যাল (আরবি বর্ণ)
| যা’ল | |
|---|---|
| ذ | |
| ব্যবহার | |
| লিখনপদ্ধতি | আরবি লিপি |
| ধরন | আবজাদ |
| উৎপত্তির ভাষা | আরবি ভাষা |
| উচ্চারণ ব্যবহার | ð |
| বর্ণমালায় অবস্থান | ৯ |
| ইতিহাস | |
| ক্রমবিকাশ |
|
| অন্যান্য | |
| লেখার দিক | ডান থেকে বাম |

যাল / যা’ল (ذ), এছাড়াও অনুবাদের সময় ধাল / ধা’ল-ও লিখা হয়, হচ্ছে সেমিটীয় বর্ণমালার বাইশটি অক্ষরের বাইরে ব্যবহৃত আরবি বর্ণমালার অতিরিক্ত ছয়টি অক্ষরের একটি (অন্যগুলো হলো: সা’, খা’, ‘দাদ, ‘যা ও ‘গাইন)। আধুনিক প্রমিত আরবি ভাষায় ذ বর্ণটি আ-ধ্ব-ব /ð/ ধ্বনিটিকে উপস্থাপন করে, বাংলায় এই ধ্বনিটি ধ্ এর নিকটবর্তী হলেও উচ্চারণ আরও নরম ও পাতলা হয়। তবে কিছু ক্ষেত্রে বানানের স্বার্থে ذ বর্ণটির অনুবাদ য্ না লিখে ধ্ লেখা হয়, যেমন- عب ذبي = Abu Dhabi ~ আবুধাবি (হওয়া উচিত ছিল আবুযাবি)। নাম ও আকৃতির দিক থেকে ذ বর্ণটি আরবি দাল د বর্ণটির একটি রূপভেদ। যা’ল বর্ণটির সাংখ্যিক মান হলো ৭০০।
আরবি ذ বর্ণটির বানান: ذَالْ যা’ল। শব্দে ব্যবহারের উপর ভিত্তি করে এই বর্ণটির অনেকগুলো আকৃতি বিদ্যমান:
| শব্দের মধ্যে অবস্থান: | পৃথক | শেষে | মধ্যে | শুরুতে |
|---|---|---|---|---|
| গ্লিফ রুপ: (সাহায্য) |
ذ | ـذ | ـذ | ذ |
প্রাচীণ দক্ষিণ আরবীয় লিপিতে যা’ল বর্ণটির উচ্চারণের জন্য একটি পৃথক বর্ণ বিদ্যমান: ḏ, ।