বিষয়বস্তুতে চলুন

রান (২০০২-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রান
রান চলচ্চিত্রের পোস্টার
পরিচালকএন লিঙ্গস্বামী
প্রযোজকএ এম রত্নম
রচয়িতামোনা পাড়ানিস্বামী
(সংলাপ)
শ্রেষ্ঠাংশেমাধবন
মীরা জেসমিন
রঘুবরণ
অতুল কুলকার্নী
বিবেক
সুরকারবিদ্যাসাগর
চিত্রগ্রাহকজীব
সম্পাদকভি টি বিজয়
প্রযোজনা
কোম্পানি
শ্রী সূর্য মুভিজ
পরিবেশকশ্রী সূর্য মুভিজ
মুক্তি
  •  সেপ্টেম্বর ২০০২ (2002-09-05)
স্থিতিকাল১৫৩ মিনিট
দেশভারত
ভাষাতামিল

রান (তামিল: ரன்) হচ্ছে ২০০২ সালের একটি তামিল প্রণয়ধর্মী-সহিংস ঘরানার চলচ্চিত্র। এন লিঙ্গস্বামী দ্বারা পরিচালিত চলচ্চিত্রটি মাধবন এবং মীরা জেসমিন মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটিতে এছাড়াও রঘুবরণ, অনু হাসান, বিবেক এবং অতুল কুলকার্নী ছিলেন। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন বিদ্যাসাগর। চলচ্চিত্রটি ছিলো ব্যবসাসফল এবং দর্শকপ্রিয়, তেলুগু ভাষায় কিছু দৃশ্য নতুন করে শুটিং করে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়েছিলো এবং ২০০৪ সালে চলচ্চিত্রটির হিন্দি সংস্করণে (একই শিরোনামে) অভিষেক বচ্চন এবং ভূমিকা চাওলা অভিনয় করেছিলেন যেটির পরিচালনা এই চলচ্চিত্রেরই চিত্রগ্রাহক জীব করেছিলেন।

অভিনয়ে

[সম্পাদনা]

প্রযোজনা

[সম্পাদনা]

মাধবন চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য ২০০২ সালের জানুয়ারীতে স্বাক্ষর করেন, পরিচালক লিঙ্গস্বামীর কথা শুনে মাধবন অভিভূত হয়েছিলেন এবং এই রানই ছিলো মাধবনের প্রথম মারপিটধর্মী চলচ্চিত্র। মণি রত্নম মাধবনকে বলেছিলেন যে কিছুটা ভিন্ন ধারার চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেলে করতে কারণ মাধবনের পরিচিতি 'প্রণয়ধর্মী নায়ক' হিসেবে হয়ে গিয়েছিলো। মাধবন রান এর জন্য নিজের আট কেজি ওজন কমিয়ে ছিলেন।[][] বিদ্যা বালনকে মুখ্য অভিনেত্রী হিসেবে নেয়ার কথা প্রথমে ভাবা হলেও পরে নেয়া হয়নি, এরপর রায়মা সেনকে বলা হয় চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য কিন্তু রায়মার তামিল ভাষা শিখতে অনেক সময় লেগে যাচ্ছিলো।[] এরপর মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী মীরা জেসমিনকে রান এ অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সাথে সাথেই রাজী হয়ে যান, মীরা তামিল ভাষা পারতেন, এবং এই রানই ছিলো মীরা অভিনীত প্রথম তামিল ভাষার চলচ্চিত্র।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Hindu : Switching over to action"Thehindu.com। ৯ মার্চ ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৮
  2. "The Hindu : Mad about 'Maddy'"Thehindu.com। ৫ মে ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৮
  3. "Run : - : Starring Madhavan and Meera Jasmine"Angelfire.com। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৮
  4. "The Vidya magic!"। ২২ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৮
  5. "rediff.com, Movies: Gossip from the southern film industry"Rediff.com। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৮
  6. "Archived copy"। ২৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৬{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]