বিষয়বস্তুতে চলুন

রাজাঝির দীঘি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজাঝির দীঘি
অবস্থানফেনী
ধরনকৃত্রিম জলাশয়
অববাহিকার দেশসমূহবাংলাদেশ
জনবসতিফেনী

রাজাঝির দীঘি ফেনী জেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী দীঘি। [] এই দীঘিকে কেন্দ্র করে ১৮৭৫ সালে ফেনী মহকুমার দপ্তর প্রতিষ্ঠা করা হয়। শহরের আরও অনেক গুরুত্বপূর্ন স্থাপনা ও প্রতিষ্ঠান এই দীঘিকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে যার মধ্যে রয়েছে ফেনী সদর থানা, ফেনী কোর্ট মসজিদ,অফিসার্স ক্লাব, জাতীয় মহিলা সংস্থা (ক্লাব), জেলা পরিষদ পরিচালিত শিশু পার্ক সহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ প্রভৃতি।[]

ইতিহাস

[সম্পাদনা]

জনশ্রুতি মতে ত্রিপুরার মাণিক্য রাজবংশের একজন রাজা তার কন্যার অন্ধত্ব দুর করার মানসে প্রায় কয়েকশত বছর পূর্বে এ দীঘি খনন করেন।[] স্থানীয় ভাষায় কন্যাকে 'ঝি' নামে ডাকা হয় যা অনুসারে এটিকে রাজাঝি দীঘি নামে ডাকা হতো।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "রাজাঝীর দীঘি"। ফেনী জেলা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৩
  2. "সেই রাজাঝির দীঘি"প্রথম আলো। ১১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৫
  3. "ফেনীর শতবর্ষের ঐতিহ্য 'রাজাঝির দীঘি"। ফেনীর হালচাল। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৩[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]