বিষয়বস্তুতে চলুন

রাধিকা মেনন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাধিকা মেনন
২০২২ সালে নারী শক্তি পুরস্কার গ্রহণ
জন্ম
মাতৃশিক্ষায়তনঅল ইন্ডিয়া মেরিন কলেজ, কোচি
পেশানৌ কর্মকর্তা
পরিচিতির কারণইন্ডিয়ান মার্চেন্ট নেভি এর প্রথম মহিলা ক্যাপ্টেন

রাধিকা মেনন একজন ভারতীয় মহিলা মার্চেন্ট নেভি অফিসার। তিনি বর্তমানে ইন্ডিয়ান মার্চেন্ট নেভির ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন।[] তিনি ভারতীয় মার্চেন্ট নেভির প্রথম মহিলা ক্যাপ্টেন যিনি তেল পণ্য ট্যাঙ্কার "সুবর্ণ স্বরাজ্য" র নেতৃত্ব দিয়েছিলেন। রাধিকা প্রথম মহিলা যিনি সমুদ্রে ব্যতিক্রমী সাহসিকতার জন্য ২০১৬ সালে আই এম ও পুরস্কার পেয়েছিলেন।[] ২০১৫ সালের জুন মাসে এক সপ্তাহ ধরে নৌকায় আটকে থাকা সাত জেলেকে তিনি উদ্ধার করেন। সফলভাবে এই উদ্ধার অভিযান পরিচালনার জন্য তিনি সুপরিচিত।[]

জীবনের প্রারম্ভিক সময়

[সম্পাদনা]

তিনি কেরালার কোদুঙ্গাল্লুরে জন্মগ্রহণ করেন ও বড় হয়ে ওঠেন। তিনি কোচির অল ইন্ডিয়া মেরিন কলেজ থেকে একটি রেডিও সম্পর্কিত শিক্ষাক্রম সম্পন্ন করেন। এরপর প্রাথমিকভাবে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে একজন রেডিও অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কিছুদিন কাজ করার পর, তিনি ভারতীয় নৌবাহিনীর একজন বিশিষ্ট সামরিক শিক্ষানবিস হন। ২০১২ সালে, তিনি ভারতীয় মার্চেন্ট নেভির ক্যাপ্টেন নিযুক্ত হন এবং ভারতীয় মার্চেন্ট নেভির প্রথম মহিলা ক্যাপ্টেন হন। একই বছরে, তিনি ২১,৮২৭ টন তেল ট্যাঙ্কার "সুবর্ণ স্বরাজ্য" -এর ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[][]

২০১৫ সালের জুন মাসে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি নৌকায় আটকা পড়া সাত জেলেকে তিনি উদ্ধার করেন। এই অত্যন্ত সাহসী উদ্ধার অভিযানের জন্য তাঁকে ২০১৬ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক সমুদ্র সংস্থার পুরস্কারে ভূষিত করা হয়। বঙ্গোপসাগরে সমুদ্র ঝড়ের ফলে নৌকার নোঙর ভেঙে যায়।নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।বঙ্গোপসাগরে ডুবে যাওয়া নৌকাতে সাতজন জেলে আটকে পড়েছিল। তাঁদের কে উদ্ধার করার জন্য তিনি সাহসী অভিযান করেছিলেন। [][][] ভারত সরকার তার জাতীয় কর্তব্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে প্রাসঙ্গিক পুরস্কারের জন্য মনোনীত করেন এবং ফলতঃ উল্লেখযোগ্যভাবে আই এম ও সাহসিকতা পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হিসেবেও তিনি স্বীকৃতি লাভ করেন।[১০]

রাধিকা ২০১৭ সালের ৩রা নভেম্বর মুম্বাইয়ে সহকর্মী নৌ কর্মকর্তা সুনীতি বালা এবং শর্বাণী মিশ্রের সাথে ইন্টারন্যাশনাল উইমেন সিফার্স ফাউন্ডেশন (আই ডব্লিউ এস এফ) প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল তরুণী নাবিকদের অনুপ্রাণিত করা।[১১][১২][১৩]

২০১৯ এর ২৯শে সেপ্টেম্বর, ভারত সরকার তাকে সম্মানিত করেন। কারণ তিনি ভারত কি লক্ষ্মী হ্যাশট্যাগ প্রচারে অংশ নিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক মন কি বাত সিরিজের অংশ হিসেবে ভারতীয় মহিলাদের কৃতিত্ব উদ্‌যাপনের জন্য এটি চালু করা হয়েছিল।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Raise voice if faced with restrictions: Country's first woman merchant navy officer"The Times of India (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯
  2. "Women in shipping – Radhika Menon, radio officer, Shipping Corporation of India – IHS Markit Safety at Sea"safetyatsea.net। ১ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯
  3. "Indian woman wins sea bravery award" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২২ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯
  4. "Meet Radhika Menon - India's First Female Merchant Navy Captain To Win A Top Bravery Award"indiatimes.com (ইংরেজি ভাষায়)। ২৩ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯
  5. "Know Captain Radhika Menon, the First Woman in the World to Win Bravery at Sea Award"The Better India (মার্কিন ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯
  6. "Fleet"। Shipping Corporation of India। ৩ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৪
  7. "At the helm: Captain Radhika Menon"new.abb.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯
  8. "Bravery award for India's first female Merchant Navy captain"@businessline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯
  9. Silva, Pramod De। "Women to the fore in seafaring"Daily News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯
  10. "Indian Captain Radhika Menon Is First Woman To Get Bravery At Sea Award"NDTV.com। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯
  11. "International Women Seafarer's Foundation established in Mumbai"www.marineinsight.com। ২৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯
  12. "IMO pushes for gender equality with #IAmOnBoard Day of the Seafarer theme"Seatrade Maritime - Shipping, Maritime and Offshore Marine News। ২৫ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯
  13. "International Women Seafarers Foundation launched in Mumbai"The Indian Express (ভারতীয় ইংরেজি ভাষায়)। ৪ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