রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট
রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর লোগো | |
| নীতিবাক্য | প্রযুক্তির জন্য এসো, প্রগতির জন্য যাও |
|---|---|
| ধরন | সরকারি |
| স্থাপিত | ২০০৩ |
| অধিভুক্তি | বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড |
| ইআইআইএন | ১৩২৫৫৫ |
| অধ্যক্ষ | প্রকৌশলী মোহাম্মদ মুক্তার হোসেন |
| শিক্ষার্থী | ৮০০ |
| অবস্থান | , ৬২০৩ , ২৪°২৪′৩২″ উত্তর ৮৮°৩৬′৪৫″ পূর্ব / ২৪.৪০৮৮১২° উত্তর ৮৮.৬১২৫১৫° পূর্ব |
| শিক্ষাঙ্গন | শহুরে, ২ একর |
| ওয়েবসাইট | www |
![]() | |
রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের উত্তরবঙ্গের একমাত্র সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।[১] শিক্ষা নগরী রাজশাহী নওদাপাড়া বাইপাস রোডে অবস্থিত রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান। ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে এই ইনস্টিটিউট সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়।
ইতিহাস
[সম্পাদনা]রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ থেকে ৪ টি বিভাগে মোট ১৫২ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে।[২]
অবস্থান
[সম্পাদনা]এটি রাজশাহী শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে নওদাপাড়া বাইপাস রোডে অবস্থিত।[৩]
অবকাঠামো এবং প্রশাসন
[সম্পাদনা]প্রতিষ্ঠানটিতে ১টি ৪তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, ১টি ৫তলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং দুইটি ৩ তলা বিশিষ্ট ওয়ার্কশপ ভবন আছে। প্রায় ৪৮০০ বই সংবলিত একটি লাইব্রেরি আছে। ৪তলা বিশিষ্ট একটি ছাত্রীনিবাস আছে যেখানে ১৫০ জন ছাত্রী থাকতে পারে। প্রায় ৪০ জন শিক্ষক এবং ৬০ জন স্টাফের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কাজ পরিচালনা করা হয়।
বিভাগ সমূহ ও আসন
[সম্পাদনা]- আর্কিটেকচার টেকনোলজি (আসন: ৫০+৫০=১০০)
- কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি (আসন: ৫০+৫০=১০০)
- ইলেকট্রিক্যাল টেকনোলজি (আসন: ৫০+৫০=১০০)
- ইলেকট্রনিক্স টেকনোলজি (আসন: ৫০+৫০=১০০)
- ফুড টেকনোলজি (আসন: ৫০+৫০=১০০)
দুই শিফট এ মোট আসন সংখ্যা ৫০০ টি।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট"। রাজশাহী সিটি কর্পোরেশন। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শিক্ষা প্রতিষ্ঠানের নাম, টেকনোলজি ও আসন সংখ্যা (ডিপ্লোমা) - Directorate of Technical Education- - কারিগরি শিক্ষা অধিদপ্তর-"। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৬।
- ↑ "প্রতি জেলায় মহিলা পলিটেকনিক প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী"। Bangla Tribune। ১২ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৬।
