বিষয়বস্তুতে চলুন

য়োকশান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

য়োকশান (হিব্রু ভাষায়: יָקשָׁן Yoqšān, আরবি: يقشان, প্রতিবর্ণীকৃত: Yuqšān) বাইবেল অনুসারে, অব্রাহাম ও তার স্ত্রী বা উপপত্নী কটূরার সন্তান। আব্রাহাম কেতুরাকে সারার মৃত্যুর পর বিয়ে করেছিলেন। যক্ষণের পাঁচ ভাই ছিল: সিম্রণ, মদান, মিদিয়ন, যিশ্‌বক এবং শূহ; [][] পাশাপাশি দুই সৎ ভাই: ইশ্মায়েল এবং ইস্‌হাক। তিনি ছিলেন কটূরার দ্বিতীয় পুত্র এবং অব্রাহামের চতুর্থ পুত্র।[] উইলিয়াম কেরির বাইবেলের প্রাথমিক বাংলা অনুবাদে তাকে যক্‌ষণ নামে উল্লেখ করা হয়েছে।[]

রোমান ইহুদি ঐতিহাসিক জোসেফাস ফ্লাভিয়াসের বর্ণনানুসারে "অব্রাহাম তাদের বিভিন্ন উপনিবেশে বসতি স্থাপনের পরিকল্পনা করেছিলেন; এবং তারা ট্রগ্লোডাইটিস[] এবং লোহিত সাগর পর্যন্ত আরব ফেলিক্সে পৌঁছেছিল ও তার দখল নিয়েছিল।"[]

যক্ষণ শিবাদদানের পিতা হলেন। দদানের তিন পুত্র ছিল, যার নাম ছিল অশূর, লটুশলিয়ূম্ম[]

তাবারি তার "নবী ও রাজাদের ইতিহাস" গ্রন্থে বলেছেন যে উত্তর আরবের পূর্বপুরুষ আদনানের স্ত্রী মাহদাদ বিনতে লাহাম ছিলেন ইয়োকশানের বংশধর।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 আদিপুস্তক ২৫:১–৪ (১৯১৭ [আমেরিকার ইহুদি প্রকাশনা সোসাইটি] অনুবাদ). "এবং অব্রাহাম আরেকজন স্ত্রী গ্রহণ করলেন, এবং তার নাম ছিল কটূরা...."
  2. ১ বংশাবলি ১:৩২–৩৩ (১৯১৭ [আমেরিকার ইহুদি প্রকাশনা সোসাইটি] অনুবাদ). "এবং কটূরার পুত্ররা, আব্রাহামের উপপত্নী...."
  3. আলেক্সান্ডার পি. ভারগিস India : History, Religion, Vision And Contribution To The World পৃষ্ঠা ৬৬২ ২০০৮ "উইলিয়াম কেরি, একজন ব্যাপটিস্ট ধর্মপ্রচারক যিনি শ্রীরামপুরে ছিলেন, বাংলা ভাষায় বাইবেল অনুবাদ করেন এবং ১৭৯৩ সালে এটি প্রকাশ করেন। পরবর্তীতে, কেরি ও তার সহযোগীরা ত্রিশটি ভারতীয় ভাষায় বাইবেল অনুবাদ করেন।"
  4. In this case the word is applied to the cave dwelling peoples of the Rift Valley
  5. Josephus, Flavius, Antiquities, 1.15.1
  6. Genesis

গ্রন্থসূত্র

[সম্পাদনা]
  • Calmet, Augustin (১৮৩৭)। Calmet's Dictionary of the Holy BibleCrocker & Brewster