রকস্টার (২০২৬-এর চলচ্চিত্র)
| রকস্টার | |
|---|---|
| পরিচালক | আজমান রুশো |
| প্রযোজক | অঞ্জন চৌধুরী পিন্টু সানজাত হাসান তুহিন |
| চিত্রনাট্যকার | নুসরাত মাটি |
| সংলাপ | আয়মান আসিব স্বাধীন সামিউল ভুঁইয়া |
| কাহিনিকার | আজমান রুশো |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার |
|
| চিত্রগ্রাহক | আব্দুল মামুন |
| সম্পাদক | আনিস মাসুদ |
| প্রযোজনা কোম্পানি | |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১৪৭ মিনিট |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| আয় | ৳৩.১ কোটি[১] |
রকস্টার ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়ধর্মী সঙ্গীত চলচ্চিত্র। সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে এটি পরিচালনা করেছেন আজমান রুশো ও প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।
অভিনয়শিল্পী
[সম্পাদনা]- আগুন চরিত্রে শাকিব খান
- কিশোর আগুন চরিত্রে শায়ান মির্জা
- শিশু আগুন চরিত্রে ভূবন গগন
- মীরা চরিত্রে সাবিলা নূর, আগুনের ভালোবাসার আগ্রহ ও পরবর্তীতে স্ত্রী[২]
- এলিনা চরিত্রে তানজিয়া জামান মিথিলা, একজন সুপার মডেল
- সুনিধি চরিত্রে সুনিধি নায়েক
- কয়েদি সংগীতশিল্পীর চরিত্রে পান্থ কানাই (‘পিরিতি’ গানে বিশেষ উপস্থিতি)
- উস্তাদ জুনায়েদ চরিত্রে তারিক আনাম খান, আগুনের বাবা
- শবনম চরিত্রে রোজী সিদ্দিকী, আগুনের মা
- আগুনের দাদির চরিত্রে দিলারা জামান
- আসলাম চরিত্রে কাজী সাবির, আগুনের সহকারী ও বন্ধু
- সামি দোহা
- মাহদিয়াহ্ মাহরুষা
- আসাদ সাত্তার
- তন্ময় পারভেজ
- খালিদ আশরাফ
- একরামুল হক খান শান্ত
- আনিসুল ইসলাম ববি
- উল্কা হোসেন
- স্নেহা বাউল
- সায়েম সামাদ
- মোহাম্মদ মহিউদ্দিন সাইফুল্লাহ্
- শাফাত চৌধুরী রবি
- রাইয়ান “ডিও” সরওয়ার
- জে জে চরিত্রে জ্যাকব বার্লিন
প্রযোজনা
[সম্পাদনা]উন্নয়ন
[সম্পাদনা]রকস্টার সাকিব ফাহাদ পরিচালিত সোলজার চলচ্চিত্রের পর শাকিব খান এবং প্রযোজনা প্রতিষ্ঠান সান মোশন পিকচার্স লিমিটেডের মধ্যে দ্বিতীয় সহযোগিতা।[৩][৪] চলচ্চিত্রটি পরিচালনা করছেন আজমান রুশো, যিনি একইসাথে এই চলচ্চিত্রের মূল কাহিনীকার।[৫]
চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু এবং নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন অজয় কুমার কুণ্ডু।[৬][৭] উচ্চমানসম্পন্ন কারিগরি অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রযোজকগণ একটি অভিজ্ঞ কারিগরি দল গঠন করেন। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি এবং যৌথভাবে সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া; এই লেখক জুটি তাদের পূর্ববর্তী কাজ উৎসব (২০২৫) এবং বনলতা এক্সপ্রেস (২০২৬)-এর জন্য বিশেষভাবে পরিচিত।[৫][৮][৯]
কারিগরি বিভাগে চিত্রগ্রাহক হিসেবে যুক্ত করা হয়েছে আব্দুল মামুনকে, যিনি ইতিপূর্বে কাইজার, পেটকাটা ষ এবং দুই ষ-এর মতো প্রশংসিত কাজগুলোতে তার মুন্সিয়ানা দেখিয়েছেন। চলচ্চিত্রের সম্পাদনার দায়িত্বে রয়েছেন আনিস মাসুদ।[৭] চলচ্চিত্রের গানের কথা ও সুরারোপ করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা ও আবহসঙ্গীতের দায়িত্ব পালন করছেন জাহিদ নিরব।[১০][১১][১২]
চলচ্চিত্রের দৃশ্যমান নান্দনিকতা এবং পোশাক-সজ্জার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শাকিব খানের পোশাক পরিকল্পনাকার হিসেবে নিযুক্ত করা হয়েছে সাফিয়া সাথীকে। চরিত্রের রূপসজ্জা ও রূপান্তরের জন্য ভারতের প্রখ্যাত মেকআপ আর্টিস্ট অমিত আম্বরকর এই দলে যুক্ত করা হয়েছে; শাকিব খানের সাথে এটি তার তৃতীয় কাজ, এর আগে তিনি বরবাদ (২০২৫) এবং প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা (২০২৬) চলচ্চিত্রে কাজ করেছিলেন।[৭]
অভিনয়শিল্পী
