রাধিকা হার্জবার্গার
রাধিকা হার্জবার্গার | |
|---|---|
| জন্ম | রাধিকা জয়াকর ১৯৩৮ (বয়স ৮৭–৮৮) উত্তর প্রদেশ, ভারত |
| পেশা | শিক্ষাবিদ ও লেখক |
| দাম্পত্য সঙ্গী | হ্যান্স হার্জবার্গার |
| পিতা-মাতা | মনোহর জয়াকর পুপুল জয়াকর |
| পুরস্কার | পদ্মশ্রী |
| ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েব সাইট |
রাধিকা হার্জবার্গার (জন্ম নাম:জয়াকর; ১৯৩৮) একজন ভারতীয় লেখিকা, শিক্ষাবিদ এবং সংস্কৃত ও ভারতবিদ্যার পণ্ডিত।[১] তিনি অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার ঋষি ভ্যালি স্কুলে থাকেন এবং ঋষি ভ্যালি এডুকেশন সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, এটি ১৯২০-এর দশকে জিদ্দু কৃষ্ণমূর্তি কর্তৃক প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান।
জীবনী
[সম্পাদনা]
তিনি ১৯৩৮ সালে উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন, রাধিকা জয়াকর হিসাবে। তাঁর বাবা ও মা ছিলেন যথাক্রমে মনোহর জয়কর এবং পুপুল জয়াকর (জন্ম নাম মেহতা)। পুপুল একজন সাংস্কৃতিক কর্মী এবং জিদ্দু কৃষ্ণমূর্তি ও ইন্দিরা গান্ধীর জীবনীকার ছিলেন। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের পর,[২] রাধিকা ঋষি ভ্যালি এডুকেশন সেন্টারে[৩] ইতিহাসের প্রশিক্ষক হিসেবে যোগদান করেন।[২] পরে তিনি প্রতিষ্ঠানের পরিচালক হন।[১][২][৪]
প্রকাশনা
[সম্পাদনা]রাধিকা হার্জবার্গার ভারতীয় ধ্রুপদী অধ্যয়নের অংশ হিসেবে অ্যান এসে ইন দ্য ডেভেলপমেন্ট অফ ফিফথ অ্যাণ্ড সিক্সথ সেঞ্চুরি ইণ্ডিয়ান থট নামে একটি বই প্রকাশ করেছেন।[৫]
তিনি ইণ্ডিয়ান জার্নাল অফ ফিলোসফির মতো জার্নালে প্রবন্ধও প্রকাশ করেছেন।[৬][৭][৮]
- রাধিকা হার্জবার্গার এবং এ কুমারস্বামী (২০১৪)। "ইণ্ডিপেণ্ডেন্ট স্কুলস অ্যাজ রিসোর্স সেন্টারস"। ইণ্ডিয়া সেমিনার। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪।
- রাধিকা হার্জবার্গার (জানুয়ারি ১৯৯০)। "লিভিং লাইটলি অন আর্থ"। ইণ্ডিয়া সেমিনার। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪।
- হান্স জি. হার্জবার্গার, রাধিকা হার্জবার্গার (১৯৮১)। "ভর্তৃহরি'জ প্যারাডক্স": ১–১৭।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য)
পুরস্কার
[সম্পাদনা]সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের জন্য ভারত সরকার ২০১৩ সালে তাঁকে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী প্রদান করে সম্মানিত করে।[৯]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Good News"। Good News। ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪।
- 1 2 3 "Rishi valley profile"। Rishi valley। ২০১৪। ১৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪।
- ↑ "Rishi Valley Education Centre"। Rishi Valley Education Centre। ২০১৪। ১২ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪।
- ↑ "TOI"। TOI। ৩০ আগস্ট ২০০৮। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪।
- ↑ Radhika Herzberger (৩০ এপ্রিল ১৯৮৬)। Bhartrhari and the Buddhists: An Essay in the Development of Fifth and Sixth Century Indian Thought (Studies of Classical India)। Springer। পৃ. ২৮৪। আইএসবিএন ৯৭৮-৯০২৭৭২২৫০৮।
- ↑ Radhika Herzberger and A Kumaraswamy (২০১৪)। "Independent Schools as Resource Centres"। India Seminar। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪।
- ↑ Radhika Herzberger (জানুয়ারি ১৯৯০)। "Living lightly on earth"। India Seminar। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪।
- ↑ Hans G. Herzberger, Radhika Herzberger (১৯৮১)। "Bhartrhari's paradox": ১–১৭।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "Padma 2013"। Press Information Bureau, Government of India। ২৫ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৪।
- রাধিকা হার্জবার্গার (৩০ এপ্রিল ১৯৮৬)। ভর্তৃহরি এবং বৌদ্ধ: পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীর ভারতীয় চিন্তাধারার বিকাশে একটি প্রবন্ধ (ধ্রুপদী ভারতের অধ্যয়ন)। স্প্রিংগার। পৃ. ২৮৪। আইএসবিএন ৯৭৮-৯০২৭৭২২৫০৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "পদ্ম পুরস্কারের তালিকা"। ভারতীয় প্যানোরামা। ২০১৪। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৪।
- "ইন্ডিয়া টুডে সাক্ষাৎকার"। ইন্ডিয়া টুডে। ৩১ মে ১৯৯৫। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪।
- "কৃষ্ণমূর্তি, একটি সাধারণ জীবনের ইতিহাস"। ইউটিউব ভিডিও। ২৫ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪।