রিভার ভিউ কালেক্টরেট স্কুল, রাজশাহী
| রিভার ভিউ কালেক্টরেট স্কুল | |
|---|---|
রিভার ভিউ কালেক্টরেট স্কুল, রাজশাহী এ লোগো | |
| অবস্থান | |
শ্রীরামপুর, জিপিও ৬০০০, রাজপাড়া, রাজশাহী | |
| তথ্য | |
| ধরন | আধা সরকারী স্কুল |
| প্রতিষ্ঠাকাল | ১৯৪৭ |
| বিদ্যালয় জেলা | রাজশাহী |
| অধ্যক্ষ | মনোয়ারা পারভিন |
| ক্যাম্পাসের ধরন | শহুরে |
| ওয়েবসাইট | rvcs |
রিভার ভিউ কালেক্টরেট স্কুল বাংলাদেশের রাজশাহী শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়।[১]
ইতিহাস
[সম্পাদনা]তৎকালীন জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা গনের শিশু সন্তানদের শিক্ষাদানের উদ্দেশ্যে ১৯৪৭ সালে ”প্রিপারেটরী স্কুল” নামে একটি ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপিত করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে স্কুলের নিয়মিত কমিটির সভাপতি জেলা প্রশাসক, রাজশাহী এবং অন্যান্য সদস্য সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, সরকারী স্কুলের প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দ্বারা পরিচালিত। স্বাধীনতা উত্তর ১৯৭৩ সালে স্কুলটি “প্রিপারেটরী স্কুল” নামে পরিবর্তন করে “ রিভার ভিউ স্কুল করা হয়। ১৯৮৪ সালে স্কুলটি নিম্ন মাধ্যমিক এবং ১৯৮৬ সালে মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হয়।[২] ২০০৯ সালে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী কর্তৃক স্কুলটির নাম পরিবর্তিত হয়ে রিভার ভিউ কালেক্টরেট স্কুল রাখা হয়।
স্কুলে সর্ব মোট ২৫টি কক্ষ রয়েছে ১৫ টি শ্রেণিকক্ষ ১টি হল কক্ষ ২টি ল্যাব কক্ষ ১টি কম্পিউটার ল্যাব কক্ষ ১টি স্পোর্টস কক্ষ ১টি নামাজ কক্ষ ১টি বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরী ১টি প্রধান শিক্ষকের কক্ষ ১টি সহকারি প্রধান শিক্ষকের কক্ষ ১টি শিক্ষকমন্ডলীর কক্ষ
পরিচালনা
[সম্পাদনা]প্রতিষ্ঠা লগ্ন থেকে জেলা প্রশাসকের সভাপতিত্বে একটি ম্যানেজিং কমিটির মাধ্যমে স্কুলটি পরিচালিত হয়ে আসছে।[৩]
শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]বর্তমানে স্কুলটিতে শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিষয়ে পাঠদান করা হয়। বর্তমান শিক্ষকের সংখ্যা ১৫ জন এবং ছাত্র-ছাত্রী ৯'শতের অধিক।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "River View Collectorate School - Rajshahi"। ৩১ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬।
- ↑ News, Silk City। "রাজশাহী রিভারভিউ স্কুলে সিসি ক্যামেরা স্থাপন - Silkcity News"।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "রাজশাহী বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অংশ গ্রহণ"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]