বিষয়বস্তুতে চলুন

রশ্মি উর্ধওয়ারেশে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রশ্মি উর্ধওয়ারেশে
২০২০ সালের মার্চ মাসে রশ্মি উর্ধওয়ারেশে
জন্ম
রশ্মি রানাডে

১৯৫৯
শিক্ষাবিশ্বেশ্বরায়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, নাগপুর
পেশাভারতীয় অটোমোটিভ ইঞ্জিনিয়ার
নিয়োগকারীঅটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইণ্ডিয়া
পরিচিতির কারণনারী শক্তি পুরস্কারে ভূষিত

রশ্মি উর্ধওয়ারেশে (জন্ম রশ্মি রানাডে; আনুমানিক ১৯৫৯) একজন ভারতীয় মোটরগাড়ি প্রকৌশলী। তিনি অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইণ্ডিয়ার পরিচালক। ২০২০ সালের মার্চ মাসে তিনি নারী শক্তি পুরস্কার পেয়েছিলেন।[]

রশ্মির জন্ম ১৯৫৯ সালে নাগপুরে।[] ১৯৭৭ সালে তিনি নাগপুরের বিশ্বেশ্বরায়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং- এ পড়াশোনা করেন এবং তারপর সিওইপি থেকে অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং- এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এই কর্মজীবন নির্বাচন করা তখন ভারতের একজন মহিলার জন্য অস্বাভাবিক এবং চ্যালেঞ্জিং ছিল। ইঞ্জিনিয়ারিং কলেজে মহিলা কম পড়তেন (এবং শৌচাগারের সংখ্যা খুব বেশি ছিল না) এবং মোটরগাড়ির বিষয় সাধারণত পুরুষদের কুক্ষিগত মনে করা হত।[]

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রশ্মি উর্ধওয়ারেশেকে নারী শক্তি পুরস্কার প্রদান করছেন, এবং দেখেছেন তৎকালীন মহিলা মন্ত্রী স্মৃতি ইরানি।

তিনি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং টেস্টিং মেশিনের হাইড্রোলিক্সের নিয়ন্ত্রণ এবং তারপর নির্গমন নিয়ন্ত্রণে সহায়তা করেছিলেন। তিনি নির্গমন অধ্যয়নকারী প্রথম ভারতীয় পরীক্ষাগারে নির্গমন পরিমাপের পদ্ধতি বিকাশে সহায়তা করেছিলেন। তাঁর দক্ষতার ক্ষেত্রগুলি হল মোটরগাড়ির নিরাপত্তা, নির্গমন এবং পরিবেষ্টিত বায়ুর গুণমান (একিউএম), ই-গতিশীলতা, স্থিতিশীল পরিবহন, যানবাহন নিয়ন্ত্রণ, সমজাতকরণ ইত্যাদি। তিনি সম্পূর্ণ মান ব্যবস্থাপনার একজন বিশেষজ্ঞ এবং এই বিষয়ে একটি বইয়ের সহ-লেখক।[]

বাল্যকালেই তিনি খেলাধুলোর প্রতি আগ্রহী ছিলেন, সেতার বাজানো শিখেছিলেন এবং তিনি তাঁর রাজ্যের হয়ে ব্রিজে চ্যাম্পিয়ন হয়েছিলেন।[]

২০১৪ সালে তাঁকে অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইণ্ডিয়ার পরবর্তী পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়েছিল।[]

২০১৯ সালে তাঁর কাজের ভিত্তিতে, ২০২০ সালের মার্চ মাসে নারী পুরস্কারের মাধ্যমে তাঁর অবদান স্বীকৃত হয়। মোটরগাড়ি গবেষণা ও উন্নয়নে ৩৫ বছরেরও বেশি সময় ধরে তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ তাঁকে নারী শক্তি পুরস্কার প্রদান করেন। সেই সময় তিনি পুনেতে ছিলেন এবং পুরস্কার গ্রহণের জন্য দিল্লিতে রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে ভ্রমণ করেছিলেন।[] নারীর ক্ষমতায়নের জন্য ব্যতিক্রমীভাবে কাজ করা নারীদের এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের পর রশ্মি এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের প্রশংসা করেন এবং ভারতে স্বল্পশিক্ষিত মহিলাদের মধ্যে ব্যাপকভাবে অব্যবহৃত সম্ভাবনার কথা উল্লেখ করেন।[] রশ্মি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত এসএই ইণ্ডিয়ার সভাপতি ছিলেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

রশ্মির স্বামী হেমন্ত উর্ধওয়ারেশেও একজন ইঞ্জিনিয়ার।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 www.ETAuto.com। "Educating girls will bring significant changes in society: Rashmi Urdhwardeshe, ARAI Director – ET Auto"ETAuto.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০
  2. 1 2 3 "36 years' efforts reached its zenith today: Nari Shakti award winner Rashmi Urdhwardeshe"The Indian Express (মার্কিন ইংরেজি ভাষায়)। ৮ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০
  3. 1 2 "Women of Mettle – Rashmi Urdhwareshe, Director, ARAI"motorindiaonline.in। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০
  4. "Educating Girls Will Bring Significant Changes In Society: Rashmi Urdhwardeshe"BW Education (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০
  5. "Mrs. Rashmi Urdhwareshe - SAEINDIA - Automotive Engineers, Automotive Engineering Conferences, Automotive Engineering Events, Automotive Engineering Events in chennai, mobility technology, Professional Events, TIFAN, Aero Design Challenge, FISITA, Mobility Engineering, Tractor Design Competition, Aero Design Challenge"SAEINDIA (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২৫