বিষয়বস্তুতে চলুন

রয়্যাল ফেবলস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৮ সালে নারী শক্তি পুরস্কার পাচ্ছেন অংশু খান্না

রয়্যাল ফেবলস হলো এমন একটি প্রদর্শনী যেখানে ভারতীয় রাজপরিবারের পৃষ্ঠপোষকদের শিল্প, নকশা এবং ফ্যাশন উপস্থাপন করা হয়। এতে রাজদরবারে প্রচলিত ঐতিহ্যবাহী কারুশিল্পের চিত্র রয়েছে। রয়্যাল ফেবলস-এ ভারতের শিল্প ও কারুশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য নিয়োজিত ৩০টি রাজকীয় ও সম্ভ্রান্ত পরিবারকে তুলে ধরা হয়েছে।

রাজপরিবারের অনেক তরুণ বংশধরদের দ্বারা পুনরুজ্জীবিত হস্তশিল্প কারখানার ঐতিহ্য প্রচার ও প্রদর্শনে অংশু খান্নার ভূমিকার জন্য তাঁকে ২০১৮ সালে নারী শক্তি পুরস্কারে ভূষিত করা হয়।[]

অংশু খান্না কর্তৃক প্রতিষ্ঠিত, রয়্যাল ফেবলস ২০১০ সালে আন্তর্জাতিক বিলাসবহুল স্থান ডিএলএফ এম্পোরিওতে যাত্রা শুরু করে। গত দশ বছর ধরে, রয়্যাল ফেবলস ভারতের নতুন দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, চণ্ডীগড়, লখনউ এবং হায়দ্রাবাদে ও বিদেশে মরক্কো, থাইল্যান্ড, ভ্যাঙ্কুভার, সারে, লস অ্যাঞ্জেলেস, ডালাস এবং মিয়ামিতে সফল প্রদর্শনী করেছে।

জয়পুরের রাজকুমারী দিয়া কুমারী কর্তৃক নির্মিত প্যালেস অ্যাটেলিয়ার সংগ্রহ; জম্মু ও কাশ্মীরের রাজকুমারী জ্যোৎস্না সিংয়ের এনামেল শিল্প; কিষাণগড়ের রাজকুমারী বৈষ্ণবী কুমারীর ক্ষুদ্রাকৃতি শিল্প; বরোদার মহারাণী রাধিকারাজে গায়কওয়াড় কর্তৃক মহারাজা ফতেহ সিং জাদুঘরে নির্মিত রাজা রবি বর্মার লিথোগ্রাফ এবং পান্নার রাজকুমারী কৃষ্ণা কুমারীর বন্যপ্রাণী চিত্রকর্ম উপস্থাপন করেছে রয়্যাল ফেবলস।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "44 women of excellence honoured with Nari Shakti Puraskar"The Quint (ইংরেজি ভাষায়)। ৮ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]