বিষয়বস্তুতে চলুন

যৌন বাস্তুকাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যৌন ফেটিশবাদ
দ্রেস্যুজ দ'ওম (Dresseuses d'Hommes, ১৯৩১) একটি আদিরসাত্মক ফরাসি চিত্রগ্রন্থ থেকে পা-ভিত্তিক ফেটিশবাদের একটি চিত্র, যেখানে একজন পুরুষ মহিলার পা পূজা করছে।
বিশেষত্বমনোরোগবিদ্যা, চিকিৎসামূলক মনোবিজ্ঞান

যৌন ফেটিশবাদ বা বস্তুকাম (ইংরেজি: Sexual fetishismহল একটি যৌন আকর্ষণ যা কোনো নির্দিষ্ট বস্তু বা শরীরের অংশের প্রতি কেন্দ্রীভূত থাকে।[১] যেটি এই আকর্ষণের উৎস, তাকে বলা হয় ফেটিশ; এবং যিনি এতে আকৃষ্ট হন, তিনি ফেটিশিস্ট নামে পরিচিত।[২]

যদি এই যৌন ফেটিশ কোনো ব্যক্তির জীবনে উল্লেখযোগ্য মানসিক চাপ সৃষ্টি করে বা সামাজিক-ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, তবে একে মানসিক রোগ হিসেবে বিবেচনা করা হতে পারে।[১][৩]

যখন কারো যৌন উত্তেজনা শরীরের কোনো নির্দিষ্ট অঙ্গের প্রতি কেন্দ্রীভূত থাকে, তখন সেটিকে পার্শ্ববিষয়কতা বলা হয় এবং এটি এক ধরনের আলাদা মানসিক প্রবণতা হিসেবে বিবেচনা করা হয়।।[৪]

যদিও চিকিৎসা সংজ্ঞায় যৌন ফেটিশবাদ শুধুমাত্র বস্তু বা দেহাংশের প্রতি যৌন আকর্ষণের ক্ষেত্রে ব্যবহৃত হয়,[১] তবে সাধারণ আলোচনায় ফেটিশ শব্দটি এমনকি নির্দিষ্ট কার্যকলাপ, ব্যক্তি, মানুষের ধরন, পদার্থ, কিংবা পরিস্থিতির প্রতিও যৌন আগ্রহ বোঝাতে ব্যবহৃত হয়।[৫]

সংজ্ঞা

[সম্পাদনা]

সাধারণ কথাবার্তায়, ফেটিশ শব্দটি যেকোনো যৌন উত্তেজনা সৃষ্টিকারী উপাদান বোঝাতে ব্যবহৃত হয়। যদিও সবক্ষেত্রেই তা চিকিৎসাগত মানদণ্ড অনুযায়ী "ফেটিশবাদ" হিসেবে গণ্য হয় না।[৫] এই বিস্তৃত অর্থে ফেটিশ বলতে বোঝানো হয় শরীরের নির্দিষ্ট অঙ্গ বা গঠন (যেমন অতিরিক্ত স্থূলতা বা দেহে করা রূপান্তর), বিভিন্ন বস্তু, পরিস্থিতি বা কার্যকলাপ (যেমন ধূমপান বা বিডিএসএম) থেকে যৌন উত্তেজনা লাভ।[৫] প্যারাফিলিয়া জাতীয় আকর্ষণ যেমন ইউরোলাগ্নিয়া, নেক্রোফিলিয়া এবং কপ্রোফিলিয়াকেও কখনো কখনো ফেটিশ হিসেবে বর্ণনা করা হয়েছে।[৬]

শুরুতে বেশিরভাগ চিকিৎসা সংজ্ঞায় ফেটিশিজম বলতে জীবিত নয় এমন বস্তু, শরীরের অঙ্গ বা শরীরের ক্ষরণ থেকে যৌন আগ্রহ বোঝানো হতো। কিন্তু ১৯৮০ সালে প্রকাশিত ডিএসএম-থ্রি (DSM-III) তে শরীরের অংশ থেকে উদ্দীপনাকে ফেটিশিজম-এর মানদণ্ড থেকে বাদ দেওয়া হয়। এরপর ১৯৮৭ সালে ডিএসএম-থ্রি-আর (DSM-III-R) সংস্করণে শরীরের অঙ্গ থেকে উত্তেজনাকে আলাদা করে পার্শ্ববিষয়কতা নামে একটি নতুন শ্রেণিবিভাগ চালু করা হয়। ডিএসএম-ফোর (DSM-IV) এই পার্থক্য বজায় রাখে।[৬]

তবে মনোরোগবিদ মার্টিন কাফকা যুক্তি দেন যে, পার্শ্ববিষয়কতা ও ফেটিশিজমের মধ্যে এতটাই মিল রয়েছে যে এগুলো একত্রে বিবেচনা করা উচিত।[৬] পরবর্তীতে ডিএসএম-ফাইভ (DSM-5) এ পরামর্শ অনুযায়ী ২০১৩ সালে এই দুটি একত্রে অন্তর্ভুক্ত করা হয়।[৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 American Psychiatric Association, সম্পাদক (২০১৩)। "Fetishistic Disorder, 302.81 (F65.0)"। Diagnostic and Statistical Manual of Mental Disorders, Fifth Edition। American Psychiatric Publishing। পৃ. ৭০০।
  2. ↑ "Common Misunderstandings of Fetishism"। K. M. Vekquin। ৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১০।[ভালো উৎস প্রয়োজন]
  3. ↑ "Fetishism, F65.0" (পিডিএফ)। The ICD-10 Classification of Mental and Behavioural Disorders: Clinical descriptions and diagnostic guidelines। World Health Organization। পৃ. ১৭০। ২৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৪।
  4. ↑ Milner, J. S., & Dopke, C. A. (1997). Paraphilia Not Otherwise Specified: Psychopathology and theory. In D. R. Laws and W. O'Donohue (Eds.), Sexual deviance: Theory, assessment, and treatment. New York: Guilford.
  5. 1 2 3 Scorolli, C.; Ghirlanda, S.; Enquist, M.; Zattoni, S.; Jannini, E. (২০০৭)। "Relative prevalence of different fetishes"। International Journal of Impotence Research। ১৯ (4): ৪৩২–৪৩৭। ডিওআই:10.1038/sj.ijir.3901547। পিএমআইডি 17304204।
  6. 1 2 3 Kafka, M. P. (২০১০)। "The DSM diagnostic criteria for fetishism"। Archives of Sexual Behavior। ৩৯ (2): ৩৫৭–৩৬২। ডিওআই:10.1007/s10508-009-9558-7। পিএমআইডি 19795202। এস২সিআইডি 22820928।
  7. ↑ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "DSM-52" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি