রাজাম্মল পি দেবদাস
রাজাম্মল পি দেবদাস | |
|---|---|
| জন্ম | রাজাম্মল পাকিয়ানাথন দেবদাস ৭ এপ্রিল ১৯১৯ |
| মৃত্যু | ১৭ মার্চ ২০০২ (বয়স ৮২) |
| পেশা | পুষ্টিবিদ শিক্ষাবিদ |
| পরিচিতির কারণ | অবিনাশিলিঙ্গম ইনস্টিটিউট ফর হোম সায়েন্স অ্যাণ্ড হায়ার এডুকেশন ফর উইমেন |
| পিতা-মাতা | পাকিয়ানাথন সোরনাম্মল |
| পুরস্কার | পদ্মশ্রী যমনালাল বাজাজ পুরস্কার |
রাজাম্মল পাকিয়ানাথন দেবদাস (৭ই এপ্রিল ১৯১৯ - ১৭ই মার্চ ২০০২) ছিলেন একজন ভারতীয় পুষ্টিবিদ, শিক্ষাবিদ। তিনি অবিনাশিলিঙ্গম ইনস্টিটিউট ফর হোম সায়েন্স অ্যাণ্ড হায়ার এডুকেশন ফর উইমেন, যেটি অবিনাশিলিঙ্গম ডিমড ইউনিভার্সিটি নামে পরিচিত, তার প্রাক্তন আচার্য ছিলেন।[১] তিনি তামিলনাড়ুর রাজ্য পরিকল্পনা কমিশন ও তামিলনাড়ু মহিলা কমিশনের সদস্য ছিলেন এবং বিশ্ব খাদ্য সম্মেলনের নির্বাচিত সহ-সভাপতি ছিলেন।[২] ভারত সরকার ১৯৯২ সালে তাঁকে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করে।[৩]
জীবনী
[সম্পাদনা]রাজাম্মল পাকিয়ানাথন, ১৯১৯ সালের ৭ই এপ্রিল দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের উত্তর আর্কট জেলার (বর্তমান তিরুভান্নামালাই জেলা) চেঙ্গামে মুথিয়া পাকিয়ানাথন এবং সোরনাম্মলের ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট বিশ্ববিদ্যালয় থেকে এম.এস. (খাদ্য ও পুষ্টি) এবং এম.এ. (গৃহ বিজ্ঞান শিক্ষা) ডিগ্রি অর্জন করেন, এরপর ১৯৫০ সালে পুষ্টি ও জৈব রসায়নে পিএইচডি করেন।[৪]
রাজাম্মল পুষ্টি এবং শিক্ষার ওপর[৫] বেশ কয়েকটি বই এবং নিবন্ধ প্রকাশ করেছেন।[৬][৭] তিনি টি এস অবিনাশিলিঙ্গম চেট্টিয়ারের ওপর একটি বই লিখেছিলেন।[৮] তিনি জাতীয় ক্যাডেট কর্পসের তামিলনাড়ু এবং পুদুচেরি অধ্যায়ের একজন সম্মানসূচক কর্নেল। এইসঙ্গে তিনি গান্ধীগ্রাম ইনস্টিটিউট গ্রামীণ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, জাতীয় সাক্ষরতা মিশন, সিগমা ক্সি, সিগমা ডেল্টা এপসিলন, ওমিক্রন নিউ এবং ফাই উপসিলন ওমিক্রনের সদস্য ছিলেন।[৯] তিনি ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নিউট্রিশন সোসাইটি অফ ইণ্ডিয়ার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[১০]
পুরস্কার এবং সম্মাননা
[সম্পাদনা]- মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয়, চন্দ্র শেখর আজাদ কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওহিও স্টেট বিশ্ববিদ্যালয় এবং আলস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি (হনারারি কজা বা সম্মানের জন্য) প্রাপক।[৯]
- ভারত সরকার ১৯৯২ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে[৩]
- ১৯৯৮ সালে যমনালাল বাজাজ পুরস্কার লাভ করেন।
- ২০০১ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত ১৭তম কংগ্রেসে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ নিউট্রিশনাল সায়েন্স (আইইউএনএস) তাঁকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করে।[১১]
আরও দেখুন
[সম্পাদনা]- অবিনাশিলিঙ্গম ইনস্টিটিউট ফর হোম সায়েন্স অ্যাণ্ড হায়ার এডুকেশন ফর উইমেন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Chancellors"। Avinashilingam Institute for Home Science and Higher Education for Women। ২০১৫। ২ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৫।
- ↑ "Home Science"। SelfStudys। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৫।
- 1 2 "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫।
- ↑ "Our Architect | Avinashilingam Institute for Home Science and Higher Education for Women"। avinuty.ac.in। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৫।
- ↑ Rajammal Packiyanathan Devadas (১৯৪৯)। "Analyses of South Indian Food Preparations": ১৯–২৮। ২২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৫।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "Rajammal P. Devadas 1919-2002"। WorldCat। ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৫।
- ↑ "Library of Congress profile"। Library of Congress। ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৫।
- ↑ Rajammal P Devadas (১৯৯৩)। Ayya Dr. T.S. Avinashilingam : saga of dedicated life and service। Avinashilingam Education Trust। পৃ. ৩৫২। ওসিএলসি 35222909।
- 1 2 "Rajammal Packiyanathan Devadas"। Prabook। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৫।
- ↑ "Nutrition Society of India presidents"। Nutrition Society of India। ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৫।
- ↑ "Dr. Smt. Rajammal P. Devadas"। Jamnalal Bajaj Foundation। ২০১৫। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- গ্রন্থাগারে (ওয়ার্ল্ডক্যাট ক্যাটালগ) রাজাম্মল পি দেবদাস
- ২০শ শতাব্দীর ভারতীয় শিক্ষাবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী শিক্ষাবিদ
- তামিলনাড়ুর শিক্ষাবিদ
- ভারতীয় চিকিৎসাবিজ্ঞান লেখক
- তামিলনাড়ুর লেখিকা
- ২০শ শতাব্দীর ভারতীয় জীববিজ্ঞানী
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী বিজ্ঞানী
- ২০শ শতাব্দীর ভারতীয় অ-কল্পকাহিনী লেখক
- ২০শ শতাব্দীর ভারতীয় লেখিকা
- তামিলনাড়ুর বিজ্ঞানী
- তামিল লেখক
- ভারতের বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রধান
- ২০০২-এ মৃত্যু
- ১৯১৯-এ জন্ম