[সম্পাদনা]২০২৫ সালের ৬ই অক্টোবর শাকিব খান চুক্তিবদ্ধ হন।[১৩][১৪] ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, প্রধান নারী চরিত্রের জন্য তানজিয়া জামান মিথিলাকে নির্বাচিত করা হয়।[১৫] গুঞ্জন ছিল যে দ্বিতীয় প্রধান নারী চরিত্রে একজন পাকিস্তানি অভিনেত্রীকে নেওয়া হবে, কিন্তু পরিচালক তা অস্বীকার করেন।[১৬][১৭] পরবর্তীতে, দ্বিতীয় প্রধান নারী চরিত্রে সাবিলা নূরকে নেওয়া হয়, যা তাণ্ডব (২০২৫) চলচ্চিত্রের পর খানের সাথে তার দ্বিতীয় কাজ।[১৮][১৯] মার্চের শেষের দিকে, সংগীতশিল্পী পান্থ কানাই নিশ্চিত করেন যে তিনি চলচ্চিত্রটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, যা ফাতিমা (২০২৪) চলচ্চিত্রের পর তার দ্বিতীয় অভিনীত চলচ্চিত্র।[২০][২১][২২] জানা যায় যে তারিক আনাম খান এবং রোজী সিদ্দিকী খানের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন।[২০]
চিত্রগ্রহণ
[সম্পাদনা]২০২৬ সালের ২৪শে মার্চ মালয়েশিয়ায় চলচ্চিত্রটির প্রধান চিত্রগ্রহণ শুরু হয়।[২৩] ১লা এপ্রিল শাকিব খান চলচ্চিত্রটির প্রথম লটের দৃশ্যধারণ শেষে প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা (২০২৬) চলচ্চিত্রের প্রচারণা করতে বাংলাদেশে আসেন।[২৪] এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ে চলচ্চিত্রটির প্রথম ধাপ চিত্রায়নের পর কলাকুশলীরা বাংলাদেশে ফিরে আসেন এবং ঢাকার বিভিন্ন এলাকায় দৃশ্যধারণ শুরু হয়।[২৫] ২রা মে, চলচ্চিত্রটির প্রাক-টিজার প্রকাশের পর পরিচালক গণমাধ্যমকে বলেন যে গাজীপুরের টঙ্গীতে চলচ্চিত্রটির শেষ পর্যায়ের কার্যক্রম চলমান।[২৬][২৭]
সঙ্গীত
[সম্পাদনা]| রকস্টার | ||||
|---|---|---|---|---|
আহমেদ হাসান সানি কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
| মুক্তির তারিখ | ১২ মে ২০২৬ | |||
| শব্দধারণের সময় | ২০২৬ | |||
| স্টুডিও | সাউন্ড অব সাইলেন্স | |||
| ঘরানা | পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক | |||
| ভাষা | বাংলা | |||
| সঙ্গীত প্রকাশনী |
| |||
| প্রযোজক | জাহিদ নিরব | |||
| আহমেদ হাসান সানি কালক্রম | ||||
| ||||
চলচ্চিত্রটির সঙ্গীত সুরারোপ করেছেন আহমেদ হাসান সানি এবং সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি বলেন যে রকস্টারে মোট ৮-১০টি ট্র্যাক রয়েছে।[১০] চলচ্চিত্রটির সঙ্গীত অংশে সহযোগী হিসেবে রয়েছে এসভিএফ এন্টারটেইনমেন্ট এবং আলফা-আই স্টুডিওস। চলচ্চিত্রের সকল গান এসভিএফ মিউজিক, চরকি, বিলিং মিউজিকের আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।[২৮]
২০২৬ সালের ১২ই মে চলচ্চিত্রটির প্রথম গান “পিরিতি” প্রকাশিত হয়।[২৯][৩০] ২৪শে মে দ্বিতীয় গান “আমাকে উড়িয়ে দাও” প্রকাশিত হয়।[৩১] ২৯শে মে তৃতীয় গান “আমি যাব হারিয়ে” প্রকাশিত হয়।[৩২] ৩১শে মে চতুর্থ গান “বেশ কিছুদিন” প্রকাশিত হয়।[৩৩]
| নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | গায়ক | দৈর্ঘ্য |
|---|---|---|---|---|---|
| ১. | "পিরিতি" | হাসান রোবায়েত | আহমেদ হাসান সানি | পান্থ কানাই | ০৩:৫২ |
| ২. | "আমাকে উড়িয়ে দাও" | আহমেদ হাসান সানি | আহমেদ হাসান সানি | আহমেদ হাসান সানি | ০৪:৪১ |
| ৩. | "আমি যাব হারিয়ে" | অংকন কুমার রায় | জাহিদ নিরব | অংকন কুমার রায় | ০৩:৩১ |
| ৪. | "বেশ কিছুদিন" | আহমেদ হাসান সানি | আহমেদ হাসান সানি | আহমেদ হাসান সানি | ০৩:৫২ |
| ৫. | "ভালোবাসা দিস ভালোবাসা নিস" | আহমেদ হাসান সানি, রাজীব হাসান, আজমান রুশো | আহমেদ হাসান সানি | আহমেদ হাসান সানি |
প্রচারণা
