রীয়া শর্মা
রীয়া শর্মা | |
|---|---|
রীয়া শর্মা ২০১৯ সালে | |
| জন্ম | ৭ আগস্ট ১৯৯৫ মুম্বাই, মহারাষ্ট্র, ভারত |
| মাতৃশিক্ষায়তন | সেন্ট জেভিয়ার্স কলেজ মুম্বাই |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ২০১৪–বর্তমান |
| পরিচিতির কারণ | ইতনা করো না মুঝে পেয়ার তু সুরজ মে সাঁঝ, পিয়াজি ইয়ে রিশতে হ্যায় প্যায়ার কে |
রীয়া শর্মা (জন্ম ৭ আগস্ট ১৯৯৫) একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত হিন্দি টেলিভিশনে কাজ করেন। তিনি ২০১৪ সালের টেলিভিশন ধারাবাহিক ইতনা করো না মুঝে পেয়ার -এ নিশি খান্নার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিলেন। [১] [২] ২০১৬ সালে, তিনি এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি ছবিতে ঋতু চরিত্রে অভিনয় করে বলিউড চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ] শর্মা গোল্ড অ্যাওয়ার্ডস প্রাপক এবং অন্যান্য অনেক পুরস্কারের বিভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছেন। [৩]
শর্মা স্টার প্লাসের ইয়ে রিশতে হ্যায় প্যায়ার কে ধারাবাহিকের মুখ্য চরিত্র মিষ্টি আগরওয়াল রাজবংশের ভূমিকায় এবং তু সুরজ মে সাঁঝ, পিয়াজি ধারাবাহিকে ডক্টর কনক রাঠি তোশনিওয়ালের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন। [৪] [৫]
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]রীয়া শর্মা ১৯৯৫ সালের ৭ আগস্ট[৬] মহারাষ্ট্রের মুম্বাই শহরে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। [৭] তিনি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন।[৮][৯] প্রথমে তিনি সাংবাদিক হতে চেয়েছিলেন কিন্তু পরে তিনি অভিনয়কে পেশা হিসাবে বেছে নেন।[১০][১১]
কর্মজীবন
[সম্পাদনা]অভিষেক এবং প্রাথমিক ভূমিকা (২০১৪-২০১৬)
[সম্পাদনা]শর্মা ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত সনি টিভি ইতনা করো না মুঝে পেয়ার ধারাবাহিকে নিশি খান্না শাহের চরিত্রে অভিনয়ের করেন এবং এই ধারাবাহিকে রীয়া অভিনেতা মেহুল ব্যাসের সাথে জুটি বাঁধেন [১২][তথ্যসূত্র প্রয়োজন][ উদ্ধৃতি প্রয়োজন ] ২০১৪ সালে, তিনি বড়ি দুর সে আয়ে হ্যায় ধারাবাহিকে প্রীয়াঙ্কা প্রীয়া প্রভাকর দাতার চরিত্রে অভিনয় করেছিলেন। [১৩] [১৪] ২০১৫ সালে, তিনি ইয়ে হ্যায় আশিকি সুন ইয়ার চিল মার ধারাবাহিকের একটি পর্বে অভিনেতা দর্শিল সাফারির সাথে অভিনয় করেছিলেন এবং তার অভিনীত চরিত্রের নাম ছিল চান্দিনী কাপুর। [১৫] [১৬]
২০১৬ সালে, তিনি কিংশুক বৈদ্যের বিপরীতে ইয়ে হ্যায় আশিকি -এর আরেকটি পর্বে অভিনয় করেছিলেন এবং তার অভিনীত চরিত্রের নাম ছিল সুভি দেশপান্ডে। [১৭] [১৮] শর্মা এরপর কাহানি হামারিতে...দিল দোস্তি দিওয়ানেপান কি ধারাবাহিকে গৌরী শুক্লা চরিত্রে অভিনয় করেন। এই ধারাবাহিকে তিনি অভিনেতা করণ ওয়াহির সাথে কাজ করেন। [১৯] এক মাস পরে অনুষ্ঠানটি শেষ হয়। [২০]
২০১৬ সালে, শর্মা নীরজ পান্ডের এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি চলচ্চিত্রে একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে রীয়া শর্মা বলিউডে অভিষেক করেন। এই চলচ্চিত্রে তিনি সুশান্ত সিং রাজপুত এবং কিয়ারা আদভানি -এর মতো অভিনেতাদের সাথে অভিনয় করেছিলেন। এই সিনেমাতে রীয়া শর্মা ধোনির স্ত্রীর বন্ধু ঋতু চরিত্রে অভিনয় করেছিলেন। [২১] [২২]
সুযোগ এবং সাফল্য (২০১৭-বর্তমান)
