বিষয়বস্তুতে চলুন

রাষ্ট্রমণ্ডল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাষ্ট্রমণ্ডল, জনরাষ্ট্র কিংবা কমনওয়েলথ (ইংরেজি: commonwealth) বলতে জনকল্যাণের জন্য প্রতিষ্ঠিত রাজনৈতিক সত্ত্বাকে বোঝায়। প্রথমদিকে "জনমঙ্গল" অর্থে ব্যবহৃত হলেও বর্তমানে "কমনওয়েলথ" শব্দটি বিভিন্ন রাষ্ট্র, রাষ্ট্রপুঞ্জ বা অন্যান্য রাজনৈতিক সত্ত্বার উপাধি হিসাবে ব্যবহৃত হয়।

ব্যুৎপত্তি

[সম্পাদনা]

পঞ্চাদশ শতাব্দীতে লাতিন "রেস পুবলিকা" (res publica, আক্ষ.'জনকল্যাণ' বা 'জনহিত') শব্দের প্রতিশব্দ হিসাবে ইংরেজি "কমনওয়েলথ" (commonwealth) শব্দের সর্বপ্রথম ব্যবহার পাওয়া যায়।[][][] তবে সপ্তাদশ শতাব্দীতে ইংল্যান্ড রাষ্ট্রমণ্ডল (Commonwealth of England) স্থাপিত হওয়ার পর "কমনওয়েলথ" বলতে একপ্রকার রাজতন্ত্রবিরোধী শাসনব্যবস্থাকে বোঝাতে লাগল,[] বিশেষ করে প্রজাতন্ত্র বা গণতন্ত্র[]

ঐতিহাসিক রাষ্ট্রমণ্ডল

[সম্পাদনা]

ইংল্যান্ড

[সম্পাদনা]

১৬৪৯ থেকে ১৬৬০ সাল পর্যন্ত ইংল্যান্ডে অলিভার ও তার পুত্র রিচার্ড ক্রমওয়েলের রাষ্ট্রব্যবস্থা "ইংল্যান্ড রাষ্ট্রমণ্ডল" (ইংরেজি: Commonwealth of England) নামে পরিচিত। ১৬৫৩ থেকে ১৬৫৯ সাল পর্যন্ত আয়ারল্যান্ডস্কটল্যান্ডও এর অন্তর্গত ছিল, আর তখন এটা দাপ্তরিকভাবে "ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড রাষ্ট্রমণ্ডল" (Commonwealth of England, Scotland and Ireland) নামে পরিচিত হলেও ঐতিহাসিকদের কাছে এটা "প্রটেক্টরেট" (Protectorate) নামে পরিচিত।

বর্তমান রাষ্ট্রমণ্ডল

[সম্পাদনা]

অস্ট্রেলিয়া

[সম্পাদনা]

কমনওয়েলথ

[সম্পাদনা]

বাহামা দ্বীপপুঞ্জ

[সম্পাদনা]

মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্য ও অঞ্চল

[সম্পাদনা]

মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্য (কেন্টাকি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়াম্যাসাচুসেটস) এবং দুটি দ্বীপীয় অঞ্চলের (উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জপুয়ের্তো রিকো) নামের উপাধি হিসাবে "কমনওয়েলথ" ব্যবহৃত হয়। অঙ্গরাজ্য চারটি মার্কিন বিপ্লবের আগে উত্তর আমেরিকার আটলান্টিক উপকূল বরাবর ব্রিটেনের উপনিবেশ ছিল। সুতরাং, ঐ চারটি অঙ্গরাজ্যের আইন ও প্রতিষ্ঠানে ইংরেজ আইনের তীব্র প্রভাব রয়েছে।

স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রমণ্ডল

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 বন্দ্যোপাধ্যায়, জয়ন্তানুজ (১৯৬১)। "কমনওয়েলথ"। ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)। বঙ্গীয় সাহিত্য পরিষৎ। পৃ. ১৭০-১৭১। {{বই উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য)
  2. "Origin and meaning of commonwealth"Online Etymology Dictionary (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০
  3. A, J (১৭৯৬)। The Monthly Magazine And British Register (ইংরেজি ভাষায়)। খণ্ড ১। পৃ. ১৭৯–১৮০। Our English word commonwealth or commonweal, is precisely analogous to respublica
  4. Boyd, James Penny (১৮৮৮)। The Political History of the United States, Or, Popular Sovereignty and Citizenship (ইংরেজি ভাষায়)। International Publishing Company। You find in your reading other terms used to convey the same idea as "democracy" or "republic." The word "commonwealth" is one of them.

বহিঃসংযোগ

[সম্পাদনা]