[সম্পাদনা]২০২৬ সালের ২৮শে মার্চ শাকিব খানের জন্মদিনের সাথে মিল রেখে চলচ্চিত্রটির প্রথম প্রচারণা পোস্টার প্রকাশ করা হয়।[৩৪][৩৫] ১৬ই এপ্রিল, চলচ্চিত্রটির দ্বিতীয় প্রচারণা পোস্টার প্রকাশিত হয়, যেখানে শাকিব খানের পাশাপাশি সাবিলা নূরকেও দেখা যায়।[১৯][২৫] ২রা মে, “ওয়ার্ম আপ” শিরোনামে চলচ্চিত্রটির একটি অ্যানিমেটেড প্রাক-টিজার প্রকাশ করা হয়, যেখানে মূল টিজারটি প্রকাশের ঘোষণা দেওয়া হয়।[৩৬] ৫ই মে, পূর্বশর্ত অনুযায়ী মূল টিজারটি প্রকাশিত হয়।[৩৭] টিজারের শেষে বলা হয়, পরবর্তীতে “টিজার ২” নামে আরেকটা টিজার মুক্তি পাবে। ২০শে মে “টিজার ২” প্রকাশিত হয়।[৩৮]
রকস্টার বাংলাদেশী চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি করেছে। এটিই প্রথম বাংলাদেশী চলচ্চিত্র যা অ্যানিমেটেড টিজার প্রকাশ করেছে। ২০ এপ্রিল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের স্কোরবোর্ডে এবং টি স্পোর্টস ও নাগরিক টিভি চ্যানেলে চলচ্চিত্রটির প্রথম লুক প্রদর্শিত হয়।[৩৯] ৮ মে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ চলাকালীন একই চ্যানেলে চলচ্চিত্রটির টিজার প্রদর্শিত হয়।[৪০] এছাড়া এপ্রিল মাসে পাবনায় অনুষ্ঠিত একটি কনসার্টের মাধ্যমে চলচ্চিত্রটির প্রচারণা হয়।
মুক্তি
[সম্পাদনা]রকস্টার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে একটি অকর্তনকৃত “ইউ” (ইউনিভার্সাল বা সর্বজনীন) সনদ পায়।[৪১] চলচ্চিত্রটি ২০২৬ সালের ২৮শে মে, ঈদ-উল-আযহার সাথে মিল রেখে ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৭][৪২] চলচ্চিত্রটি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে পরিবেশনার দায়িত্ব পালন করছে “স্বপ্ন স্কার্ক্রো”।
আধুনিক প্রচার অংশীদার
[সম্পাদনা]চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তির পরবর্তী ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব চরকি কিনে নিয়েছে।[২৮][৪৩][৪৪]
অভ্যর্থনা
[সম্পাদনা]রকস্টার চলচ্চিত্রের টিজারটি মুক্তির পরপরই দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে। মুক্তির মাত্র তিন দিনের মধ্যে এটি বিশ্বের অন্তত ১০টি দেশে ইউটিউব ট্রেন্ডিং তালিকায় স্থান করে নিয়ে রেকর্ড গড়ে। টিজারটি বাংলাদেশ ও সৌদি আরবে ইউটিউব ট্রেন্ডিংয়ের ১ নম্বর অবস্থানে জায়গা করে নেয়। এছাড়া ওমানে ৫ম, কাতারে ৭ম, কুয়েতে ৯ম এবং মালয়েশিয়ায় ১০ম স্থানে অবস্থান করে। প্রবাসী দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে এটি সংযুক্ত আরব আমিরাতে ১৩তম, সিঙ্গাপুরে ১৪তম, ভারতে ১৬তম এবং ইতালিতে ২০তম স্থানে ট্রেন্ড করে। দেশি-বিদেশি চলচ্চিত্র বিশ্লেষকরা টিজারে শাকিব খানের নতুন লুক এবং আধুনিক স্টাইলিশ অবতারের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকে এর নির্মাণশৈলীকে বলিউডের বড় বাজেটের সিনেমার সাথে তুলনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও টিজারটি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা গেছে, যা বিশ্ববাজারে বাংলাদেশি সিনেমার প্রসারের ক্ষেত্রে একটি ইতিবাচক সংকেত হিসেবে গণ্য করা হচ্ছে।[৪৫][৪৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ঈদের তিন সিনেমার বিদেশ যাত্রা"। প্রতিদিনের বাংলাদেশ। ১৬ জুন ২০২৬।
- ↑ "শাকিবের সঙ্গে রোমান্টিক ছবি দিয়ে সাবিলার মন্তব্য, 'আগুন শুধুই মীরার'"। Prothomalo। ২৪ মে ২০২৬। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৬।
- ↑ "Shakib Khan to star as 'rockstar' in new romantic film | The Daily Star"। www.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৬।
- ↑ অনলাইন, চ্যানেল আই (১২ নভেম্বর ২০২৫)। "এবার 'রকস্টার' হবেন শাকিব, মুক্তি কোরবানির ঈদে"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৬।
- 1 2 "'Rockstar' Shakib Khan goes viral with new look | Daily Star"। www.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৬।
