রাজাকার: দ্য সাইলেন্ট জেনোসাইড অব হায়দ্রাবাদ
| রাজাকার | |
|---|---|
প্রচারণা পোস্টার | |
| রাজাকার: দ্য সাইলেন্ট জেনোসাইড অব হায়দ্রাবাদ | |
| পরিচালক | ইয়াতা সত্যনারায়ণ |
| প্রযোজক | গুদুর নারায়ণ রেড্ডি |
| চিত্রনাট্যকার | ইয়াতা সত্যনারায়ণ |
| কাহিনিকার | ইয়াতা সত্যনারায়ণ |
| শ্রেষ্ঠাংশে |
|
| সুরকার | ভীমস সেসিরোলিও |
| চিত্রগ্রাহক | কুশেন্দর রমেশ রেড্ডি |
| সম্পাদক | তাম্মিরাজু |
| প্রযোজনা কোম্পানি | সমরবীর ক্রিয়েশন্স এলএলপি |
| মুক্তি |
|
| দেশ | ভারত |
| ভাষা | তেলুগু |
রাজাকার বা রাজাকার: দ্য সাইলেন্ট জেনোসাইড অফ হায়দ্রাবাদ হলো ২০২৪ সালের একটি ভারতীয় তেলুগু ভাষার ঐতিহাসিক অ্যাকশন নাট্য চলচ্চিত্র। ইয়াতা সত্যনারায়ণ চলচ্চিত্রের রচনা ও পরিচালিত করেছেন। যা হায়দ্রাবাদ রাজ্যের অপারেশন পোলো এর ঘটনাগুলির উপর ভিত্তি করে তৈরি।[১][১][২] ছবিটি গুদুর নারায়ণ রেড্ডির প্রযোজনায়, সামরবীর ক্রিয়েশন এলএলপি দ্বারা নির্মিত।[৩] এটি ১৫ মার্চ ২০২৪ তারিখে মুক্তি পায়।[৪]
সারসংক্ষেপ
[সম্পাদনা]চলচ্চিত্রটি ভারতের স্বাধীনতার পর ১৫ আগস্ট ১৯৪৭ তারিখে প্রাক্তন হায়দ্রাবাদ রাজ্যে ঘটে যাওয়া সংগ্রামকে চিত্রিত করে। যেখানে দেশের অন্যান্য অংশ স্বাধীনতা এবং মুক্তি উদযাপন করছিল, ব্রিটিশ হায়দ্রাবাদ রাজ্য আরও একটি বছর নিজাম এর অধীনে ছিল। এই সময়ে, জনগণ নিষ্ঠুর রাজাকারদের দ্বারা অত্যাচারের শিকার হয়। চলচ্চিত্রটি নিজাম এবং রাজাকারদের দ্বারা অত্যাচারের কাহিনী এবং তাদের বিরুদ্ধে লড়াই করা সাহসী নায়কদের কৃতিত্ব তুলে ধরে।[৩]
অভিনয়শিল্পী
[সম্পাদনা]- রাজিরেড্ডি চরিত্রে ববি সিমহা
- সর্দার বল্লভভাই প্যাটেলের চরিত্রে তেজ সাপ্রু
- নিজাম মীর ওসমান আলী খানের চরিত্রে মকরন্দ দেশপান্ডে
- কাসিম রাজভির চরিত্রে রাজ অর্জুন
- মীর ওসমান আলী খানের স্ত্রীদের একজন হিসেবে আনুশ্রিয়া ত্রিপাঠী
- শান্তভাব রূপে বেধিকা
- পোচাম্মার চরিত্রে অনসূয়া ভরদ্বাজ
- চাকালী ইলাম্মার চরিত্রে ইন্দ্রজা
- অন্তম্মার চরিত্রে প্রেমা
- কে এম মুন্সির চরিত্রে থালাইভাসল বিজয়
- ভীমরেড্ডি নরসিমহা রেড্ডি চরিত্রে চাঁদুনাধ
- নারায়ণ রাও পাওয়ার চরিত্রে তারক পোনপ্পা
- মেজর জেনারেল জেএন চৌধুরীর চরিত্রে আরভ চৌধুরী
- মীর লাইক আলী চরিত্রে বিজয়
- বাসওয়া মানাইয়া চরিত্রে চেলুভা রাজ
- শোয়েব উল্লাহ খানের চরিত্রে কেশব দীপক
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Pecheti, Prakash (১৫ মার্চ ২০২৪)। "'Razakar: Silent Genocide of Hyderabad' Review: This right-wing Hindutva narrative falls into the 'commercial cinema' trap"। The South First। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২৪।
- ↑ Ravibabu, M. (১৭ অক্টোবর ২০২৩)। "How the Movie 'Razakar – Silent Genocide of Hyderabad' Sets Out to Distort History"। The Wire। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২৪।
- 1 2 "How the Movie 'Razakar – Silent Genocide of Hyderabad' Sets Out History"।
- ↑ "Razakar: The Silent Genocide Of Hyderabad Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos |eTimes"। The Times of India। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ২০২৪-এর চলচ্চিত্র
- তেলুগু ভাষার চলচ্চিত্র
- ২০২৪-এর নাট্য চলচ্চিত্র
- ২০২০-এর দশকের তেলুগু ভাষার চলচ্চিত্র
- ২০২০-এর দশকের ঐতিহাসিক অ্যাকশন চলচ্চিত্র
- ভারতীয় অ্যাকশন যুদ্ধের চলচ্চিত্র
- ভারতীয় ঐতিহাসিক মারপিটধর্মী চলচ্চিত্র
- ভারতীয় যুদ্ধের নাট্য চলচ্চিত্র
- ভারতে ধর্মীয় সহিংসতা সম্পর্কিত চলচ্চিত্র
- ভারতে ইসলামি সন্ত্রাস চিত্রায়িত চলচ্চিত্র
- তেলেঙ্গানার পটভূমিতে চলচ্চিত্র
- হায়দ্রাবাদ, ভারতের পটভূমিতে চলচ্চিত্র
- ভারতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে চলচ্চিত্র
- তেলেঙ্গানায় ধারণকৃত চলচ্চিত্র
- হায়দ্রাবাদ, ভারতে ধারণকৃত চলচ্চিত্র
- রামোজি ফিল্ম সিটিতে ধারণকৃত চলচ্চিত্র
- বাস্তব ব্যক্তি অবলম্বনে চলচ্চিত্র
- ভারতীয় আভঁ-গার্দ ও পরীক্ষামূলক চলচ্চিত্র
- চলচ্চিত্রে ধর্মীয় বিতর্ক
- ব্রিটিশ রাজের পটভূমিতে চলচ্চিত্র
- ২০২৪-এর তেলুগু ভাষার চলচ্চিত্র
- ভারতে ধর্মীয় বিতর্ক
- এশিয়ায় ইসলাম সম্পর্কিত বিতর্ক