রাহুল বন্দ্যোপাধ্যায় (অভিনেতা)
রাহুল বন্দ্যোপাধ্যায় | |
|---|---|
২০২৪ সালে রাহুল | |
| উচ্চারণ | [ɾaɦul ˈoɾunod̪ɔe̯ ˈbɔnd̪opad̪ʱːae̯] |
| জন্ম | অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ১৬ অক্টোবর ১৯৮৩ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
| মৃত্যু | ২৯ মার্চ ২০২৬ (বয়স ৪২) |
| মৃত্যুর কারণ | জলে ডুবে মৃত্যু |
| সমাধি | কেওড়াতলা মহাশ্মশান |
| অন্যান্য নাম | বাবিন |
| নাগরিকত্ব | ভারতীয় |
| মাতৃশিক্ষায়তন | আশুতোষ কলেজ |
| পেশা | |
| কর্মজীবন | ১৯৮৭–২০২৬ |
কর্ম | |
| দাম্পত্য সঙ্গী | প্রিয়াঙ্কা সরকার (বি. ২০১০; মৃ. ২০২৬) |
| সন্তান | ১ |
| পিতা-মাতা |
|
| পুরস্কার | আনন্দলোক পুরস্কার (২০০৮) |
| লেখনীজীবন | |
| ছদ্মনাম | অরুণোদয় |
| ভাষা | বাংলা |
| সময়কাল | আধুনিক |
| ধরন | |
| উল্লেখযোগ্য রচনা |
|
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়[ক] (বাংলা উচ্চারণ: [ɾaɦul ˈoɾunod̪ɔe̯ ˈbɔnd̪opad̪ʱːae̯]; ১৬ই অক্টোবর ১৯৮৩ – ২৯শে মার্চ ২০২৬) ছিলেন একজন ভারতীয় অভিনেতা ও লেখক। তিনি প্রধানত বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে কাজ করতেন।[১] তিন বছর বয়সে তার বাবা বিশ্বনাথ বন্দোপাধ্যায়ের হাত ধরে বিজয়গড় থিয়েটার দলের মঞ্চস্থ রাজদর্শন নাটকের মাধ্যমে অভিনয়ে তার যাত্রা শুরু হয়। তারপর থেকে তিনি প্রায় ৪৫০ নাটকে অভিনয় করেন। তার প্রথম চলচ্চিত্র ছিল রণজিৎ রায় পরিচালিত প্রবাল রঙের আলো (১৯৯৫)। তার অভিনীত চিরদিনই তুমি যে আমার (২০০৮) বক্স অফিসে প্রবল সাফল্য লাভ করে।[১]
ব্যক্তিজীবন
[সম্পাদনা]তিনি থিয়েটার শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিজয়গর আত্মপ্রকাশ নামে একটি নাট্যদলের পরিচালক ছিলেন। তিনি নাকতলা হাই স্কুলে পড়েন এবং আশুতোষ কলেজ থেকে স্নাতক হন।
তিনি ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। ২০১৭ সাল থেকে তারা আলাদা ভাবে থাকা শুরু করেন এবং ২০২৩ সাল থেকে আবার একত্রে থাকা শুরু করেন।[২] তাদের ছেলে সন্তান সহজ, যার নাম রাহুল "সহজ কথা" নামে ইউ টিউব চ্যানেল পরিচালনা করতেন।
কর্মজীবন
[সম্পাদনা]রাহুল বন্দোপাধ্যায়ের বাবা ছিলেন নাট্যাভিনেতা বিশ্বনাথ বন্দোপাধ্যায়। সেই সূত্রে রাহুলের বয়স যখন তিন, তার বাবার সাথে তিনি রাজদর্শন নাটকে বিজয়গড় থিয়েটার দলে অভিনয় করেন। এরপরে তিনি প্রায় ৪৫০ নাটকে অভিনয় করেন। তার প্রথম চলচ্চিত্র ছিল রণজিৎ রায় পরিচালিত প্রবাল রঙের আলো (১৯৯৫)। প্রথম নজরে পড়েন মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায় অভিনীত চাকা (২০০০) ছবিতে ফটিকের ভূমিকায় অভিনয় করে।[৩][৪] রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার (২০০৮) চলচ্চিত্রে কৃষ্ণ চরিত্রের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন । তিনি জি বাংলার একটি বিখ্যাত ধারাবাহিক খেলাতে আদিত্যর চরিত্রে অভিনয় করেন।
মৃত্যু
[সম্পাদনা]২০২৬ সালের ২৯ মার্চ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তালসারিতে টেলিভিশন ধারাবাহিক ভোলে বাবা পার করে গা-এর শুটিং চলাকালে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় জলে নামেন। শুটিংয়ের সময় তিনি জলে তলিয়ে যান বলে জানা যায়। পরে উপস্থিত টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।[৫]