[সম্পাদনা]শর্মা ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্টার প্লাসের তু সুরজ ম্যায় সাঁঝ, পিয়াজি ধারাবাহিকে ডক্টর কনক রাঠি তোশনিওয়ালের চরিত্রে অভিনয় করেছেন এবং তার সহ অভিনেতা ছিলেন অবিনেশ রেখি। [২৩] এই ধারাবাহিক তার অভিনয় জগতের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে প্রমাণিত হয়। [২৪] শর্মা এই ধারাবাহিকে তার অভিনয়ের জন্য সেরা প্রধান অভিনেত্রীর বিভাগে স্বর্ণ পুরস্কারের মনোনয়ন পেয়েছিল। [২৫]
২০১৮ সালে, তিনি অভিনেতা রুসলান মমতাজের সাথে জুটি বেঁধে অ্যান্ডটিভির পর্বভিত্তিক ধারাবাহিক লাল ইশক -এর এক্টি পর্বে কোমল মিশ্রার চরিত্রে অভিনয় করেছিলেন। [২৬] [২৭] সেই একই বছর, তিনি অভিনেতা বিশাল সিংয়ের সাথে জুটি বেঁধে জি টিভির জনপ্রিয় কুমকুম ভাগ্য ধারাবাহিকে অঞ্জলি শর্মার চরিত্রে অভিনয় করেছিলেন। [২৮]
শর্মা ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত স্টার প্লাসের ইয়ে রিশতে হ্যায় প্যায়ার কে ধারবাহিকে মিষ্টি আগরওয়াল রাজবংশের [২৯] চরিত্রে অভিনয় করে আরও সাফল্য ও প্রশংসা পান। [৩০] এই ধারাবাহিকে তিনি অভিনেতা শাহীর শেখের সাথে জুটি বেঁধেছিলেন। এই ধারাবাহিকে অভিনয়ের জন্যও তিনি সেরা প্রধান অভিনেত্রীর বিভাগে জন্য স্বর্ণ পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। [৩১] ধারাবাহিকে শেখের সাথে তার রসায়ন প্রশংসিত হয়েছিল এবং তারা স্বর্ণ পুরস্কারের অনুষ্ঠানে গোল্ড বেস্ট অনস্ক্রিন জুটি পুরস্কার জিতেছিল। [৩২]
তিনি স্টার প্লাসে সম্প্রচারিত দুই ধারাবাহিক ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় [৩৩] এবং ইয়ে রিশতে হ্যায় প্যায়ার কে -এর সমন্বিত পর্বগুলিতে মিষ্টি চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি শেখের সাথে স্টার প্লাসে সম্প্রচারিত নাচ বালিয়া ৯ টিভি অনুষ্ঠানে একটি নৃত্য পরিবেশন করেছিলেন। [৩৪] [৩৫]
দুই বছরের বিরতির পর, শর্মা ২০২২ সালের মিউজিক ভিডিও তু হি তো হ্যায় -তে অভিনেতা সুমেধ মুদগলকরের সাথে জুটি বেঁধেছিলেন। [৩৬]
সর্বজনীন চিত্র
[সম্পাদনা]ইস্টার্ন আই পত্রিকায় ২০২০ সালে প্রকাশিত শীর্ষ ৫০ এশীয় তারকার তালিকায় শর্মা ৩০তম স্থানে ছিলেন। [৩৭] [৩৮] মঞ্জু চন্দ্রন উল্লেখ করেছেন যে ইয়ে রিশতে হ্যায় পেয়ার কে ধারাবাহিকের মুখ্য নারী চরিত্রে অভিনয়ের পর ২০২০ সালে তার ভক্তদের সংখ্যা আকাশচুম্বী হয়ে উঠেছিল। মূলত গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলির উপর আলোকপাতকারী এই গল্পে তার অভিনয় তাকে খ্যাতি এনে দেয়। তিনি ইস্টার্ন আইয়ে ২০২১ সালে প্রকাশিত শীর্ষ ৩০ বৈশ্বিক এশীয় তারকার তালিকায়ও স্থান পেয়েছেন। [৩৯]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | রেফ. |
|---|---|---|---|---|
| ২০১৬ | এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি | ঋতু | ক্যামিও উপস্থিতি | [৪০] |
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | তথ্যসূত্র |
|---|---|---|---|---|
| ২০১৪–২০১৫ | ইতনা করো না মুঝে পেয়ার | নিশি খন্না শাহ | [৪১][৪২] | |
| ২০১৪ | বড়ি দূর সে আয়ে হ্যায় | প্রীয়াঙ্কা প্রভাকর দাতার | [তথ্যসূত্র প্রয়োজন] | |
| ২০১৫ | ইয়ে হ্যায় আশিকি | চাঁদনি কাপুর | পর্ব: "পেয়ার মে সেকেন্ড" | [৪৩] |
| ২০১৬ | শুভি দেশপাণ্ডে | পর্ব: "এক্স কনভিক্ট" | [৪৪] | |
| কাহানি হামারি... দিল দোস্তি দিওয়ানেপন কি | গৌরী শুক্লা | [৪৫][৪৬] | ||
| ২০১৭–২০১৮ | তু সুরজ ম্যায় সাঞ্জ, পিয়াজি | ড. কনক রাঠি তোশনিওয়াল | [৪৭][৪৮] | |
| ২০১৮ | লাল ইশক | কোমল মিশ্র | পর্ব: "শাড়ি" | [৪৯] |
| ২০১৯–২০২০ | ইয়ে রিশ্তে হ্যায় পেয়ার কে | মিষ্টি আগরওয়াল রাজবংশ | [৫০][৫১] |
সঙ্গীত ভিডিও
[সম্পাদনা]| বছর | শিরোনাম | গায়ক(রা) | রেফ. |
|---|---|---|---|
| ২০২২ | তু হি তো হ্যায় | অভি দত্ত, শাম্ভবী ঠাকুর | [৫২] |
পুরস্কার এবং মনোনয়ন
[সম্পাদনা]| বছর | পুরস্কার | বিভাগ | কাজ | ফলাফল | রেফ. |
|---|---|---|---|---|---|
| ২০১৭ | স্বর্ণ পুরস্কার | প্রধান চরিত্রে আত্মপ্রকাশ (নারী) | তু সুরজ ম্যায় সাঁঝ, পিয়াজি | মনোনীত | |
| ২০১৯ | প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী | ইয়ে রিশতে হ্যায় পেয়ার কে | মনোনীত | [৫৩] | |
| সেরা অনস্ক্রিন জুটি ( শাহির শেখের সাথে) | বিজয়ী | [৫৪] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rhea Sharma: Check Out The Actress Journey To Success"। Pinkvilla। ১৮ মে ২০২১। ১৮ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২১।
- ↑ "'Yeh Rishtey Hain Pyaar Ke' actress Rhea Sharma becomes top trend on Twitter"। Navbharat Times। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২০।
- ↑ "Rhea Sharma: Television is my priority"। The Tribune। ১৬ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
- ↑ "Yeh Rishtey Hain Pyaar Ke: Shaheer Sheikh says Rhea Sharma brought Abir to life by being Mishti"। Bollywood Hungama। ১৬ অক্টোবর ২০২০।
- ↑ "YRHPK turns 1: Here's why Shaheer Sheikh, Rhea Sharma starrer is a breath of fresh air amid other family drama"। Pinkvilla। ১৮ মার্চ ২০২০। ১৯ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০।
- ↑ "Rhea Sharma celebrates her birthday"। ABP Live। ৭ আগস্ট ২০২০। ১৬ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- ↑ "Happy Birthday Rhea Sharma: 5 times Yeh Rishtey Hain Pyaar Ke star mesmerised fans by donning lehenga"। Pinkvilla। ১৭ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২২।
- ↑ "St. Xavier's College, Mumbai: The Alumni List"। St.Xavier's College। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৭।
- ↑ "All My Firsts Ft. Rhea Sharma of Yeh Rishtey Hai Pyaar Ke - Exclusive"। The Times of India। ১০ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯।
- ↑ "Aspiring to be a journalist to early education: Know the interesting facts about Rhea Sharma"। Navbharat Times। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২১।
- ↑ "Tu Sooraj, Main Saanjh Piyaji's Rhea Sharma: Not looking for a relationship"। Business Standard। ১৭ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭।
- ↑ "Check Out Fun Pictures From The Sets Of Sony TV's 'Itna Karo Na Mujhe Pyaar'"। The Times of India। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Badi Dooooor Se Aaye Hai : Now, a comedy show with aliens"। The Times of India। ২০ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৪।
- ↑ "Alien language in practice on sets of Badi Dooooor Se Aaye Hai"। The Times of India। ৪ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৪।
- ↑ "Bindass.com: Yeh Hai Aashiqui Sun Yaar Try Maar, Season 3 (2015)"। Bindass.com। ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৬।
- ↑ "Rapper Maddy is the new face of 'Yeh Hai Aashiqui' Season 3 - Sun Yaar Try Maar"। The Indian Express। ২৩ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৫।
- ↑ "Bindass.com: Yeh Hai Aashiqui Season 4 hosted by Mrinal Dutt (2016)"। Bindass.com। ২৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৬।
