বিষয়বস্তুতে চলুন

রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার
প্রতিষ্ঠাকাল২০১০[]
প্রতিষ্ঠাতাআফজাল খান
ধরনঅলাভজনক সংগঠন, স্বেচ্ছাসেবী কাজ
সদরদপ্তরখিলগাঁও, ঢাকা, বাংলাদেশ
পরিষেবাপ্রাণী কল্যাণ,
প্রাণী স্বাস্থ্য সেবা ২৪/৭
স্টাফ
৭+ (২০২২)
স্বেচ্ছাকর্মী
৫৫+ (২০২২)

রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার (ডাকনাম: রবিনহুড) হচ্ছে বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি অলাভজনক প্রাণী কল্যাণ সংস্থা। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ঢালিউড অভিনেতা আফজাল খান এটি প্রতিষ্ঠা করেন।[] রবিনহুড জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর আওতাভুক্ত।[] সংস্থাটির রবিনহুড কেয়ার নামে একটি প্রাণী স্বাস্থ্য সেবা ক্লিনিক আছে যেখানে দিন-রাত ছুটিহীন (২৪/৭) ভাবে প্রাণী স্বাস্থ্য সেবা দিয়ে থাকে।

উল্লেখযোগ্য কাজ

[সম্পাদনা]

২০২১ সালের ২৮শে ফেব্রুয়ারী রাজধানীর আজিমপুরের একটি ২০ তলা ভবনের ১৫ তলার কার্নিশে আটকে থাকা একটি বিড়াল রবিনহুড উদ্ধার করে।[]

২০২২ সালের মে মাসে বৃহত্তর সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা হয়[] এবং রবিনহুড সিলেটে বন্যা কবলিত অঞ্চলের প্রাণী উদ্ধারে কাজ করে।[]

২০২২ সালের ২৯শে সেপ্টেম্বর রবিনহুড নরসিংদীতে ৫টি কুকুর পিটিয়ে হত্যার দায়ে একজন রিকশাচালকের বিরুদ্ধে মামলা করে এবং জেলা জজ আদালতে আইনি লড়াই করে।[]

২০২২ সালের ১৩ই নভেম্বর বগুড়ার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে অন্তঃসত্ত্বা পোষা বিড়ালকে মেরে আহত করার ঘটনা ঘটে যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। রবিনহুড সরেজমিনে যেয়ে ঐ ভবনে অভিযান চালায় এবং আইনি পদক্ষেপ গ্রহণ করে।[]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

২০২২ সালে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি রবিনহুডকে সম্মাননা সনদ প্রদান করে।[]

বিতর্ক

[সম্পাদনা]

২০২৪ সালে চ্যানেলে ২৪ এর অনুসন্ধানী অনুষ্ঠান সার্চলাইটে রবিনহুড ও আফজাল খানকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হয়। এতে আফজাল খানের বিরুদ্ধে রবিনহুডের স্বেচ্ছাসেবী নারীদের ধর্ষণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগ আসে। এছাড়া ইচ্ছাকৃতভাবে পশু-পাখির শারীরিক ক্ষতি করে তা উদ্ধার করার মতো আরও কিছু অভিযোগ প্রচার করা হয়।[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. প্রতিবেদক, নিজস্ব (২৫ মে ২০১৯)। "বিড়ালের প্রতি এমন মায়া!"দৈনিক প্রথম আলো
  2. "'রিও'কে উদ্ধারে রবিনহুড"দৈনিক প্রথম আলো। ২৪ অক্টোবর ২০১৯।
  3. Samaddar, Ashley Shoptorshi (২৯ নভেম্বর ২০১৯)। "Call 999 for RobinHood!"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)।
  4. "১৫ তলা থেকে বিড়াল উদ্ধার করল রবিনহুড"ঢাকা পোস্ট। ২৮ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২
  5. "সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ, শহরে হু-হু করে ঢুকছে পানি"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২২ মে ২০২২
  6. "বন্যা কবলিত পশুদের উদ্ধারে নেমেছে 'রবিনহুড এনিমেল রেস্কিউয়ার"সময় টিভি। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২
  7. "নরসিংদীতে কুকুর পিটিয়ে মারার অভিযোগে গ্রেপ্তার ১"দ্য ডেইলি স্টার। ২৯ সেপ্টেম্বর ২০২২।
  8. "বিড়াল পেটানোর ঘটনায় বগুড়ায় 'রবিনহুডের' অভিযান"www.independent24.com/। ৩১ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২২
  9. "Bangladesh Police Nari Collan Shomity awards Robin Hood the animal rescuer"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৮ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২
  10. "আফজাল খান থেকে রবিনহুড | সার্চলাইট"