- ↑ "ঈদে আসছে শাকিবের 'রকস্টার', যা বলছে প্রযোজনা প্রতিষ্ঠান | কালবেলা"। কালবেলা | বাংলা নিউজ পেপার। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৬।
- 1 2 3 4 "'রকস্টারে' ভিন্ন ও বিধ্বংসী লুকে শাকিব খান"। dhakapost.com। ৫ মে ২০২৬। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৬।
- ↑ "জন্মদিনে 'রকস্টার' চমক, নতুন লুকে আলোচনায় শাকিব"। Jugantor। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৬।
- ↑ "৭ মিনিটে ২ হাজার রিঅ্যাক্ট! জন্মদিনে চমকে দিলেন শাকিব খান"। দৈনিক প্রথম আলো। ২৮ মার্চ ২০২৬। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৬।
- 1 2 "Sunny-Maati emerge as filmy duo 'Rockstar' | Daily Star"। www.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৬।
- ↑ "Sunny–Maati Shape 'Rockstar' Soundscape"। khaborwala.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৬।
- ↑ "শাকিব খানকে নিয়ে চাপের মুখেও চমক দিতে চান জাহিদ নিরব"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫।
- ↑ Pratidin, Bangladesh (৭ অক্টোবর ২০২৫)। "Shakib Khan signs film with Sun music and Motion Pictures | | Bangladesh Pratidin"। en.bd-pratidin.com। ৭ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- ↑ "Shakib Khan signs film with Sun music and Motion Pictures | The Daily Star"। www.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- ↑ Pratidin, Bangladesh (১০ ফেব্রুয়ারি ২০২৬)। "Methila to star opposite Shakib Khan in 'Rockstar' | | Bangladesh Pratidin"। en.bd-pratidin.com। ৯ মার্চ ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- ↑ অনলাইন, চ্যানেল আই (২০ ফেব্রুয়ারি ২০২৬)। "শাকিবের 'রকস্টার'-এ পাকিস্তানি নায়িকা? গুঞ্জনের কড়া জবাব নির্মাতার"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- ↑ "শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক"। Jugantor। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- ↑ "শাকিবের নতুন সিনেমায় সাবিলা নূর"। Jugantor। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- 1 2 "ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক"। dhakapost.com। ১৬ এপ্রিল ২০২৬। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- 1 2 "Pantho Kanai will be seen with Shakib Khan in 'Rockstar' | The Daily Star"। www.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২৯ মার্চ ২০২৬)। "শাকিব খানের 'রকস্টার'–এ পান্থ কানাই—অভিনয় না গান, আসল সারপ্রাইজ কী?"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- ↑ "শাকিবের 'রকস্টার' সিনেমায় অভিনয় করবেন গায়ক পান্থ কানাই"। Jugantor। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- ↑ "শাকিবের 'রকস্টার' সিনেমার শুটিং শুরু, নায়িকা সাবিলা নূর | The Daily Star"। bangla.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- ↑ "Chanchal, Rafi join Shakib Khan at screening, spark buzz around 'Toofan 2' | The Daily Star"। www.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৬।
- 1 2 "শাকিব-সাবিলা জুটি | আসছে শাকিব-সাবিলা জুটির দ্বিতীয় সিনেমা 'রকস্টার' The Daily Star"। bangla.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- ↑ "এনিমেটেড টিজারে রকস্টার শাকিব"। www.shomoyeralo.com। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- ↑ "ভিন্ন লুকে শাকিব খান, প্রকাশ পেল 'রকস্টার'র অ্যানিমেশন টিজার"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- 1 2 "শাকিবের 'রকস্টার' সিনেমার সঙ্গে যুক্ত হলো যা কিছু | The Daily Star"। bangla.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৬।