- ↑ "Mrinal Dutt to host 'Yeh Hai Aashiqui'; will show love stories fighting the society"। The Indian Express। ১২ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৬।
- ↑ "Karan Wahi and Rhea Sharma in Gul Khan's Kahaani Hamari..."। The Times of India। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৬।
- ↑ "When Karan Wahi & Rhea Sharma landed up in a pool while shooting for Kahaani Hamari... Dil Dosti Deewanepan Ki"। Pinkvilla। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ M.S. Dhoni – The Untold Story 2016 Movie News, Cast, Songs & Videos. Bollywood Hungama. Retrieved 20 September 2016.
- ↑ Hungama, Bollywood (অক্টোবর ২০১৬)। "Box Office: Worldwide Collections and Day wise breakup of M.S. Dhoni – The Untold Story – Bollywood Hungama"। Bollywood Hungama।
- ↑ "'Pressure' on Rhea Sharma to take 'Diya Aur Baati...' legacy forward in Tu Sooraj Main Saanjh, Piyaji"। Times Now। ২ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭।
- ↑ "We make a great team, says Rhea Sharma"। Deccan Chronicle। ৩০ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭।
- ↑ "Tu Sooraj, Main Saanjh Piyaji team is in Thailand for an important shoot sequence"। The Times of India। ১৮ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮।
- ↑ "WATCH! Laal Ishq Episode 7: Saree, Starring Rhea Sharma and Ruslaan Mumtaz"। ZEE5। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৮।
- ↑ "Rhea Sharma: There's comfort working with Ruslaan Mumtaz"। Mid Day। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০।
- ↑ "Kumkum Bhagya: Yuvika Chaudhary, Vishal Singh and Rhea Sharma recreate Kuch Kuch Hota Hai scene; see pics"। The Times of India (ইংরেজি ভাষায়)। ২৮ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- ↑ "Yeh Rishtey Hain Pyaar Ke's Mishti aka Rhea Sharma finds her role to be same as Deepika Padukone's from YJHD"। Pinkvilla। ১৯ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৯।
- ↑ "Shaheer Sheikh is a supportive co-actor: Rhea Sharma"। The Times of India (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- ↑ "Rhea Sharma opens up about resuming work and performing challenging scenes showing PTSD"। Bollywood Hungama। ২১ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ "These Photos of Shaheer Sheikh and Rhea Sharma prove they are television's most adorable on screen couple"। Pinkvilla (ইংরেজি ভাষায়)। ১৯ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০।
- ↑ "Yeh Rishta Kya Kehlata Hai and Yeh Rishtey Hain Pyar Ke to have an integration episode"। The Times of India। ৯ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৯।
- ↑ "Rhea Sharma on Yeh Rishtey Hain Pyaar Ke going off-air: Will miss Mishti; She was close to my heart"। Pinkvilla। ৫ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Year Ender: From 'Yeh Rishtey Hain Pyaar Ke', 'Choti Sarrdaarni' To 'Yehh Jadu Hai Jinn Ka', Top Fiction Launches Of 2019"। ABP News। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ "Sumedh Mudgalkar: I told Rhea Sharma I might be shy romancing her in our song Tu Hi Toh Hai"। The Times of India। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২।
- ↑ Chandran, Manju (১৩ ডিসেম্বর ২০২০)। "Top 50 Asian celebrities of 2020"। Eastern Eye। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০।
- ↑ "Sonu Sood Named Top Global Asian Celebrity 2020; Check The Complete List"। News18। ৯ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০।
- ↑ "The New Generation: Top 30 under 30 Global Asian Stars"। EasternEye (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২০ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১।
- ↑ "Rhea Sharma to Shama Sikander: TV actors and their little-known film appearances"। Mid-day। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ "A grand wedding for Nishii and Jignesh in Itna Karo Na Mujhe Pyar"। The Times of India। ১০ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৫।
- ↑ "Sony TV's Itna Karo Na Mujhe Pyar....completes 150 episodes!"। The Times of India। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৫।
- ↑ "Rhea Sharma: I definitely look up to Rekha ma'am as a strong role model and inspiration"। Mid Day। ২৩ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০।
- ↑ "Yeh Hai Aashiqui Season 4 – Mohit Chauhan, Neeti Mohan – New Music Video"। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৬ – YouTube এর মাধ্যমে।
- ↑ "'Kahani Hamari Dil Dosti Deewanepan Ki' ends in a month!"। The Times of India। Neha Maheshwri। ১৪ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- ↑ "Kahani Hamari Dil Dosti.. to Ek Duje Ke Vaaste: Prime time Hindi soaps face abrupt closure"। The Times of India। ৪ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৬।
- ↑ "Rhea Sharma on playing Kanak in Tu Sooraj Main Saanjh Piyaji: You don't get to see such bindaas girls on TV usually"। The Indian Express। ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Get ready for Tu Sooraj Main Saanjh Piyaji!; Diya Aur Baati Hum's sequel"। Rediff.com।
- ↑ "Rhea Sharma recalls fond memories from the Himalayas; Calls it her best trip; see photos"। Pinkvilla। ৩ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০।
- ↑ "Shivangi Joshi introduces Rhea Sharma as Mishti in Yeh Rishta Kya Kehlata Hai's spin-off 'Yeh Rishtey Hain Pyaar Ke'!"। The Times of India। ১৯ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Rhea Sharma on romancing Shaheer Sheikh: I was in Class 8 when I first saw him on TV"। India Today। ১৪ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৯।
- ↑ "Exclusive - Jigar Mulani's new song 'Tu Hi Toh Hai' stars Sumedh Mudgalkar and Rhea Sharma"। India TV News। ১০ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২।
- ↑ "Gold Awards 2019: Rhea Sharma and Shaheer Sheikh Win Best Onscreen Jodi Award"। Mid-day (ইংরেজি ভাষায়)। ১২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- ↑ "Gold Awards 2019 Winners List: Shivangi Joshi, Mohsin Khan, Surbhi Chandna, Rhea Sharma and Others Win Big"। Pinkvilla (ইংরেজি ভাষায়)। ১২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।