প্রাথমিক প্রতিবেদনে তার মৃত্যুর সম্ভাব্য কারণ জলে ডুবে যাওয়া বলে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর তার মরদেহ দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা জানানো হয়।[৬][৭]
কর্মতালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | সূত্র |
|---|---|---|---|---|
| ১৯৯৫ | প্রবাল রঙের আলো | রণজিৎ রায় | [৪] | |
| ২০০০ | চাকা | ফটিক | নেপালদেব ভট্টাচার্য | [৪] |
| ২০০৪ | আবার আসবো ফিরে | রবি ওঝা | ||
| ২০০৮ | চিরদিনই তুমি যে আমার | কৃষ্ণ | রাজ চক্রবর্তী | |
| ২০০৯ | জ্যাকপট | ডোডো | কৌশিক গাঙ্গুলী | |
| কেনো কিছু কথা বলো না | স্বপন সাহা | |||
| পরাণ যায় জ্বলিয়া রে | রবি কিনাগী | |||
| ২০০৯ | ভালোবাসা জিন্দাবাদ | রেশমী মিত্র | ||
| ২০১০ | লাভ সার্কাস | দুলাল ভৌমিক | ||
| ২০১০ | শোন মন বলি তোমায় | প্রদীপ সাহা | ||
| বর বউ খেলা | জগন্নাথ গুহ | |||
| ২০১০ | হ্যাংওভার | প্রভাত রায় | অতিথি শিল্পী | |
| ২০১০ | গেম | সুদিপ্ত ঘটক, অজয় সিং | ||
| ২০১০ | লিপস্টিক | প্রিতম ঝলন | ||
| ২০১০ | সূচনা | অরুন রায় | ||
| ২০১০ | ভালোবাসা.কম | প্রভাত রায় | ||
| ২০১০ | জীয়ো কাকা | পরমব্রত চট্টোপাধ্যায় | ||
| ২০১০ | কে জানে কা ঘণ্টা | |||
| ২০১০ | প্রায়শ্চিত্ত | অনুপ সেনগুপ্ত | ||
| ২০১০ | রাজ নন্দিনী | পিয়া সেনগুপ্ত | ||
| ২০১০ | কাগজের বউ | বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় | ||
| ২০১০ | আনটাইটেল্ড ভেঞ্চার | অনুরভা কাশনবিশ | ||
| ২০১১ | বৃষ্টি…বৃষ্টি | অনিমেশ রায় | ||
| ২০১১ | মেঘে ঢাকা তারা | কমলেশ্বর মুখোপাধ্যায় | ||
| ২০১৪ | অরুন্ধতী | সুজিত মন্ডল | ||
| ২০১৪ | অভিশপ্ত নাইটি | বিরসা দাসগুপ্ত | ||
| ২০১৪ | জুলফিকার | সৃজিত মুখোপাধ্যায় | ||
| ২০১৭ | যকের ধন | সায়ন্তন ঘোষাল | ||
| ২০২১ | সহবাসে | অঞ্জন কাঞ্জিলাল | ||
| মানবমানবী | সমরেশ | সুব্রত সেন | ||
| শ্লীলতাহানীর পরে | রেশমি মিত্র | |||
| ২০২২ | আবার কাঞ্চনজঙ্ঘা | দেবেশ | রাজর্ষি দে | |
| ঝরা পালক | সায়ন্তন মুখোপাধ্যায় | |||
| আকাশ অংশত মেঘলা | অনির্বাণ | জয়দীপ মুখার্জি | ||
| ২০২৩ | মায়া | রাজর্ষি দে | ||
| ফাতেমা | আতিউল ইসলাম |
ওয়েব ধারাবাহিক
[সম্পাদনা]| বছর | সিরিজ/শর্ট ফিল্ম | পরিচালক | সহ তারকারা | মন্তব্য |
|---|---|---|---|---|
| ২০১৭ | আদরশিনী | রাহুল সাপুই | যোগ সময় | |
| ২০১৮ | অ্যাকশন এরিয়া 11বি | অভিরূপ বসু | বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দিতা বোস, অঙ্কন মল্লিক | যোগ সময় |
| ২০১৮ | কালি সিজন ১ | পাওলি বাঁধ | জি৫ | |
| ২০১৯ | পাপ সিজন ১ | পূজা ব্যানার্জি | হইচই | |
| ২০২০ | কালি সিজন ২ | পাওলি দাম | দি৫ আসল | |
| ২০২১ | পাপ সিজন ২ | জয়দীপ মুখার্জি | পূজা ব্যানার্জি | হইচই আসল |
| ২০২২ | ফেলুদার গোয়েন্দগিরি | সৃজিত মুখার্জি | তোতা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, কল্পনা মিত্র | হইচই |
| ২০২৩ | সেভেন | অঞ্জন দত্ত | গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ ও সুপ্রভাত দাস | জি৫ |
| ইন্দুবালা ভাতের হোটেল | দেবলয় ভট্টাচার্য | শুভশ্রী গাঙ্গুলী | হইচই | |
| দূর্গো রহস্য | অজিত | হইচই |
টেলিভিশন