- ↑ "জেলে শাকিব! চমকে দিল 'রকস্টার'–এর গান"। দৈনিক প্রথম আলো। ১২ মে ২০২৬। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৬।
- ↑ SAMAKAL। "পান্থ কানাইয়ের গানে 'রকস্টার' শাকিবের জেলজীবন"। SAMAKAL | সমকাল। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৬।
- ↑ "এবার চমকে দিলেন 'রকস্টার' শাকিব, পরে সাবিলা কোথায় গেলেন"। Prothomalo। ২৫ মে ২০২৬। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৬।
- ↑ প্রতিবেদক, বিনোদন (৩০ মে ২০২৬)। "'দর্শকদের কেমন লাগছে, সেটা বুঝতে আরও সময় লাগবে'"। Prothomalo। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৬।
- ↑ "গভীর এক কষ্ট লুকিয়ে গান করছেন শাকিব..."। Prothomalo। ৩১ মে ২০২৬। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৬।
- ↑ "৭ মিনিটে ২ হাজার রিঅ্যাক্ট! জন্মদিনে চমকে দিলেন শাকিব খান"। দৈনিক প্রথম আলো। ২৮ মার্চ ২০২৬। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৬।
- ↑ "জন্মদিনে 'রকস্টার' চমক, নতুন লুকে আলোচনায় শাকিব"। Jugantor। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৬।
- ↑ "Shakib Khan-starrer 'Rockstar' unveils first animated teaser | Daily Star"। www.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- ↑ "'Rockstar': Shakib Khan channels a larger-than-life persona | Daily Star"। www.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- ↑ "তিন নায়িকায় 'রকস্টার'–এ চমকে দিলেন শাকিব"। Prothomalo। ২০ মে ২০২৬। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৬।
- ↑ Rockstar | রকস্টার (২৩ এপ্রিল ২০২৬)। "ঢাকার পর বাংলাদেশ নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজের চট্টগ্রাম স্টেডিয়ামের স্কোরবোর্ডে রকস্টারের প্রচারনা"। ইউটিউব।
- ↑ Rockstar | রকস্টার (৮ মে ২০২৬)। "The Rockstar teaser airing on T Sports & Nagorik TV during Bangladesh Vs Pakistan Test Series"। ইউটিউব।
- ↑ "ঈদে আসছে শাকিব-সাবিলার 'রকস্টার', পেয়েছে আনকাট সার্টিফিকেট"। The Daily Ittefaq। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৬।
- ↑ "8 films release today across 181 cinema halls nationwide | The Daily Star"। www.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৬।
- ↑ অনলাইন, চ্যানেল আই (৫ মে ২০২৬)। "৮০ সেকেন্ডের আগুন!"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৬।
- ↑ "Chorki secures streaming rights for Shakib Khan-starrer 'Rockstar' | The Daily Star"। www.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৬।
- ↑ অনলাইন, চ্যানেল আই (৮ মে ২০২৬)। "গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের 'রকস্টার'!"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৬।
- ↑ Pratidin, Bangladesh (১০ মে ২০২৬)। "গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের 'রকস্টার' | | বাংলাদেশ প্রতিদিন"। bd-pratidin.com। ১৮ মে ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে রকস্টার (ইংরেজি)
- ২০২৬-এর চলচ্চিত্র
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ২০২৬-এর বাংলাদেশী চলচ্চিত্র
- ২০২৬-এর বাংলা ভাষার চলচ্চিত্র
- ২০২৬-এ পরিচালনায় অভিষেক চলচ্চিত্র
- বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র
- বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র
- বাংলা ভাষার প্রণয়ধর্মী চলচ্চিত্র
- সান মোশন পিকচার্স লিমিটেডের চলচ্চিত্র
- বাংলাদেশী সঙ্গীতধর্মী চলচ্চিত্র
- বাংলা ভাষার সঙ্গীতধর্মী চলচ্চিত্র