থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে।
তোমার স্মৃতি আমার মনে আসে
প্রিয় বন্ধুর কাছ থেকে সুসংবাদ নিয়ে:
"দেখ, তিনি তোমাকে যেমন প্রতিশ্রুতি দিয়েছেন,
তুমি তোমার লক্ষ্য অর্জন করবে এবং লাভ করবে। "
যেখানেই তুমি আলো জ্বালানোর সুযোগ পাও,
হে তুমিই আমার আত্মার উদ্দেশ্য!
তুমি স্পষ্টভাবে আমার দৃষ্টিতে আসো,
আর আমার হৃদয়ে সব সময় থাকো।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Lloyd Ridgeon, Morals and Mysticism in Persian Sufism: A History of Sufi-Futuwwat in Iran, pg. 32. Abingdon-on-Thames: Routledge, 2010.
  2. Ibn Khallikan's Biographical Dictionary, translated by William McGuckin de Slane. Paris: Oriental Translation Fund of Great Britain and Ireland. Sold by Institut de France and Royal Library of Belgium. Vol. 3, pg. 209.
  3. Ignác Goldziher, The Zahiris, pg. 106. Leiden: Brill Publishers, 1971.
  4. N. Hanif, Biographical Encyclopaedia of Sufis: Central Asia and Middle East, pg. 200. 1st ed. New Delhi: Sarup & Sons, 2002. আইএসবিএন ৮১৭৬২৫২৬৬২
  5. John Renard, The A to Z of Sufism, pg. xxvi. Lanham: Rowman & Littlefield, 2005.
  6. Renard, pg. 205.
  7. Annemarie Schimmel, Mystical Dimensions of Islam, pg. 59. Chapel Hill: University of North Carolina Press, 2011.
  8. "Culture and Learning in Islam," taken from The Different Aspects of Islamic Culture, vol. 5, pg. 438. Ed. Ekmeleddin İhsanoğlu. Beirut: UNESCO, 2003.
  9. Ahmet T. Karamustafa, Sufism: The Formative Period, pg. 22. Berkeley: University of California Press, 2007.
  10. Goldziher, pg. 105.
  11. Carl W. Ernst, Words of Ecstasy in Sufism, pg. 29. Albany: SUNY Press, 1983. আইএসবিএন ০-৮৭৩৯৫-৯১৭-৫
  12. Jawid Ahmad Mojaddedi, The Biographical Tradition in Sufism: The Ṭabaqāt Genre from Al-Sulamī to Jāmī, pg. 95. Richmond: Curzon Press, 2001.
  13. Karamustafa, pg. 21.
  14. Franz Rosenthal, "Sweeter Than Hope": Complaint and Hope in Medieval Islam, pg. 56. Leiden: Brill Publishers, 1983.
  15. Louis Massignon, The Passion of al-Hallaj: Mystic and Martyr of Islam. Trans. Herbert W. Mason. Pg. 148. Princeton: Princeton University Press, 1994.
  16. Ernst, pg. 163.
  17. Schimmel, pg. 235.
  18. Ibn Abbad al-Rundi, Ibn ʻAbbād of Ronda: Letters on the Sūfī Path, pg. 130. Trns. John Renard. Mahwah: Paulist Press, 1986.
  19. See also Schimmel, pg. 110.

বহিঃসংযোগ

[সম্পাদনা]