রানি পদ্মিনী(অভিনেত্রী)
রানি পদ্মিনী | |
|---|---|
| জন্ম | ১৯৬২ |
| মৃত্যু | ১৫ অক্টোবর ১৯৮৬ (বয়স ২৩–২৪) |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ১৯৮১–১৯৮৬ |
রানী পদ্মিনী (১৯৬২ - ১৫ অক্টোবর ১৯৮৬) ছিলেন ১৯৮০-এর দশকের একজন অভিনেত্রী। ইনি মূলত মালায়ালাম, তামিল, কন্নড়, তেলুগু এবং কয়েকটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি সংঘর্ষম চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। পদ্মিনী পরাঙ্কিমালা, শারম, বন্ধম এবং কিলিকোঞ্চল -এর মতো জনপ্রিয় আঞ্চলিক চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।
১৯৮৬ সালের ১৫ অক্টোবর পদ্মিনীর বাড়িতে তার তিনজন কর্মচারী তাকে এবং তার মাকে হত্যা করে।[১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]পদ্মনী মাদ্রাজের আন্না নগরে চৌধুরী এবং ইন্দিরাকুমারীর ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তাদের একমাত্র সন্তান।[২]
মৃত্যু
[সম্পাদনা]১৯৮৬ সালের ১৫ অক্টোবর সকালে, রানী পদ্মিনীর গাড়িচালক জেবরাজ, প্রহরী লক্ষ্মী নরসিংহ ওরফে কুট্টি এবং রাঁধুনি গণেশান তার মা ইন্দিরাকুমারীর উপর আক্রমণ করে তাকে হত্যা করে। মায়ের চিৎকার শুনে রানী পদ্মিনী খোঁজ করতে এলে তাকেও হত্যা করা হয়। তিনজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। রাণী পদ্মিনীর হত্যাকাণ্ড তামিলনাড়ু এবং কেরালা জুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং অভিযোগ করা হয় যে রাণী পদ্মিনীর ঘনিষ্ঠ যোগাযোগকারী একজন উচ্চপদস্থ ব্যক্তিকে রক্ষা করার জন্য এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।[৩][৪]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]মালয়ালম
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ১৯৮১ | ভিলাঙ্গুম ভীনায়ুম | ||
| সংঘর্ষম | লেখা | ||
| থেনুম ৱয়াম্বুম | আশা | ||
| থারাভু | কার্থু | ||
| থুষারাম | শোভা | ||
| পরাঙ্কিমালা | শ্রীদেবী | ||
| কথয়ারিয়াতে | ঊষা | ||
| ১৯৮২ | আশা | নীনা চেরিয়ান | |
| মারুপাচা | রাণী | ||
| আ দিবাসম | |||
| আক্রোশম | রেখা | ||
| অনুরাগাক্কোদাথি | মিনি | ||
| বিদিচাথুম কোঠিচাথুম | ঊষা | ||
| শারম | অনিথা | ||
| ভীমন | |||
| ১৯৮৩ | নিজল মূড়িয়া নিরঙ্গল | লীলা | |
| হিমবাহিনী | সৈনাবা | ||
| কুয়িলিনেথেদি | চিত্রা ঠাম্পাট্টি | ||
| বন্ধম | শর্মিলা | ||
| ইনিয়েঙ্কিলুম | রেখা | ||
| নাসিমা | নাসিমা | ||
| ইত্তাপুলি | হেমা | ||
| ঈ যুগম | মাধবী | ||
| ১৯৮৪ | অথিরাথ্রম | নাসিমা | |
| মনসে নিনাক্কু মঙ্গলাম | গীতা | ||
| আম্মে নারায়ণা | নানিকুট্টি (যক্ষী) | ||
| কাদামত্তাচ্চান | বিভাথু | ||
| নিষেধী | অজিথা | ||
| কৃষ্ণ গুরুভায়ুরাপ্পা | শারদা | ||
| কিলিক্কোঞ্চল | |||
| ইথা ইনু মুথাল | নিম্মি | ||
| আক্কারে | ভালসলা | ||
| ১৯৮৫ | আক্কাচিদে কুঞ্জুভাভা | ||
| উয়ার্তেঝুনেলপু | |||
| ইদানিলাঙ্গাল | সুভদ্রা | ||
| ১৯৮৬ | আন্নোরু রাভিল | ||
| করিনাগম | |||
| ১৯৮৭ | ভাম্বান | ডমিনিকের কন্যা | |
| ১৯৮৮ | ভীকরণ | সুমা | |
তামিল
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ১৯৮০ | মাত্রাভাই নেরিল | ||
| ১৯৮১ | পট্টম পাধবী | ||
| ১৯৮২ | ক্রোধাম | কবিতা | |
| কাদুভুল্লুকু ওরু কাদিধাম | |||
| অনু | |||
| কানাভুগাল কার্পানাইগাল | |||
| পাক্কাথু ভিতু রোজা | |||
| ১৯৮৩ | ভিলিয়ানুর মাথা | ||
| ১৯৮৪ | নিরপরাধি | অরুণা | |
কন্নড়
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ১৯৮০ | অনুরক্তে | ||
| ১৯৮৭ | রোমানচানা | ||
হিন্দি
[সম্পাদনা]- প্রেম সন্দেশ (১৯৮৮).. (মরণোত্তর মুক্তিপ্রাপ্ত)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sivaraman, R. (২৪ ডিসেম্বর ২০২৩)। "Double murder at Anna Nagar that shook the film industry"। The Hindu।
- ↑ "മലയാള സിനിമ കണ്ട ഏറ്റവും വലിയ കൊലപാതകം, സെക്സി ഇമേജില് യുവമനസുകളെ കോരിത്തരിപ്പിച്ച നായികയുടേയും അമ്മയുടേയും ജഡങ്ങള് ആശുപത്രിയില് കൊണ്ടുപോയത് ടാക്സികാറിന്റെ ഡിക്കിയില്; റാണി പദ്മിനിയുടെ ദുരൂഹമരണത്തിന്റെ 33 വര്ഷങ്ങള്"।
- ↑ "State Of Tamil Nadu vs Kutty @ Lakshmi Narasimhan on 10 August, 2001"। Malayalam Movie Database। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১১।
- ↑ Narasimhan, T. A; Kolappan, B. (১৬ আগস্ট ২০১৪)। "A hint of scandal in Madras"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)।