রাজিয়া সুলতানা (রাজনীতিবিদ)
রাজিয়া সুলতানা | |
|---|---|
| পরিষদীয় মন্ত্রী, পাঞ্জাব সরকার | |
| কাজের মেয়াদ ১৬ মার্চ ২০১৭ – ১৬ মার্চ ২০২২ | |
| গভর্নর | ভি. পি. সিং বদনোর বনোয়ারিলাল পুরোহিত |
| মুখ্যমন্ত্রী | চরনজিৎ সিং চান্নি অমরিন্দর সিং |
| মন্ত্রিসভা এবং দপ্তর |
|
| পাঞ্জাব বিধানসভার সদস্য | |
| কাজের মেয়াদ মার্চ ২০১৭ – ১০ মার্চ ২০২২ | |
| পূর্বসূরী | ফরজানা আলম |
| উত্তরসূরী | মোহাম্মদ জামিল উর রেহমান |
| নির্বাচনী এলাকা | মালেরকোটলা |
| কাজের মেয়াদ ২০০২ – ২০০৭ | |
| পূর্বসূরী | নুসরত আলী খান |
| উত্তরসূরী | ফরজানা আলম |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৩ ফেব্রুয়ারি ১৯৬৬[১] মালেরকোটলা, পাঞ্জাব, ভারত |
| জাতীয়তা | ভারতীয় |
| রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
| দাম্পত্য সঙ্গী | ডিজিপি মুহাম্মদ মোস্তফা |
রাজিয়া সুলতানা একজন ভারতীয় রাজনীতিবিদ এবং পাঞ্জাব সরকারের একজন পরিষদীয় মন্ত্রী ছিলেন।[১] তিনি পাঞ্জাব বিধানসভায় মালেরকোটলার প্রতিনিধিত্ব করেছিলেন বিধায়কদের মধ্যে তিনি ছিলেন একমাত্র মুসলিম সদস্য।[২][৩] তিনি ২০০২, ২০০৭ এবং ২০১৭ সালে তিনবার পাঞ্জাব বিধানসভায় নির্বাচিত হয়েছেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]সুলতানা মালেরকোটলার এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পাঞ্জাবের প্রাক্তন ডিজিপি আইপিএস অফিসার মুহাম্মদ মোস্তফার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে।[১]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]২০০০ সালের গোড়ার দিকে, সুলতানা পাঞ্জাবের সক্রিয় রাজনীতিতে যোগ দেন। ২০০২ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিটে মালেরকোটলা থেকে পাঞ্জাব বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং স্বতন্ত্র প্রার্থী অজিত সিংকে ১৭৯ ভোটে পরাজিত করেন।[৪] ২০০৭ সালে সুলতানা দ্বিতীয়বারের মতো রাজ্য বিধানসভায় ফিরে আসেন, শিরোমণি অকালী দলের আব্দুল গাফফারকে ১৪,২০০ ভোটে পরাজিত করে।[৫] ২০১২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে, তিনি শিরোমণি অকালী দলের (এসএডি) এফ. নেসারা খাতুনের (ফরজানা আলম) কাছে ৫,২০০ ভোটের ব্যবধানে হেরে যান।[৬][৭] ২০১৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে সুলতানা শিরোমণি অকালী দলের মোহাম্মদ ওয়েইসকে ১২,৭০২ ভোটের ব্যবধানে পরাজিত করে আসনটি পুনরুদ্ধার করেন। তাঁর নিজের ভাই আম আদমি পার্টির মুহম্মদ আরশাদ তৃতীয় স্থানে আসেন।[৮] সুলতানা ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন পরিষদীয় মন্ত্রী।
২০২১ সালের ২৮শে সেপ্টেম্বর তারিখে নভজ্যোত সিং সিধুর সাথে সংহতি প্রকাশ করে তিনি পাঞ্জাব সরকারের ক্যাবিনেট মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।[৯][১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Sultana, Razia। "Ministers"।
- ↑ Pandher, Sarabjit (৯ ফেব্রুয়ারি ২০০৭)। "Malerkotla Muslims want empowerment, not freebies"। The Hindu। ২৭ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০০৯।
- ↑ Vinayak, Ramesh (২০ ফেব্রুয়ারি ২০০৯)। India Today https://archive.today/20120710194154/http://indiatoday.intoday.in/index.php?option=com_content&task=view&issueid=94&id=29750&Itemid=1§ionid=20&completeview=1। ১০ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০০৯।
{{ম্যাগাজিন উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ "IndiaVotes.com"। IndiaVotes.com। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৬।
{{ওয়েব উদ্ধৃতি}}: লেখা "Vidhan Sabha / 2002 / Punjab / Malerkotla" উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ "Vidhan Sabha / 2007 / Punjab / Malerkotla"। IndiaVotes.com। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Statistical Report on General Election, 2012 to the Legislative Assembly of Punjab" (পিডিএফ)। পৃ. ১৬৯।
- ↑ "2012 Vidhan Sabha Election Summary of Malerkotla"। IndiaVotes। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "2017 Vidhan Sabha Election Summary of Malerkotla"। IndiaVotes। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ Chandigarh, Satender Chauhan (২৯ সেপ্টেম্বর ২০২১)। "Raining resignations in Punjab: Minister resigns, 3 Congress leaders quit party posts in support of Sidhu"। India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২১।
- ↑ "Razia Sultana resigns from Punjab Cabinet 'in solidarity with Navjot Singh Sidhu'"। Tribuneindia News Service (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "পাঞ্জাব ওয়াকফ বোর্ড মামলার শুনানি ২৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত" - ওয়ান ইন্ডিয়া
- ইসলামিক ভয়েস
- দ্য ট্রিবিউন, চণ্ডীগড় ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ এপ্রিল ২০২৩ তারিখে ।
- দ্য ট্রিবিউন, চণ্ডীগড় ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ এপ্রিল ২০২৩ তারিখে ।
| রাজনৈতিক দপ্তর | ||
|---|---|---|
| পূর্বসূরী - |
পাঞ্জাবের মন্ত্রিপরিষদ মন্ত্রী জল সরবরাহ ও স্যানিটেশন মন্ত্রক ২০১৭- ২০২২ |
উত্তরসূরী ব্রহ্ম শঙ্কর জিম্পা |
| বিধানসভার আসন | ||