রক্তদহ নদী
অবয়ব
| রক্তদহ নদী | |
| দেশ | বাংলাদেশ |
|---|---|
| অঞ্চল | রাজশাহী বিভাগ |
| জেলা | নওগাঁ জেলা |
| উৎস | তুলসীগঙ্গা নদী |
| - অবস্থান | বোয়ালিয়া, নওগাঁ সদর উপজেলা |
| - স্থানাঙ্ক | ২৪°৪৯′২৮″ উত্তর ৮৮°৫৮′০৫″ পূর্ব / ২৪.৮২৪৫৭৮° উত্তর ৮৮.৯৬৭৯২৫° পূর্ব |
| মোহনা | গৌর নদী |
| - স্থানাঙ্ক | ২৪°৩৭′২৫″ উত্তর ৮৮°৫৯′৩৫″ পূর্ব / ২৪.৬২৩৫৯৯৯° উত্তর ৮৮.৯৯২৯৯২৭° পূর্ব |
| দৈর্ঘ্য | ২৬ কিলোমিটার (১৬ মাইল) |
রক্তদহ নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের নওগাঁ জেলার রাণীনগর উপজেলা এবং বগুড়া জেলার আদমদিঘী উপজেলার একটি নদী।[১]
বিবরণ
[সম্পাদনা]রক্তদহ নদীর উৎপত্তি সান্তাহার পৌরসভার পশ্চিম দিকের বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের পাশ প্রবাহিত তুলসীগঙ্গা নদীর বাম দিকের প্রবাহ থেকে। অতপর নদীটি বশিপুর ইদ্গাহের পাশ দিয়ে বগুড়া জয়পুরহাট মহাসড়ক অতিক্রম করে সান্তাহার স্টেডিয়ামের উত্তর পাশ দিয়ে কায়েতপাড়া গিয়ে রামখাল নদীর প্রবাহ গ্রহণ করে রক্তদহ বিলে পৌঁছে। এরপর নদীটি ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশ দিয়ে এগিয়ে গৌর নদীতে পতিত হয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ১৬৯।
| বাংলাদেশের নদী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
