বিষয়বস্তুতে চলুন

রিফাত নবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিফাত নবী
২০২৫ সালে রিফাত নবী
জন্ম
রিফাত উন নবী

(১৯৮৫-০৬-০২)২ জুন ১৯৮৫
শান্তি নগর, জয়পুরহাট
জাতীয়তা
  • বাংলাদেশি
  • অস্ট্রেলীয়
মাতৃশিক্ষায়তনইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
পুরস্কারএকুশে পদক (২০২৫)

রিফাত নবী (জন্ম: ২ জুন ১৯৮৫) একজন বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী। তিনি ২০২৫ সালে মেহদী হাসান খানের অভ্র টিমের অন্যতম সদস্য হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দলগতভাবে একুশে পদক লাভ করেন।[][][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

রিফাত নবী ২ জুন ১৯৮৫ সালে বাংলাদেশের জয়পুরহাটের শান্তি নগরে জন্মগ্রহণ করেন। মাধ্যমিক পর্যায় রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট থেকে সম্পূর্ণ করেন। তার পিতার নাম মামুনুর রশিদ।

তিনি ২০০৬-২০১০ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[] সেখানে তিনি কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব, এসিএম আইসিপিসি, এবং ম্যাথ অলিম্পিয়াডেও সক্রিয় ছিলেন।

কর্মজীবন

[সম্পাদনা]

রিফাত নবী অস্ট্রেলিয়ায় অ্যাটলাসিয়ানে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

তিনি ওমিক্রনল্যাবের একজন মূল অবদানকারী, যা অভ্র কিবোর্ডের মতো বাংলা ভাষার সফটওয়্যার উন্নয়নে কাজ করে।

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

রিফাত নবী ২০২৫ সালে অভ্র কিবোর্ডের জন্য মেহদী হাসান খান, শাবাব মুস্তাফাতানবিন ইসলাম সিয়ামের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দলগতভাবে একুশে পদক পান।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অভ্র'র জন্য মেহেদী ও তার ৩ বন্ধুকে দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত: ফারুকী"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ৯ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫
  2. "অভ্র'র মেহেদীর একুশে পদক নিয়ে নতুন সিদ্ধান্ত"আরটিভি। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫
  3. "মেহদী হাসানের সঙ্গে অভ্রর জন্য একুশে পদক পাচ্ছেন আরও ৩ জন"প্রথম আলো। ১০ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫
  4. bdnews24.com। "'অভ্র'র সহ প্রতিষ্ঠাতা রিফাত নবীকে সংবর্ধনা দিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি"‘অভ্র’র সহ প্রতিষ্ঠাতা রিফাত নবীকে সংবর্ধনা দিল ইস্ট ওয়েস্ট ইউনিভ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  5. "একুশে পদক গ্রহণ করলেন অভ্র'র ৪ নির্মাতা"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ২০ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৫
  6. "শুধু মেহেদী হাসান নয়, একুশে পদক পাচ্ছেন অভ্র'র পুরো টিম"সারাবাংলা। ৯ ফেব্রুয়ারি ২০২৫।
  7. "মেহেদী হাসানের সঙ্গে অভ্রর জন্য একুশে পদক পাচ্ছেন আরও ৩ জন"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • উইকিমিডিয়া কমন্সে রিফাত নবী সম্পর্কিত মিডিয়া দেখুন।