[সম্পাদনা]- খেলা (২০০৬-২০০৮) আদিত্য বর্মন চরিত্রে, (পরে দেবাঞ্জন চ্যাটার্জি দ্বারা প্রতিস্থাপিত) জি বাংলা
- মোহনা (২০০৮) অর্ক চরিত্রে, জি বাংলা
- তুমি আসবে বলে (২০১৪-২০১৬) রাহুল দেবরয়ের চরিত্রে, স্টার জলসা
- স্বপ্ন উড়ান (২০১৭) রূপায়ন সেন চরিত্রে, স্টার জলসা
- অর্ধাঙ্গিনী (২০১৮) উমাপতি ভট্টাচার্য চরিত্রে, স্টার জলসা
- আয়ে খুকু আয়ে (২০১৯-২০২০) রাহুল চরিত্রে,সান বাংলা
- দেশের মাটি (২০২১) ডাঃ রাজরূপ ব্যানার্জী ওরফে রাজা চরিত্রে,স্টার জলসা
- লালকুঠি (২০২২) বিক্রম দস্তিদার চরিত্রে,জি বাংলা
- হরগৌরী পাইস হোটেল (২০২২-২০২৫) প্রভাকর ঘোষ চরিত্রে,স্টার জলসা
- গীতা এলএল.বি (২০২৩-২০২৫) বিষ্ণুদেব "বিষ্ণু" চট্টোপাধ্যায় চরিত্রে,স্টার জলসা
- ভোলে বাবা পার করে গা (২০২৬) ডা: উজান চট্টোপাধ্যায় চরিত্রে,স্টার জলসা
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]| শিরোনাম | প্রকাশকাল | প্রকাশক | আইএসবিএন | তথ্যসূত্র |
|---|---|---|---|---|
| রাহুলের স্ক্র্যাপবুক | ২০২০ | সপ্তর্ষি প্রকাশন | আইএসবিএন ৯৭৮-৯৭৩-৯৩৮২-৭০-০ | [৮] |
| লেখাপত্তর | ২০২২ | সপ্তর্ষি প্রকাশন | আইএসবিএন ৯৭৮-৯৩৯-০৮৩০৫-৮-৯ | |
| কলোনি কল্লোলিনী | ২০২৩ | দে'জ পাবলিশিং | [৯] | |
| কলকাতা ক্যাকোফোনি | ২০২৪ | দে'জ পাবলিশিং | ||
| জলের বায়োস্কোপ | ২০২৪ | দে'জ পাবলিশিং | ||
| শ্রেষ্ঠাংশে রাহুল | ২০২৫ | সপ্তর্ষি প্রকাশন | ||
| সহজ কথা | ২০২৬ | খোয়াই পাবলিশিং হাউস |
পাদটীকা
[সম্পাদনা]- ↑ বাংলা উচ্চারণ: [ɾaɦul ˈoɾunod̪ɔe̯ ˈbɔnd̪opad̪ʱːae̯]; ইংরেজি: Rahul Arunoday Banerjee, ইংরেজি উচ্চারণ: [ɹɑːhʊɫ aɹənɒdeɪ̯ bænɚd͡ʒiː]।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "দিঘায় শুটিংয়ের সময় তলিয়ে যান সমুদ্রে! দুর্ঘটনায় মৃত্যু অভিনেতা রাহুলের"। দ্য ওয়াল। ২৯ মার্চ ২০২৬। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৬।
- ↑ "পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল"। প্রথম আলো। ২৯ মার্চ ২০২৬। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
- ↑ "Bengali actor Rahul Arunoday Banerjee dies in accident at Talsari"। www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৬।
- 1 2 3 "আর কে বলবে 'সহজ কথা'? কে শেখাবে নব্বইয়ের কিশোর-কিশোরীকে 'কৃষ্ণ'প্রেমের পাঠ?"। www.aajkaal.in। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৬।
- ↑ "জল থেকে উদ্ধারের পরেও প্রাণ ছিল রাহুলের, দাবি ইউনিটের সঙ্গীদের! ঠিক কী ঘটেছিল তালসারিতে শুটিংয়ের পরে"। আনন্দবাজার। ২০২৬।
- ↑ "'আমি স্তম্ভিত! শরীর ভাল লাগছে না..', রাহুলের মৃত্যুর খবর মানতেই পারছেন না কমলেশ্বর মুখোপাধ্য়ায়"। এবিপি আনন্দ। ২০২৬।
- ↑ "হঠাৎ জলে তলিয়ে গেলেন রাহুল! কী ঘটেছিল গতকাল"। প্রথম আলো। ৩০ মার্চ ২০২৬। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৬।
- ↑ "বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন রাহুল"। বণিক বার্তা। ৩১ মার্চ ২০২৬। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
'রাহুলের স্ক্র্যাপবুক' নামে একটা বই চোখে পড়েছিল, […] তবে ওই লেখাটা পড়ে বুঝেছিলাম এ অভিনেতা ভালো লেখকও বটে!
- ↑ "রাহুলের 'কলোনি কল্লোলিনী'র উদ্বোধনে হাজির আবির"। আনন্দবাজার পত্রিকা। ৭ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।