রবীন্দ্রনাথ মণ্ডল
রবীন্দ্রনাথ মণ্ডল (১৯৪১ - ২০২৪) পশ্চিমবঙ্গের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র থেকে সাতবারের পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য। তিনি সর্বশেষ ২০০৬ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) দলের প্রতিনিধিত্ব করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন।
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]রবীন্দ্রনাথ মণ্ডল দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ২ ব্লকের জীবনতলা গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত শ্রীধর মণ্ডলের ছেলে।[১]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৬৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজারহাট বিধানসভা কেন্দ্র থেকে মণ্ডল সাতবার জয়ী হন। ২০১১ সাল থেকে সীমানা নির্ধারণের পর এই নির্বাচনী এলাকাটির নামকরণ করা হয় রাজারহাট নিউ টাউন বিধানসভা নির্বাচনী এলাকা। তিনি প্রথম ১৯৬৯ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) আসন থেকে জয়লাভ করেন কিন্তু পরবর্তী দুটি নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী খগেন্দ্রনাথ মণ্ডলের কাছে হেরে যান। ১৯৭৭ সালে তিনি দ্বিতীয়বারের মতো আসনটি পুনরুদ্ধার করেন এবং এরপর ১৯৮২, ১৯৮৭, ১৯৯১ এবং ১৯৯৬ সালের নির্বাচনে জয়লাভ করে টানা চারবার নির্বাচিত হন।[২] ২০০১ সালের নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তন্ময় মণ্ডলের কাছে হেরে যান কিন্তু ২০০৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সপ্তমবারের মতো জয়লাভ করেন। তবে তিনি ২০১১ সালের নির্বাচনে পূর্ণেন্দু বোসের কাছে হেরে যান।[৩] ২০০৬ সালে তিনি ১০১,৬২১ ভোট পেয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের তন্ময় মণ্ডলকে ১৬,৮০৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন।[৪] পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
মৃত্যু
[সম্পাদনা]২৪ জুন ২০২৪ তারিখে ক্যানিংয়ের জীবনতলা গ্রামে তার বাড়ির কাছে রবীন্দ্রনাথ মণ্ডলকে মৃত অবস্থায় পাওয়া যায়।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "RABINDRANATH MANDAL (CPM):Constituency- Rajarhat (North 24-Parganas) - Affidavit Information of Candidate"। myneta.info। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৫।
- ↑ "Rajarhat Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency"। resultuniversity.com। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৫।
- ↑ "CPM veteran out of Salt Lake poll fray"। The Times of India। ১৮ সেপ্টেম্বর ২০১৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৫।
- ↑ "West Bengal Assembly Elections 2006 Constituency wise Results"। in.rediff.com। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৫।
- ↑ "Local TMC leader found dead in South 24 Parganas, family claims he was poisoned"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ১৪ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৫।
- পশ্চিমবঙ্গের ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর রাজনীতিবিদ
- পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ২০০৬-২০১১
- পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ১৯৯৬-২০০১
- পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ১৯৯১-১৯৯৬
- পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ১৯৮৭-১৯৯১
- পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ১৯৮২-১৯৮৭
- পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ১৯৭৭-১৯৮২
- পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ১৯৬৯-১৯৭১
- ১৯৪১-এ জন্ম
- ২০২৪-এ মৃত্যু
- দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ব্যক্তি
- উত্তর ২৪ পরগনা জেলার রাজনীতিবিদ