রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ
![]() | |
| ধরন | সরকারি |
|---|---|
| স্থাপিত | ১৯৬৭ |
| প্রতিষ্ঠাতা | জনাব মোঃ ইউসুফ আলী মহাজন |
| ইআইআইএন | ১২৪৪১৮ |
| অধ্যক্ষ | মোহাঃ মনিরুল ইসলাম |
| স্নাতক | স্নাতক (পাস), স্নাতক (সম্মান) |
অন্যান্য শিক্ষার্থী | উচ্চ মাধ্যমিক |
| ঠিকানা | রহনপুর, গোমাস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ , |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
| ওয়েবসাইট | www.ryc.edu.bd |
![]() | |
রহনপুর ইউসুফ আলী কলেজ বাংলাদেশের উত্তর-পশ্চিম সীমান্তের সুপ্রাচীন বরেন্দ্র জনপদ রহনপুরের একটি উচ্চমাধ্যমিক ও স্নাতক কলেজ যা ১৯৬৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠা ও নামকরণ
[সম্পাদনা]এই বিদ্যায়তনের প্রতিষ্ঠাতা ভোলাহাট উপজেলার দানবীর মোঃ ইউসুফ আলী মহাজন। ১৯৬৭ খ্রি. তিনি এককালীন ৫০,০০০/- টাকা[১] দান করলে তার নামে রহনপুর ইউসুফ কলেজ নামকরণ করা হয়। পরবর্তীতে কলেজটি সরকারি কলেজে রূপান্তর হলে নাম হয় রহনপুর সরকারি ইউসুফ আলী কলেজ।
অবস্থান
[সম্পাদনা]গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর থেকে ১ কি.মি. দূরত্বে এবং প্রধান সড়কের পার্শ্বে প্রায় ২৩ বিঘা[১] জমির উপরে প্রাকৃতিক ও মনোরম পরিবেশে কলেজটির অবস্থান।
ভবনসমূহ
[সম্পাদনা]শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান একাডেমিক ভবন, কাজী জালালউদ্দিন বিজ্ঞান ভবন, আফতাব উদ্দিন কলা ভবন, দুইটি অনার্স ভবন, শিক্ষা দানের জন্য প্রয়োজনী শ্রেনী কক্ষ সহ ৫টি একাডেমিক ভবন, ৮টি বিজ্ঞান গবেষণাগার, একটি কেন্দ্রীয় লাইব্রেরী ৫টি অনার্স সেমিনার লাইব্রেরী, শিক্ষক বিনোদন কক্ষ, ছাত্র/ ছাত্রীর জন্য পৃথক বিনোদন কক্ষ, একটি ছাত্রাবাস, সুবিশাল অডিটোরিয়াম, কেন্দ্রীয় জামে মসজিদ, ২৩টি দোকান ঘর সহ মার্কেট ভবন, বিশাল খেলার মাঠ, প্রশাসনিক কাজের জন্য পৃথক অফিস কক্ষ সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা[১] সংবলিত অবকাঠামো রয়েছে।
- কাজী জালাল উদ্দীন বিজ্ঞান ভবন
- উপাধ্যক্ষ আফতাব উদ্দীন কলা ভবন
- রহনপুর ইউসুফ আলী কলেজ শহীদ মিনার
- কাজী জালাল উদ্দীন বিজ্ঞান ভবন
বর্তমান অনুষদ ও বিভাগসমূহ
[সম্পাদনা]এ প্রতিষ্ঠানে বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৩ টি, ডিগ্রি পাশ কোর্সে ১৮টি ও অনার্স কোর্সে ৫টি বিষয় চালু রয়েছে।[২] বর্তমানে কলেজটিতে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৪ হাজার।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "রহনপুর ইউসুফ আলী কলেজ – ইতিহাস"। রহনপুর ইউসুফ আলী কলেজ। ১ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৫।
- ↑ "ডিগ্রী পাশ পরীক্ষায় রহনপুর ইউসুফ আলী কলেজের সাফল্য"। islamicnews24.net। এস এম সাখাওয়াত হুসাইন। ২ জুলাই ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দীর্ঘ ৪ যুগেও সরকারি হয়নি রহনপুর ইউসুফ আলী কলেজ"। banglapost24.com। ১৫ মে ২০১৩।

