রিনা পারনাত
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ১ ডিসেম্বর ১৯৯৩[১] পারনু, এস্তোনিয়া |
| উচ্চতা | ১.৬৭ মিটার (৫ ফুট ৫+১⁄২ ইঞ্চি) |
| ওজন | ৫৪ কিলোগ্রাম (১১৯ পাউন্ড) |
| ক্রীড়া | |
| দেশ | এস্তোনিয়া |
| ক্রীড়া | তীরন্দাজী |
| বিভাগ | বাঁকানো |
রিনা পারনাত (এস্তোনীয়: Reena Pärnat; জন্ম: ১ ডিসেম্বর ১৯৯৩) হলেন একজন এস্তোনীয় তীরন্দাজ, যিনি এস্তোনিয়ার প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
পারনাত এস্তোনিয়ার হয়ে ২০১২, ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রিনা পারনাত ১৯৯৩ সালের ১লা ডিসেম্বর তারিখে এস্তোনিয়ার পারনুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]পারনাত এস্তোনিয়ার প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি তীরন্দাজীতে মহিলাদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] র্যাঙ্কিং পর্বে ১৯টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৪৬ পয়েন্ট নিয়ে তিনি ৪২তম স্থান অধিকার করেছিলেন।[৩] ৬৪ জনের পর্বে, তিনি র্যাঙ্কিং পর্বে ২৩তম স্থান অধিকারী ভারতের দীপিকা কুমারীর মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–৫ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[৪][৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Women's Individual – Start List" [মহিলাদের ব্যক্তিগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪।
- 1 2 "PARNAT Reena" [রিনা পারনাত]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=এর জন্য|archive-url=প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Women's Individual – Ranking Round – Results" [মহিলাদের ব্যক্তিগত – র্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪।
- ↑ "Women's Individual – Brackets – Elimination Rounds" [মহিলাদের ব্যক্তিগত – বন্ধনী – নকআউট পর্ব] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪।
- ↑ "Women's Individual – Standings" [মহিলাদের ব্যক্তিগত – অবস্থান] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড আর্চারিতে রিনা পারনাত (ইংরেজি)
- অলিম্পিকস.কমে রিনা পারনাত (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় রিনা পারনাত (ইংরেজি)