রাজিন্দর কৌর বুলারা
রাজিন্দর কৌর বুলারা | |
|---|---|
| সংসদ সদস্য, লোক সভা | |
| কাজের মেয়াদ ১৯৮৯-১৯৯১ | |
| পূর্বসূরী | মেওয়া মিং গিল |
| উত্তরসূরী | গুরচরণ সিং গালিব |
| নির্বাচনী এলাকা | লুধিয়ানা, পাঞ্জাব |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১ জুন ১৯৪৬ রাজা জঙ্গ, লাহোর জেলা, ব্রিটিশ ভারত |
| রাজনৈতিক দল | শিরোমনি আকালি দল (মান) |
| দাম্পত্য সঙ্গী | সর্দার রাজিন্দর পাল সিং গিল |
রাজিন্দর কৌর বুলারা (জন্ম ১৯৪৬) শিরোমণি আকালি দল (মান) গোষ্ঠীর একজন রাজনীতিবিদ এবং নবম লোকসভার সদস্য ছিলেন।
জন্ম ও পারিবারিক পরিচিতি
[সম্পাদনা]রাজিন্দর কৌর ১৯৪৬ সালের ১০ জুন অবিভক্ত ভারতের লাহোর জেলার রাজা জঙ্গে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সর্দার হার্সা সিং সান্ধু।
শিক্ষা জীবন
[সম্পাদনা]তিনি ফিরোজপুরের দেব সমাজ কলেজ ফর উইমেনে পড়াশোনা করেন এবং কলা ও শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।[১]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]১৯৮৪ সালে সংগঠিত শিখ-বিরোধী দাঙ্গার পর কৌর ত্রাণ কাজে অংশ নেন। ১৯৮৯ সালে অনুষ্ঠিত ভারতীয় সাধারণ নির্বাচনে তিনি লুধিয়ানা থেকে শিরোমনি আকালি দলের (মান) প্রার্থী হন।[১] তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী গুরচরণ সিং গালিবকে ১,৩৩,৭২৯ ভোটের ব্যবধানে পরাজিত করে নবম লোকসভার সদস্য নির্বাচিত হন।[২] সংসদ সদস্য হিসেবে তিনি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত পরামর্শক কমিটির সদস্য ছিলেন।[১] তিনি লুধিয়ানা পশ্চিম থেকে ২০০২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু মোট প্রদত্ত ভোটের মাত্র ৩.৩০% অর্জন করেন।[৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]রাজিন্দর সর্দার রাজিন্দর পাল সিং গিলকে ১৯৬৭ সালের ১৭ নভেম্বর বিয়ে করেন;[১] যিনি পেশায় পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন। তাকে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততার মিথ্যা অভিযোগে অভিযোগে পুলিশ এনকাউন্টারে হত্যা করা হয়েছিল।[৪] তাদের দুটি সন্তান রয়েছে।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 "Members Bioprofile: Bulara, Shrimati Rajinder Kaur"। Lok Sabha। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- ↑ "Statistical Report on General Elections, 1989 to the Ninth Lok Sabha" (পিডিএফ)। Election Commission of India। পৃ. ৩২৪। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- ↑ "Statistical Report on General Election, 2002 to the Legislative Assembly of Punjab" (পিডিএফ)। Election Commission of India। পৃ. ১৪৭। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- ↑ Singh, Jupinderjit (৮ ডিসেম্বর ২০১৫)। "Pinky's confessions may help provide justice to Bulara family"। The Tribune। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।