রতন রাজপুত
রতন রাজপুত | |
|---|---|
![]() | |
| জন্ম | |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ২০০৬–২০২০ |
| পরিচিতির কারণ | |
| ওয়েবসাইট | রতন-রাজপুত |
রতন রাজপুত,[১] হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী এবং ব্লগার যিনি জি টিভির আগলে জনম মোহে বিটিয়া হি কিজো ধারাবাহিকের প্রধান চরিত্র লালির ভূমিকায় অভিনয়ের জন্য পরিচিত। পরে, তিনি স্টার প্লাসের পৌরাণিক ধারাবাহিক মহাভারতে অম্বা এবং অ্যান্ডটিভির ভক্তিমূলক ধারাবাহিকসন্তোষী মা -তে সন্তোষী চরিত্রে অভিনয় করেছিলেন। [১][২][৩]
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]রতনের জন্ম ও বড় হওয়া বিহারে। সেখান থেকেই তিনি তার স্কুলজীবন সম্পন্ন করেন।
অভিনয় জীবন
[সম্পাদনা]২০০৬ সালে রাবণ ধারবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন রতন। তিনি জি টিভির ধারাবাহিক অগলে জনম মোহে বিটিয়া হি কিজো -তে মুখ্য নারী চরিত্র লালির ভূমিকাত অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি। এই চরিত্রে তার অভিনয়ের জন্য তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেন। ২০১৩ সালে রতন কালারস টিভির রিয়েলিটি শো বিগ বস ৭ -এ অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানের ২৮ তম দিনে তিনি প্রতিযোগীতা থেকে বহিস্কৃত হন।
বাবার মৃত্যুরপর রতন বিষণ্ণতায় ভুগছিলেন এবং এই বিষণ্ণতা কাটিয়ে উঠতে ভ্রমণ শুরু করেছিলেন। ২০২০ সালে লকডাউনের পর রতন তার ইউটিউব চ্যানেল শুরু করেন যেখানে তিনি তার ভ্রমণের গল্প সমাজমাধ্যমে প্রকাশ করতে শুরু করেন। রতন লকডাউনের ভিডিওগুলি সমাজ মাধ্যমে আলোড়ন তুলেছিল এবং প্রধান সংবাদ মাধ্যমে তা প্রকাশিত হয়েছিল। [৪]
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | দেখান | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ২০০৬-২০০৭ | রাবণ | চন্দনখা | |
| ২০০৮-২০০৯ | রাধা কি বেঁটিয়া কুছ কর দিখায়েঙ্গি | রুচি শর্মা | |
| ২০০৯–২০১১ | অগলে জনম মোহে বিটিয়া হি কিজো৷ | লালি | |
| ২০১০ | রতন কা রিশতা | নিজেই | দ্য ব্যাচেলোরেট ইন্ডিয়া |
| ২০১০ | দিল সে দিয়া বচন | প্রেম ও নন্দিনীর বিয়েতে গায়ক ও নৃত্যশিল্পী | ক্যামিও উপস্থিতি (পর্ব ২৫) |
| ২০১৩ | বিগ বস ৭ | প্রতিযোগী | |
| ২০১৩ | ফিয়ার ফাইলস | নলিনী | |
| ২০১৩-২০১৪ | মহাভারত | অম্বা | |
| ২০১৪ | এমটিভি ফানাহ | ইরাবতী এল [৫] | |
| ২০১৪-২০১৫ | বক্স ক্রিকেট লীগ ১ | প্রতিযোগী | 'রাউডি বেঙ্গালুরু'-এর খেলোয়াড় [৬] |
| ২০১৫-২০১৭ | সন্তোষী মা | সন্তোষী ধৈর্য মিশ্র | |
| ২০১৯ | বিঘ্নহর্তা গণেশ | মহিষী | |
| ২০২০ | সন্তোষী মা - সুনায়ে ব্রত কথায়ে | দেবী উষ্মা |
পুরস্কার
[সম্পাদনা]- ২০০৯ জি রিশতে পুরস্কার
- প্রিয় সাস-বাহু – অগলে জনম মোহে বিটিয়া হি কিজো
- বছরের জনপ্রিয় মহিলা মুখ – অগলে জনম মোহে বিটিয়া হি কিজো
- ২০০৯ ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস
- প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী – অগলে জনম মোহে বিটিয়া হি কিজো
- ২০০৯ ভারতীয় টেলিভিশন একাডেমি পুরস্কার
- সেরা অভিনেত্রীর নাটক – অগলে জনম মোহে বিটিয়া হি কিজো
- ২০১০ স্বর্ণ পুরস্কার
- প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী - অগলে জনম মোহে বিটিয়া হি কিজো
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Kaushik, Divya। "Ratan Raajputh: Miss being with my family during Chhath Puja"। The Times of India। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১।
- ↑ "Ratan Raajputh on self-isolation in a small village: People elsewhere are watching Ramayan on TV, I am reading it"। Hindustan Times। ১৫ এপ্রিল ২০২০।
- ↑ "Bigg Boss 7 fame Ratan Raajputh is stuck in a village amid lockdown; Complains of poor sanitation facilities"। Pinkvilla।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Television actress Ratan Raajputh stuck in a village due to lockdown"। mid-day।
- ↑ "MTV Fannah Cast, Story, Repeat Telecast Timing, HD Photos Full Details & Wiki"। ২৬ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Box Cricket League Teams: BCL 2014 Team Details With TV Actors & Names of Celebrities"। ১৪ ডিসেম্বর ২০১৪।
