যোগুলাম্বা গাদোয়াল জেলা
| যোগুলাম্বা গাদোয়াল জেলা | |
|---|---|
| তেলেঙ্গানার জেলা | |
আলমপুরে অবস্থিত বিশ্বব্রহ্ম এবং বীরব্রহ্ম মন্দির | |
তেলেঙ্গানায় অবস্থান | |
![]() | |
| রাষ্ট্র | ভারত |
| রাজ্য | তেলেঙ্গানা |
| মণ্ডল | ১২ |
| সদর | গাদোয়াল |
| সরকার | |
| • জেলা সমাহর্তা | শ্রীমতী বেল্লুরী ক্রান্তি, আইএএস |
| • লোকসভা কেন্দ্র | নাগরকর্নুল |
| • বিধানসভা কেন্দ্র | গাদোয়াল, আলমপুর |
| আয়তন | |
| • মোট | ২,৯২৮ বর্গকিমি (১,১৩১ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৬,০৯,৯৯০ |
| • জনঘনত্ব | ২১০/বর্গকিমি (৫৪০/বর্গমাইল) |
| • পৌর এলাকা | গাদোয়াল(৮৫,২৪৫) |
| জনতত্ত্ব | |
| • সাক্ষরতার হার | ৪৯.৮৭% |
| • লিঙ্গানুপাত | ৯৭২ |
| সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
| যানবাহন নিবন্ধন | TS–33 (টিএস-৩৩)[১] |
| জাতীয় সড়ক | ৪৪ |
| বার্ষিক গড় বৃষ্টিপাত | ২০১৪–১৫: ৫৬৪.৬ মিমি |
| ওয়েবসাইট | gadwal |
যোগুলাম্বা গাদোয়াল জেলা ভারতের অঙ্গরাজ্য তেলেঙ্গানার একটি জেলা।[২] জেলাটির প্রশাসনিক সদর দপ্তর রয়েছে গাদোয়াল শহরে।[৩] জেলাটির উত্তর ও পূর্ব দিকে রয়েছে তেলেঙ্গানা রাজ্যের যথাক্রমে নারায়ণপেট, বনপর্তি জেলা, দক্ষিণ দিকে রয়েছে অন্ধ্রপ্রদেশের কর্নুল ও নন্দীয়াল জেলা, পশ্চিম দিকে রয়েছে কর্ণাটক রাজ্যের রায়চূড় জেলা। ২০১৬ সালে মাহবুবনগর জেলা থেকে এই জেলার গঠন করা হয়।[৪][৫]
জেলাটি ২,৯২৮ বর্গকিলোমিটার (১,১৩১ বর্গমাইল) অঞ্চল জুড়ে বিস্তৃত।[৫] ২০১১ সালে সংঘটিত ভারতের জনগণনা অনুযায়ী এই জেলার মোট জনসংখ্যা ছিল ৬,০৯,৯৯০ জন।[৬]
প্রশাসনিক বিভাগ
[সম্পাদনা]
জেলাটিতে একটি প্রশাসনিক বিভাগ তথা গাদোয়াল বিভাগ রয়েছে এবং এই বিভাগে রয়েছে ১২টি মণ্ডল।[৩]
মণ্ডল
[সম্পাদনা]| ক্রমিক | গাদোয়াল বিভাগ |
|---|---|
| ১ | আলমপুর |
| ২ | ধারূর |
| ৩ | গাদোয়াল |
| ৪ | ঘাট্টু |
| ৫ | আইজা |
| ৬ | ইটিকিয়াল |
| ৭ | কালু্র তিমানদোড্ডি |
| ৮ | মলদাকল |
| ৯ | মানোপাড় |
| ১০ | রাজোলি |
| ১১ | উণ্ডবেলী |
| ১২ | ওয়াড্ডেপল্লী |
জনতত্ত্ব
[সম্পাদনা]যোগুলাম্বা গাদোয়াল জেলার জনসংখ্যা ৬,০৯,৯৯০ জন, যার মধ্যে ৩,০৯,২৭৪ জন পুরুষ ও ৩,০০,৭১৬ জন নারী। জেলায় নগরবাসী মোট জনসংখ্যার ১০.৩৬ শতাংশ বা ৬৩,১৭৭ জন। তফসিলি জাতি ও উপজাতি যথাক্রমে ১,২০,৬৩৯ জন তথা ১৯.৭৭ শতাংশ ও ৯,৩৭৬ জন তথা ১.৫৪ শতাংশ।[৮]:৮০-৮২
২০১১ সালের জনগণনা অনুযায়ী এই জেলায় বসবাসরত জনসংখ্যার ৯০.০৯ শতাংশ নিজেদের তেলুগুভাষী ও ৭.৪৯ শতাংশ নিজেদের উর্দুভাষী বলে উল্লেখ করেছেন।[৯]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List"। Timesalert.com। ১১ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬।
- ↑ "Names of 6 new districts changed"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ২২ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৬।
- 1 2 "Jogulamba district" (পিডিএফ)। New Districts Formation Portal। ১১ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬।
- ↑ "Gadwal - Tecci.org"। www.tecci.org। ২৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২১।
- 1 2 "New districts"। Andhra Jyothy.com। ৮ অক্টোবর ২০১৬। ১০ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৬।
- ↑ "Demography: District Jogulamba Gadwal" (মার্কিন ইংরেজি ভাষায়)। Government of Telangana।
- ↑ "Table C-01 Population by Religion: Andhra Pradesh"। censusindia.gov.in। Registrar General and Census Commissioner of India। ২০১১।
- ↑ "District Census Hand Book – Mahbubnagar" (পিডিএফ)। Census of India। Registrar General and Census Commissioner of India।
- 1 2 "Table C-16 Population by Mother Tongue: Andhra Pradesh"। Census of India। Registrar General and Census Commissioner of India।
