রাজবাড়ী জেলা স্টেডিয়াম
রাজবাড়ি স্টেডিয়াম | |
![]() | |
| পূর্ণ নাম | রাজবাড়ী জেলা স্টেডিয়াম |
|---|---|
| প্রাক্তন নাম | কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম |
| অবস্থান | বড়পুল, রাজবাড়ী পৌরসভা, বাংলাদেশ |
| স্থানাঙ্ক | ২৩°৪৫′১২.৪০″ উত্তর ৮৯°৩৮′৩১.৭০″ পূর্ব / ২৩.৭৫৩৪৪৪৪° উত্তর ৮৯.৬৪২১৩৮৯° পূর্ব |
| মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
| পরিচালক | গোয়ালন্দ মহকুমা ক্রীড়া সংস্থা (১৯৬৪ - ১৯৮৪) রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থা (১৯৮৪ - বর্তমান) |
| ক্ষেত্রফল | ১৩ একর |
| উপরিভাগ | ঘাস |
| নির্মাণ | |
| নির্মিত | ১৯৬৪ |
| চালু | ১৯৬৪ |
| পুনঃসংস্কার | ১৯৯৩-১৯৯৪ ২০০৩-২০০৪ |
| ভাড়াটে | |
| রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থা | |
রাজবাড়ী জেলা স্টেডিয়াম[১] ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত,[২] বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম।[৩] স্থাপনাটি রাজবাড়ী জেলার রাজবাড়ী পৌরসভার বড়পুল এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত।[৪] বাংলাদেশের বেশিরভাগ স্টেডিয়ামের মত এই ক্রীড়া স্থাপনাটিও জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত এবং স্থানীয় রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছে।[৫] এটি জেলার একমাত্র স্টেডিয়াম[২] এবং রেলওয়ে মাঠ ও সরকারি কলেজ মাঠের পাশাপাশি পৌরসভার মূল ক্রীড়া আয়োজনস্থল।[৬] স্টেডিয়ামটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিভিন্ন জেলা-উপজেলা, বয়স-শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ক্রীড়া, প্রতিভা অন্বেষণ কার্যক্রম ও স্থানীয় লিগের স্বাগতিক মাঠ হিসেবে ব্যবহার হয়। এছাড়া এটি জেলা পর্যায়ে বাংলাদেশের জাতীয় দিবস সমূহে রাষ্ট্রীয় কর্মসূচির প্রধান আয়োজনস্থল।
ইতিহাস
[সম্পাদনা]১৯৬৪ সালে গোয়ালন্দ মহকুমার প্রশাসনিক কেন্দ্র রাজবাড়ী পৌরসভায় ভূমি অধিগ্রহণ ও আংশিক গ্যালারি নির্মাণ করে স্টেডিয়ামটি খেলাধুলার জন্য চালু করা হয়।[৭] ১৯৮৪ সালের ১ মার্চে গোয়ালন্দ মহকুমাকে রাজবাড়ী জেলায় প্রশাসনিক রূপান্তরের পর এটি আনুষ্ঠানিক নাম 'রাজবাড়ী জেলা স্টেডিয়াম' করা হয়। স্থানীয় ক্রীড়া সংগঠক কাজী হেদায়েত হোসেন মৃত্যুর আগ পর্যন্ত এটির নির্মাণ তদারকি করেছিলেন। তার মরণোত্তর সম্মানে স্থাপনাটির নাম 'কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম' ছিল।[৮] ১৯৯৩-১৯৯৪ ও ২০০৩-২০০৪ অর্থবছরে দুই দফা সংস্কার করা হয়।[৯] জেলা প্রশাসন বাংলাদেশে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারি চলাকালীন সঙ্গ নিরোধ ও সামাজিক দূরত্ব রেখে কেনাকাটার জন্য এখানে অস্থায়ী কাঁচাবাজার করেছিল।[১০] ২০২৫ সালের ২৩ মার্চ স্থাপনাটির নাম পরিবর্তন করে পূর্বতন নাম 'জেলা স্টেডিয়াম, রাজবাড়ী' করা হয়।[১১]
অবকাঠামো
[সম্পাদনা]রাজবাড়ী জেলা স্টেডিয়াম ১৩ একর ভূমির উপর নির্মিত ক্রীড়া স্থাপনা। আংশিক দর্শকদের বসার গ্যালারি, খেলোয়াড়দের পরিবর্তন কক্ষ, স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামোর অংশ। এছাড়া এটির অন্তর্গত ভবনে একসময় জেলা মহিলা ক্রীড়া সংস্থার দপ্তর ছিল, যা বর্তমানে পরিত্যক্ত।[৭]
আয়োজন
[সম্পাদনা]এটি রাজবাড়ী জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে নিয়মিত অনুষ্ঠিত ফুটবল,[১২] ক্রিকেট,[১৩] গ্রামীণ খেলাধুলা,[১৪] ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতা,[১৫] আয়োজনের স্বাগতিক মাঠ।[৬] প্রতিযোগিতা না থাকলেও জেলার স্থানীয় খেলোয়াড়রা এখানে অনুশীলন করেন।[১৬]
এখানে ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতা হয়। এগুলির মধ্যে স্থানীয় জেলা প্রশাসনের নিয়মিত ফুটবল প্রতিযোগিতা- জেলা প্রশাসক গোল্ডকাপ,[১৭][১৮] বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ফুটবল লিগ,[১২] চলমান থাকে। এটি ২০১৭ সালে জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ,[১৯] ২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ড কাপ,[২০] ও ২০২৫ সালে এটি জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের আঞ্চলিক ভেন্যু ছিল।[২১]
ক্রীড়ানুষ্ঠানের বাইরে এটি বাংলাদেশের জাতীয় দিবসসমূহ তথা বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান যথা - জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, স্কুল ও কলেজ শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শনের প্রধান স্থান।[২২][২৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২২।
- 1 2 "অবহেলায় ধুঁকছে রাজবাড়ী জেলা স্টেডিয়াম, সাড়ে ৮ লাখ টাকা কর বাকি"। ঢাকা পোস্ট। ২৯ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "অন্যান্য সকল স্টেডিয়াম"। জাতীয় ক্রীড়া পরিষদ। ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ হোসেন, কামাল (২৫ এপ্রিল ২০২২)। "৫ বছরেও শেষ হয়নি ৪ কিলোমিটার সড়কের কাজ"। প্রতিদিনের সংবাদ। ২৫ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৫।
- ↑ ইসলাম, মাহফুজুল (২৯ সেপ্টেম্বর ২০২০)। "জেলা স্টেডিয়ামগুলোর বেহাল দশা"। নিউজ টুয়েন্টি ফোর। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৬।
সারাদেশের স্টেডিয়ামগুলো জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে। আর দেখভালের দায়িত্বে জেলা ক্রীড়া সংস্থা।
- 1 2 "খেলাধুলা ও বিনোদন"। রাজবাড়ী জেলা আনুষ্ঠানিক তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - 1 2 "রাজবাড়ী জেলা স্টেডিয়াম থাকলেও নেই খেলাধুলার পরিবেশ"। দৈনিক ইনকিলাব। ২৯ আগস্ট ২০২৫। ২৯ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৫।
- ↑ হাসান, মেহেদী (১৬ আগস্ট ২০২১)। "মরহুম কাজী হেদায়েত হোসেনের কর্মময় জীবন"। টাইমটাচ নিউজ। রাজবাড়ী। ৯ এপ্রিল ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৫।
- ↑ "Rajbari District Stadium"। জাতীয় ক্রীড়া পরিষদ (ইংরেজি ভাষায়)। ১৬ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৬।
- ↑ "অবশেষে রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে চালু হয়েছে অস্থায়ী কাঁচাবাজার"। দৈনিক মাতৃকণ্ঠ। ১৭ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৫।
- ↑ "জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত ক্রীড়া স্থাপনার নামকরণ সংক্রান্ত"। জাতীয় ক্রীড়া পরিষদ। ২৩ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৬ – ইন্টারনেট আর্কাইভ এর মাধ্যমে।
- 1 2 নুর, আসাদুজ্জামান (২ মার্চ ২০২৩)। "রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে ১ম বিভাগ ফুটবল লীগ শুরু"। দৈনিক মাতৃকণ্ঠ। রাজবাড়ী। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "রাজবাড়ীতে বড়পুল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ"। দৈনিক মাতৃকণ্ঠ। ২৮ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৫।
- ↑ রহমান, মোঃ মাহ্ফুজুর (২৫ মে ২০১৫)। "'কানা মাছি ভো-ভো, যাকে পাবি তাকে ছো'"। বহুমাত্রিক ডট কম। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৫।
- ↑ "রাজবাড়ীতে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত"। দেশ ভাবনা। ঢাকা। ১৫ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "রাজবাড়ী জেলা স্টেডিয়াম সংস্কার ও পর্যাপ্ত অনুশীলনের সুযোগের দাবীতে স্মারক লিপি"। দৈনিক মাতৃকণ্ঠ। রাজবাড়ী। ২৪ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৫।
- ↑ "রাজবাড়ীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু"। প্রথম আলো। ১২ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "যত ক্লাব | রাজবাড়ী"। কালের কণ্ঠ। ৬ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "মূলপর্বে রাজবাড়ী, রাজশাহী, কুমিল্লা ও ময়মনসিংহ"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২২ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৫। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "রাজবাড়ী সদরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ বালক ফুটবল টুর্ণামেন্টের চাম্পিয়ান দাদশী"। রাজবাড়ী বার্তা। ১৮ জুন ২০২৩। ১২ জুলাই ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৫।
- ↑ "রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন"। রাজবাড়ী মেইল। ১১ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "শ্রদ্ধা, সংবর্ধনায় স্বাধীনতা দিবস উদযাপন"। প্রথম আলো। ২৭ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৫।
- ↑ "বিজয় উৎসবে মেতেছে দেশ"। জাগো নিউজ। ১৬ ডিসেম্বর ২০১৯। ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৫।
