রঞ্জিনী জোসে
রঞ্জিনী জোসে | |
|---|---|
| প্রাথমিক তথ্য | |
| জন্মনাম | রঞ্জিনী জোসে |
| জন্ম | ৪ এপ্রিল ১৯৮৪ নুঙ্গমবক্কম, চেন্নাই, তামিলনাড়ু, ভারত |
| ধরন | প্লেব্যাক গায়িকা |
| পেশা | প্লেব্যাক গায়িকা |
| কার্যকাল | ২০০০ – বর্তমান |
রঞ্জিনী জোসে [১] (জন্ম: ৪ এপ্রিল ১৯৮৪) একজন ভারতীয় প্লেব্যাক গায়িকা, যিনি মালায়ালাম, তামিল, তেলুগু, কন্নড় এবং হিন্দি ভাষার বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। ২০ বছরেরও বেশি সময় ধরে চলমান তার সংগীত জীবনে তিনি ২০০ টিরও বেশি ছবিতে গান গেয়েছেন। রঞ্জিনী ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাশিরিন্তে প্রেমলেখানম সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯৮ সালে সাময়িক বিরতি নেওয়ার পর, তিনি কেএস চিত্রার সাথে মালায়ালাম সিনেমা মেলেভার্যাথে মালাখাক্কুট্টিকালে প্লেব্যাক গান গেয়েছিলেন। [২][৩]
সংগীত জীবন
[সম্পাদনা]রঞ্জিনীর জন্ম ১৯৮৪ সালের ৪ এপ্রিল।[তথ্যসূত্র প্রয়োজন] তার পিতা ছিলেন চেন্নাইতে চলচ্চিত্র প্রযোজক বাবু জোসে এবং মা ছিলেন গায়ক ও ব্যাংক কর্মচারী সিকে জয়লক্ষ্মী। তিনি চেন্নাইতে বড় হয়েছিলেন কিন্তু কয়েক বছর পর তিনি কোচিতে চলে আসেন। রঞ্জিনী তিনটি ভিন্ন স্কুলে পড়াশোনা করেছেন, চেন্নাইয়ের সেক্রেড হার্ট চার্চ পার্ক, পেরুম্বাভুরের এমইটি পাবলিক স্কুল এবং ভবনস বিদ্যা মন্দির, এলামাক্কারা। তিনি তার স্কুল জীবনকে তার জীবনের সময় থেকেই ইলায়ারাজা, এস. জানকী এবং এমনকি এবিবিএ, বনি এম এবং মাইকেল জ্যাকসনের মতো আন্তর্জাতিক শিল্পীদের গান শুনে বড় হয়েছেন। [৪][৫]
রঞ্জিনী যখন নবম শ্রেণীতে পড়ত, তখন সে কোচির বিখ্যাত গায়ন দল কোচিন কোরাস ট্রুপ -এর অংশ হয়ে ওঠে। তিনি তাদের সাথে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে অনুষ্ঠানে গান পরিবেশন করতেন। তিনি মঞ্চে গায়িকা এস. জানকীর উনারু উনারু গানটি পরিবেশন করার জন্য বেশ জনুপ্রিয় হয়ে উঠেছিলেন। তার সঙ্গীত শিক্ষক গীতিকার সন্তোষ ভার্মা ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীত হয়েছিলেন।
যখন রঞ্জিনী দ্বাদশ শ্রেণীতে পড়েন, তখন তাকে তুলসিদাস পরিচালিত মেলাভার্যাথে মালাখাক্কুত্তিকল সিনেমার একটি গানের রেকর্ডিংয়ের জন্য ডাকা হয়েছিল। তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক কে এস চিত্রা এবং সন্তোষ কেশবের সাথে গান গেয়েছিলেন।
বিভিন্ন চলচ্চিত্রে গান গেয়ে এবং মঞ্চ অনুষ্ঠানে সংগীত প্রদর্শনের পর রঞ্জিনির জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। তিনি পাঁচটি ভিন্ন ভিন্ন ভাষার ২০০ টিরও বেশি সিনেমায় তিনি গান গেয়েছেন। তিনি চাণক্য সিনেমার জন্য প্লেব্যাক গান গেয়ে তামিল বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন। খেলেইঁ হাম জি জান সে সিনেমায় নেপথ্য সংগীতশিল্পী হিসাবে তিনি হিন্দি সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন।
না বাঙ্গারু তাল্লি সিনেমার চিরু চিলাকে গানটি গায়নের মাধ্যমে তিনি তেলুগু চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। তিনি তিনটি মালায়ালাম ছবিতেও অভিনয় করেছেন যেগুলি হল, ২০০৯ সালের মোহনলাল অভিনীত রেড অ্যাকিলিস, ২০১০ সালের মামুট্টি অভিনীত দ্রোণ এবং ২০১৭ সালের বাশিরিন্তে প্রেমলেখানম । [৬]
তিনি ইলিয়ারাজা, এম জয়চন্দ্রন, আলফোনস, জ্যাসি গিফট, দীপক দেব, বিশাল ভরদ্বাজ, শঙ্কর মহাদেবন এবং আরও অনেকের মতো বড় শিল্পীদের সাথে কাজ করেছেন। [৭][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ranjini Jose sizzled in silk lemon yellow kurtha at Jyotsna's album launch"। The Times of India। ১২ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯।
- ↑ "Ranjini Jose to Surprise Music Lovers"। Mathrubhumi। ১১ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Singer Ranjini Jose snapped at the music launch"। The Times of India। ২৩ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৫।
- ↑ "Mom is a Hindu, Dad is Christian. But, it wasn't a love marriage-Ranjini Jose"। Mathrubhumi। ১৮ জুন ২০১৮। ২৩ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৮।
- ↑ "Viral Photo Muktha Ranjini Jose"। International Business Times। ২৫ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫।
- ↑ "The songs they are singing..."। The Hindu। ১৬ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৬।
- ↑ "Singing Her Language"। The New Indian Express। ৩ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৭।
- ↑ "Ranjini Jose Lends Healing"। Deccan Chronicle। ২ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৪।
- তেলুগু নেপথ্য সঙ্গীতশিল্পী
- তামিল নেপথ্য সঙ্গীতশিল্পী
- কেরলের নারী সঙ্গীতজ্ঞ
- ২১শ শতাব্দীর ভারতীয় গায়িকা
- ২০শ শতাব্দীর ভারতীয় গায়িকা
- ভারতীয় নেপথ্য গায়িকা
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- কেরলের সঙ্গীতশিল্পী
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী
- জীবিত ব্যক্তি
- মালয়ালম নেপথ্য সঙ্গীতশিল্পী
- ১৯৮৪-এ জন্ম