বিষয়বস্তুতে চলুন

রাজস্থান বিধানসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাজস্থান বিধানসভা ভারতের রাজস্থান রাজ্যের এককক্ষ বিশিষ্ট আইনসভা। এটি রাজ্য সরকারের একটি অত্যাবশ্যক অংশ যা আইন প্রণয়ন ও বাস্তবায়নের জন্য দায়বদ্ধ।

রাজস্থানের রাজধানী জয়পুরে অবস্থিত বিধান ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বিধানসভার সদস্যরা ৫ বছরের মেয়াদের জন্য জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন। বর্তমান বিধানসভা ২০০ জন সদস্য নিয়ে গঠিত।

উৎপত্তি

[সম্পাদনা]

রাজস্থানে হাউস অফ পিপলস রিপ্রেজেনটেটিভস গঠন ভারতীয় সাংবিধানিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ কারণ এটি ভারতের ইউনিয়নের সাথে প্রাক্তন রাজপুতানার ২২টি রাজ্যের একীভূত হওয়ার ফলাফল ছিল।

ভারতের সদ্য প্রণীত সংবিধানের ১৬৮ অনুচ্ছেদের বিধান অনুসারে, প্রতিটি রাজ্যকে এক বা দুটি কক্ষ নিয়ে একটি আইনসভা গঠন করতে হবে। রাজস্থান তার আইনসভার জন্য এককক্ষতন্ত্রকে বেছে নিয়েছিল, যা রাজস্থান বিধানসভা নামে পরিচিত।

ইতিহাস

[সম্পাদনা]

প্রথম রাজস্থান বিধানসভা (১৯৫২-৫৭) ৩১ মার্চ ১৯৫২ সালে উদ্বোধন করা হয়েছিল। এর সদস্য সংখ্যা ছিল ১৬০ জন। ১৯৫৬ সালে রাজস্থানের সাথে পূর্বের আজমীর রাজ্য একীভূত হওয়ার পর আসন সংখ্যা বৃদ্ধি করে ১৯০-এ উন্নীত করা হয়। দ্বিতীয় (১৯৫৭-৬২) এবং তৃতীয় (১৯৬২-৬৭) বিধানসভার আসন সংখ্যা ছিল ১৭৬ জন। চতুর্থ (১৯৬৭-৭২) এবং পঞ্চম (১৯৭২-৭৭) বিধানসভা প্রতিটি ১৮৪ জন সদস্য নিয়ে গঠিত। ষষ্ঠ (১৯৭৭-৮০) বিধানসভা থেকে আসন সংখ্যা ২০০ হয়েছে।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rajasthan Legislative Assembly"rajassembly.nic.in। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২২
  2. G. C. Malhotra (২০০৪)। Cabinet Responsibility to Legislature: Motions of Confidence and No-confidence in Lok Sabha and State Legislatures। Lok Sabha Secretariat। পৃ. ৭৪৪। আইএসবিএন ৯৭৮-৮১-২০০-০৪০০-৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]