বিষয়বস্তুতে চলুন

রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ
সংক্ষেপেআরএমডি
গঠিত১২ মে ২০২৫; ১২ মাস আগে (2025-05-12)
আইনি অবস্থাসক্রিয়
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
কার্যত দায়িত্বে
মো. আবদুর রহমান খান
প্রধান অঙ্গ
সম্ভবত:
প্রধান প্রতিষ্ঠান
অর্থ মন্ত্রণালয়
সম্পৃক্ত সংগঠনবাংলাদেশ সরকার

রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ হলো বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি বিভাগ। ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে প্রকাশিত একটি অধ্যাদেশের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ ও রাজস্ব নীতি বিভাগ নামে দুইটি আলাদা বিভাগ প্রতিষ্ঠা করে।[][] ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই ঘটনাকে দেশের রাজস্ব খাতে নির্বাহী কর্তৃত্ব প্রতিষ্ঠার অভিযোগ করে এর সমালোচনা করে।[][] সেন্টার ফর পলিসি ডায়ালগের দেবপ্রিয় ভট্টাচার্যও একই কারণে এর সমালোচনা করেন।[]

ইতিহাস

[সম্পাদনা]

২০২৫ সালের ২৫ এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাষ্ট্রপতির মাধ্যমে একটি অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুইটি বিভাগ প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।[] এরপর ২০২৫ সালের ১৩ মে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ জারির মাধ্যমে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা করা হয়। অধ্যাদেশে বলা হয়, পূর্ববর্তী এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীদের রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে পদায়ন করা হবে। অধ্যাদেশ জারির পর আয়কর ও শুল্ক ক্যাডার কর্মকর্তারা প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা করেন।[][]

কার্যক্রম

[সম্পাদনা]

অধ্যাদেশ অনুসারে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ রাজস্ব সংস্ক্রান্ত সমস্ত আইন ও কাস্টমস-সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি সম্পাদন, কর হ্রাস-বৃদ্ধি ও সংগ্রহ, রাজস্ব ব্যবস্থাপনা নীতি প্রণয়ন, রাজস্ব বিভাগসমূহের সমন্বয়সাধন এবং নিরীক্ষা ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "পরামর্শক কমিটির সুপারিশ আমলে না নিয়েই এনবিআর পৃথকের খসড়া অধ্যাদেশ"বণিক বার্তা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৫
  2. "NBR abolished at midnight, ordinance issued"প্রথম আলো (ইংরেজি ভাষায়)। ১৩ মে ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৫
  3. "Revenue System at Risk of Executive Control: TIB"ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (ইংরেজি ভাষায়)। ২৪ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৫
  4. "Revenue management at risk of coming under executive control: TIB"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ মে ২০২৫। ১৯ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৫
  5. "Division of NBR was not done properly: Debapriya Bhattacharya"প্রথম আলো (ইংরেজি ভাষায়)। ১৯ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৫
  6. "Bangladesh moves to split revenue authority with new ordinance" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ২৫ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৫
  7. "Govt. abolishes NBR, splits it into two new revenue divisions"ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইংরেজি ভাষায়)। ১৩ মে ২০২৫।
  8. 1 2 "এনবিআর ও আইআরডি বিলুপ্ত করে হচ্ছে দুটি বিভাগ, কী হবে তাদের কাজ"প্রথম আলো। ১৩ মে ২০২৫।