বিষয়বস্তুতে চলুন

রাম নারায়ণ আগরওয়াল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাম নারায়ণ আগরওয়াল
জন্ম(১৯৪১-০৭-২৪)২৪ জুলাই ১৯৪১[]
মৃত্যু১৫ আগস্ট ২০২৪(2024-08-15) (বয়স ৮৩)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনভারতীয় বিজ্ঞান সংস্থা ব্যাঙ্গালোর
পরিচিতির কারণঅগ্নি (ক্ষেপণাস্ত্র)
সন্তান২ পুত্র
পুরস্কারপদ্মশ্রী (১৯৯০)
পদ্মভূষণ (২০০০)
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহডিআরডিও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা

রাম নারায়ণ আগরওয়াল (২৪ জুলাই ১৯৪১ - ১৫ আগস্ট ২০২৪) [] ছিলেন একজন ভারতীয় মিসাইল বিজ্ঞানী তথা মহাকাশ প্রকৌশলী, যিনি অগ্নি (ক্ষেপণাস্ত্র) সিরিজের (ভূমি থেকে ভূমি) ক্ষেপণাস্ত্রের জন্য পরিচিতি লাভ করেন।[] তাকে 'অগ্নি ক্ষেপণাস্ত্রের জনক' বলা হয় থাকে। []

জীবনী

[সম্পাদনা]

রাম নারায়ণ আগরওয়াল ব্রিটিশ ভারতের অধুনা রাজস্থানের জয়পুরের এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চেন্নাই-এর গিণ্ডিতে অবস্থিত 'মাদ্রাজ ইন্স্টিটিউট অফ টেকনোলজি' হতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হন[] এবং পরে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।[] ১৯৮৩ খ্রিস্টাব্দে তিনি ভারতের ডিআরডিও-র সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির ডিরেক্টর হিসাবে যুক্ত হন এবং মাঝারি পাল্লার (ভূমি থেকে ভূমি) অগ্নি ক্ষেপণাস্ত্র তৈরিতে সফল হন। তিনি সংস্থায় অগ্নিম্যান হিসাবেই পরিচিত ছিলেন। [][]

পুরস্কার ও সম্মানা

[সম্পাদনা]
  • ১৯৯০ খ্রিস্টাব্দে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী
  • ২০০০ খ্রিস্টাব্দে ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ []
  • অ্যারো সোসাইটি অফ ইন্ডিয়া থেকে ডঃ বীরেন রায় মহাকাশ বিজ্ঞান পুরস্কার (১৯৯০)
  • বছরের সেরা বিজ্ঞানী পুরস্কার (১৯৯৩)
  • ডিআরডিও-র প্রযুক্তি নেতৃত্ব পুরস্কার (১৯৯৮)
  • বিজ্ঞানের জন্য চন্দ্রশেখর সরস্বতী জাতীয় বিশিষ্ট পুরস্কার (২০০০)
  • ডিআরডিও-র লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (২০০৪)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Renowned DRDO scientist Ram Narain Agarwal, Father of Agni Missiles, passes away"। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪
  2. "প্রয়াত অগ্নি-ম্যান, চিরঘুমে মিসাইল বিজ্ঞানী রাম নারায়ণ আগরওয়াল"। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪
  3. "PM promises strict N-safeguards"The Tribune। Chandigarh। ১৮ মে ২০০৫। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১২
  4. "India will test-fire longest range missile: Natrajan"। ১৭ মে ২০০৫। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২০
  5. তিনি দূর পাল্লার মিসাইল তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। <ref name="ht"> পরবর্তীতে তিনি হায়দ্রাবাদের 'অ্যাডভান্সড সিস্টেম ল্যাবরেটরি' প্রতিষ্ঠাতা-ডিরেক্টর হন। দীর্ঘ বাইশ বৎসর কাজের পর ২০০৫ খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করেন।<ref>Chengappa, Raj (৮ আগস্ট ২০০৫)। "Charioteer Of Fire"India Today। ২১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১২
  6. "Father of Agni missiles renowned DRDO scientist Ram Narayan Agarwal passes away"। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪
  7. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