বিষয়বস্তুতে চলুন

যুলফিকার আহমদ নকশবন্দী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জুলফিকার আহমদ নকশবন্দী
پیر ذوالفقار احمد نقشبندی
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৯৫৩-০৪-০১)১ এপ্রিল ১৯৫৩
মৃত্যু১৪ ডিসেম্বর ২০২৫(2025-12-14) (বয়স ৭২)
ধর্মইসলাম
জাতীয়তাপাকিস্তানি
আখ্যাসুন্নি
আন্দোলনদেওবন্দী
প্রধান আগ্রহসুফিবাদ
যেখানের শিক্ষার্থীবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লাহোর
তরিকানকশবন্দি
ইউটিউব তথ্য
চ্যানেল
কার্যকাল২০১৩ — বর্তমান
মোট ভিউ১০৭,৯০৪,১১৪
(সেপ্টেম্বর ২০২০)
এর প্রতিষ্ঠাতামাহদুল ফকির আল ইসলামী
মুসলিম নেতা

জুলফিকার আহমদ নকশবন্দী ( উর্দু: پیر ذوالفقار احمد نقشبندی; ১ এপ্রিল, ১৯৫৩–১৪ ডিসেম্বর, ২০২৫) ছিলেন একজন পাকিস্তানি ইসলামি পণ্ডিত ও নকশবন্দি তরিকার সুফি[] তিনি ঝংয়ের জামিয়া মাহদুল ফাকির ইসলামীর প্রতিষ্ঠাতা ছিলেন।[][] ২০২৫ সালের ১৪ ডিসেম্বর তিনি লাহোরে মৃত্যুবরণ করেন।[]

জীবনী

[সম্পাদনা]

জুলফিকার আহমদ ১৯৫৩ সালের ১ এপ্রিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝং জেলায় জন্মগ্রহণ করেন। প্রাথমিক জীবনে তিনি একজন তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং লাহোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ৪০ বছর বয়সে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করে নিজেকে সম্পূর্ণভাবে ইসলামের সেবায় নিয়োজিত করেন। এরপর তিনি কঠোর আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করেন এবং নকশবন্দী তরিকায় তিনি আনুষ্ঠানিকভাবে ইজাযাহ ও খিলাফত লাভ করেন।[]

দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে তিনি বিশ্বের ষাটটিরও বেশি দেশে সফর করেছেন। তিনি তাসাউফের নকশবন্দী ধারার বর্তমান অন্যতম প্রসিদ্ধ শায়খ এবং আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, রাশিয়া ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশ ও অঞ্চলে তার হাজার হাজার অনুসারী রয়েছে।[]

নকশবন্দী ২০১১ সালে ভারত ভ্রমণ করেন এবং ভারতের হায়দরাবাদের ঈদগাহ বিলালী মনসাব ট্যাঙ্ক ও চঞ্চলগুদা জুনিয়র কলেজে কয়েকটি সম্মেলনে ভাষণ দিয়েছিলেন। [] তিনি দারুল উলুম দেওবন্দের মসজিদে রশিদদারুল উলুম ওয়াকফ দেওবন্দের অনুষ্ঠানেও বক্তব্য রাখেন। []

২০১৮ সালের ডিসেম্বরে নকশবন্দী বলেন, খতমে নবুয়তের বিরুদ্ধে ষড়যন্ত্র করা মুসলমানদের জন্য উদ্বেগের বিষয়। দেশের আইন মেনে চলার জন্য আহমাদীদের অবশ্যই তৈরি থাকতে হবে এবং তাদের রাষ্ট্রীয় মৌলিক পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। []

জুলফিকার আহমদের নির্ভরযোগ্যতা সম্পর্কে দারুল উলূম দেওবন্দের দারুল ইফতায় জিজ্ঞাসিত একটি প্রশ্নের উত্তরে বলা হয়েছিল, “জুলফিকার আহমদ নকশবন্দী নকশবন্দী তরিকার বিশ্বাসযোগ্য প্রবীণ ব্যক্তিত্ব এবং তিনি দেওবন্দের আলেমদের মতো একই পথ অনুসরণ করছেন”। []

নকশবন্দী ২০২৫ সালের ১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানের লাহোরে মৃত্যুবরণ করেন।[]

সাহিত্যিক কাজ

[সম্পাদনা]

নকশবন্দীর বইগুলির মধ্যে রয়েছে:[]

  • ফিকহ কে বুনিয়াদি উসুল
  • এখন যৌবন যার
  • পাজা শুরাগে জিন্দেগী
  • জেদ-ই-হারাম
  • Nurturing the budding rose : a complete guide to the upbringing of children
  • খাওয়াতিনে ইসলাম কি কারনামে
  • আয়া আওর পাকডামিনা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "WELCOME TO EMAHAD"। emahad.com। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  2. 1 2 3 খালিদ হোসেন, আ ফ ম। "শায়খ সুফি হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দী (দা. বা.)-কে যেমন দেখেছি"মাসিক আত তাওহীদআল জামিয়া আল ইসলামিয়া পটিয়া। ১২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২১
  3. 1 2 "পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দীর ইন্তেকাল, বিভিন্ন সংগঠনের শোক"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৫
  4. "Maulana Pir Zulfiqar Ahmed Naqshbandi arrives in the city"The Siasat Daily। archive.siasat.com। ১৬ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  5. "Pir Zulfiqar Naqshbandi Visits Darul Uloom Deoband"deoband.net। ৯ এপ্রিল ২০১১। ৪ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২০
  6. "عقیدہ ختم نبوت کیخلاف سازشیں امت کیلئے لمحہ فکریہ ہیں،مولانا ذوالفقار نقشبندی"Daily Jang (Urdu ভাষায়)। ২৩ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২০{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  7. "Reliability of Zulfiqar Ahmad Naqshbandi"darulifta-deoband.comDarul Uloom Deoband। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২০
  8. "Books authored by Zulfiqār Aḥmad Naqshbandī"worldcat.orgWorldCat। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]