বিষয়বস্তুতে চলুন

রিটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিটার গ্ৰুপ
ধরনপাবলিক কোম্পানি এজি
আইএসআইএনCH0003671440
শিল্পটেক্সটাইল যন্ত্রপাতি
প্রতিষ্ঠাকাল১৭৯৫; ২৩১ বছর আগে (1795)
উইন্টারটুর, ওল্ড সুইস কনফেডারেসি
প্রতিষ্ঠাতাজোহান জ্যাকব রিটার
সদরদপ্তর
উইন্টারটুর
,
প্রধান ব্যক্তি
থমাস ওয়েটারলি (চেয়ারম্যান ও সিইও)
পণ্যসমূহটেক্সটাইল যন্ত্রপাতি
আয়১৪১.৮৬ কোটি সুইস ফ্রাংক[] (২০২৩)
কর্মীসংখ্যা
৫,১০০[] (২০২৩)
ওয়েবসাইটrieter.com

রিটার (Rieter) সুইজারল্যান্ড ভিত্তিক একটি টেক্সটাইল যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান।[] ১৭৯৫ সালে জোহান জ্যাকব রিটার প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জুরিখ ক্যান্টনের উইন্টারটুরে অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

১৭৯৫ সালে জোহান জ্যাকব রিটার (১৭৬২–১৮২৬) কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। শুরুতে এটি মূলত টেক্সটাইল পণ্য উৎপাদন করত। ১৮০৬ সালে নেপোলিয়নের আরোপিত মহাদেশীয় অবরোধের ফলে ইউরোপের মূল ভূখণ্ড ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বন্ধ হয়ে যায়। এর পরিণতিতে রিটারের পক্ষে ব্রিটিশ টেক্সটাইল যন্ত্রপাতির খুচরা যন্ত্রাংশ সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়ে। ফলে কোম্পানিটি নিজেরাই খুচরা যন্ত্রাংশ তৈরি শুরু করে। ১৮১০ সালে রিটারের কর্মশালায় প্রথম নিজেদের নকশাকৃত টেক্সটাইল যন্ত্র উৎপাদিত হয়।

১৯৮২ সালে রিটার ব্রিটিশ টেক্সটাইল যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান আর্নেস্ট স্ক্র্যাগ অ্যান্ড সন্স লিমিটেড অধিগ্রহণ করে।[] ১৯৯২ সালে গ্রুপটি অটোমাটিক (প্রতিষ্ঠা: ১৯৪৭) কোম্পানিটিও অধিগ্রহণ করে।[]

২০১১ সালে রিটারের অটোমোটিভ পণ্য বিভাগ আলাদা হয়ে অটোনিয়াম নামে একটি নতুন কর্পোরেশনে রূপান্তরিত হয়। রিটারের পরিচালনা পর্ষদের সদস্য পিটার স্পুহলার এবং মাইকেল পাইপার নির্দিষ্ট সময় পর্যন্ত অটোনিয়ামের শেয়ার ধরে রাখার এবং নতুন কোম্পানিকে প্রত্যেকে ১২.৫ মিলিয়ন সুইস ফ্রাঁ পরিমাণের সাবঅর্ডিনেট ঋণ হিসেবে প্রদানের বিষয়ে সম্মত হন।[]

৩০ জুন ২০১৭ সালে রিটার সুইজারল্যান্ডের শোয়েইটার টেকনোলজিস এজি থেকে এসএসএম টেক্সটাইল মেশিনারি বিভাগ অধিগ্রহণ করে। বর্তমানে এই বিভাগ রিটারের কম্পোনেন্ট বিভাগের অধীনে পরিচালিত হয়।[] এসএসএম সুতা ওয়াইন্ডিং যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যা ১৯৮৯ সালে শ্যারার, শোয়েইটার ও মেটলার—এই তিন প্রতিষ্ঠান একীভূতকরণের মাধ্যমে গঠিত হয়। ২০১২ সালের ফেব্রুয়ারিতে এসএসএম ইতালির গালবিয়াতের জিউদিচি এস.পি.এ. কোম্পানিকে অধিগ্রহণ করে, যেটি সূক্ষ্ম নাইলন সুতার ফলস-টুইস্ট টেক্সচারিং যন্ত্রপাতি উৎপাদনে বিশেষায়িত। এসএসএম-এর চীনের ঝংশানে এসএসএম (ঝংশান) লি. নামে একটি সহায়ক প্রতিষ্ঠান রয়েছে, যা এশিয়ার বাজারের জন্য যন্ত্রপাতি উৎপাদন ও অ্যাসেম্বলিং এবং সেই সাথে বিক্রয়, সহায়তা ও সেবা কার্যক্রম পরিচালনা করে।[]

২০২১ সালে রিটার সাওরার থেকে তিনটি ব্যবসা অধিগ্রহণ করে। ২০২১ সালের ১৩ আগস্ট উইন্টারটুরে অবস্থিত রিটার হোল্ডিং লিমিটেড এবং সাংহাইয়ের সাওরার ইন্টেলিজেন্ট টেকনোলজি কো. লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, রিটার নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক সাওরার নেদারল্যান্ডস মেশিনারি কোম্পানি বি.ভি. থেকে তিনটি ব্যবসা অধিগ্রহণ করে। এই প্রতিষ্ঠানটি জার্মানির ইউব্যাক-পলেনবার্গে অবস্থিত সাওরার স্পিনিং স্যলুশনস জিএমবিএইচ অ্যান্ড কোম্পানি কেজি এবং ক্রেফেল্ডে অবস্থিত সাওরার টেকনোলজিস জিএমবিএইচ অ্যান্ড কোম্পানি কেজি–এর মূল মালিক। সেই সাথে শ্লাফহোর্স্টের স্বয়ংক্রিয় ওয়াইন্ডার ব্যবসা অধিগ্রহণের মাধ্যমে রিটার রিং ও কম্প্যাক্ট স্পিনিং পদ্ধতির সম্পূর্ণ সেটআপ সরবরাহের সক্ষমতা অর্জন করে। এছাড়া রিটার স্পিনিং যন্ত্রপাতির ইলাস্টোমার কম্পোনেন্ট প্রস্তুতকারী অ্যাকোটেক্স এবং ফিলামেন্ট মেশিনের বেয়ারিং সমাধান প্রদানকারী টেমকো- এই দুই যন্ত্রাংশ ব্যবসায় বিনিয়োগ করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Successful Financial Year 2023" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। রিটার গ্ৰুপ। ১৪ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪
  2. Plunkett, Jack W. (অক্টোবর ২০০৭)। Plunkett's Advertising & Branding Industry Almanac 2007 (ইংরেজি ভাষায়)। আইএসবিএন ৯৭৮১৫৯৩৯২০৯৪৪
  3. "History & Milestones"রিটার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  4. Sorabji M. Rutnagur। "-"। The Indian Textile Journal (ইংরেজি ভাষায়)। ১০২As on January 1, 1992 the Rieter-group takes over Automatik Apparate- ... Automatik was founded in 1947
  5. "Rieter Automotive to become Autoneum"টেক্সটাইল মিডিয়া.কম (ইংরেজি ভাষায়)। ২৮ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  6. "About us"SSM - Schärer Schweiter Mettler AG (ইংরেজি ভাষায়)। ৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮
  7. "SSM Zhongshan Relocated to New Industrial Park"টেক্সটাইল এক্সিলেন্স (ইংরেজি ভাষায়)। ২০ মে ২০১৬। ৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮
  8. "Rieter Acquires Three Businesses from Saurer"রিটার (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]

দাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন