বিষয়বস্তুতে চলুন

রাহুল বন্দ্যোপাধ্যায় (তিরন্দাজ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাহুল বন্দ্যোপাধ্যায়
পেশাক্রীড়াব্যক্তিত্ব (তিরন্দাজ)
রাহুল বন্দ্যোপাধ্যায়
পদক রেকর্ড
পুরুষদের তিরন্দাজি
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১০ গোনঝাউরিকার্ভ টিম
কমনওয়েলথ গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১০ দিল্লি রিকার্ভ একক

রাহুল বন্দ্যোপাধ্যায় (জন্ম: ১৫ ডিসেম্বর, ১৯৮৬) হলেন একজন ভারতীয় তিরন্দাজ। তিনি অশোক বন্দ্যোপাধ্যায় ও কল্পনা বন্দ্যোপাধ্যায়ের পুত্র।

রাহুল তেরো বছর বয়স থেকে তিরন্দাজি শুরু করেন।[] তার দিদি দোলা বন্দ্যোপাধ্যায়ও একজন তিরন্দাজ। তিনি ২০০৪ সালের ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপে অংশ নেন। এটিই ছিল তার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। ২০০৮ ও ২০০৯ সালের তিরন্দাজি বিশ্বকাপে তিনি অনেকগুলি সোনা জেতেন। দিল্লিতে আয়োজিত ২০১০ কমনওয়েলথ গেমসে তিনি পুরুষদের একক রিকার্ভ বিভাগে সোনা জেতেন।[]

পাদটীকা

[সম্পাদনা]
  1. "FITA biography"। ২০ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১১
  2. "Wrestler Sushil Kumar wins 28th CWG gold for India"The Times of India। ১০ অক্টোবর ২০১০। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১০