বিষয়বস্তুতে চলুন

রিয়া কাপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিয়া কাপুর
এলি স্তন ক্যান্সার কার্নিভালে রিয়া কাপুর
জন্ম (1987-03-05) ৫ মার্চ ১৯৮৭ (বয়স ৩৯)
মাতৃশিক্ষায়তননিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়
পেশাচলচ্চিত্র প্রযোজক
কর্মজীবন২০১০ – বর্তমান
দাম্পত্য সঙ্গীকরণ বুলানি (বি. ২০২১)
পিতা-মাতাঅনিল কাপুর (পিতা)
পরিবারদেখুন সুরিন্দর কাপুর পরিবার

রিয়া কাপুর (জন্ম ৫ই মার্চ ১৯৮৭) একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক[][] তিনি তাঁর বোন সোনম কাপুরের সাথে ফ্যাশন লাইন রিসোনের মালিকও।[]

প্রাথমিক এবং ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

রিয়া কাপুর হলেন অভিনেতা অনিল কাপুর এবং তাঁর স্ত্রী সুনিতার কন্যা, তিনি অভিনেত্রী সোনম কাপুর এবং হর্ষবর্ধন কাপুরের বোন, চলচ্চিত্র নির্মাতা সুরিন্দর কাপুরের নাতনি। চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর এবং অভিনেতা সঞ্জয় কাপুরের ভাইঝি। বনি কাপুরের স্ত্রী, প্রয়াত প্রযোজক মোনা শৌরি কাপুর এবং প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী তাঁর জ্যেঠিমা। তাঁর সম্পর্কিত ভাইবোনরা হলেন অভিনেতা অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর এবং মোহিত মারওয়াহ ও অভিনেতা রণবীর সিং[][] রিয়া কাপুর নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে "নাট্য সাহিত্যে" স্নাতক ডিগ্রি অর্জন করেন।

২০২১ সালে রিয়া কাপুর তাঁর ১২ বছরের সঙ্গী করণ বুলানিকে তাঁর পরিবারের বাসভবনে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে বিবাহ করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

২০১০ সালে রাজশ্রী ওঝার ছবি আয়েশা দিয়ে একজন চলচ্চিত্র প্রযোজক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন রিয়া কাপুর। সেখানে তাঁর বোন সোনম কাপুর এবং অভয় দেওল মুখ্য ভূমিকায় অভিনয় করেন। পরবর্তীতে তিনি ২০১৪ সালে শশাঙ্ক ঘোষ পরিচালিত খুবসুরত চলচ্চিত্রটি প্রযোজনা করেন, এটি ছিল হৃষিকেশ মুখার্জি পরিচালিত একই নামের চলচ্চিত্রের অফিসিয়াল পুনর্নির্মান।[] ২০১৭ সালে, তিনি তাঁর বোন সোনম কাপুরের সাথে রিসোন পোশাকের ব্র্যাণ্ড চালু করেন।[]

দিয়া কাপুর বীরে দি ওয়েডিং -এর সহ-প্রযোজনা করেছেন, এটি ২০১৮ সালের ১লা জুন মুক্তি পায়।[]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

প্রযোজক হিসেবে

[সম্পাদনা]
বছর শিরোনাম মন্তব্য
২০১০ আয়েশা জেন অস্টেনের ১৮১৫ সালের উপন্যাস এমা থেকে একটি রূপান্তর
২০১৪ খুবসুরাত ১৯৮০ সালের খুবসুরত চলচ্চিত্রের উপর ভিত্তি করে তৈরি
২০১৮ বীরে দি ওয়েডিং
২০২৩ থ্যাঙ্ক ইউ ফর কামিং
২০২৪ ক্রু
২০২৫ ফেয়ারিটেল

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rhea Kapoor scouts for locations for next in Tampa Bay"। Zeenews.india.com। ৩ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪
  2. "Anil Kapoor unhappy with daughter Rhea's love story"। Mumbai Mirror। ২৯ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪
  3. "Is 'Rheson' Sonam Kapoor's idea? Sister Rhea Kapoor says yes!"The Indian Express। ১৩ মে ২০১৭।
  4. "My girls have grown up watching Disney movies: Anil"। Timesofindia.indiatimes.com। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪
  5. "When B-Town parents give their children a career boost - The Times of India"। Timesofindia.indiatimes.com। ৪ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪
  6. "Met On Set, I Tried To Bully Her: Karan Boolani's "True Story" Of Falling In Love With Rhea Kapoor"NDTV.com। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১
  7. Apurva Singh (১ মে ২০১৪)। "Apurva Singh"। indianexpress। সংগ্রহের তারিখ ২ মে ২০১৪
  8. Upala KBR (১২ ডিসেম্বর ২০১৩)। "The original 'Khoobsurat' actress Rekha told Sonam Kapoor that she was the best choice for the remake"Daily News and Analysis। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৪
  9. "'Veere Di Wedding' will release on June 1 - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]