বিষয়বস্তুতে চলুন

যদুবয়রা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যদুবয়রা
গ্রাম
যদুবয়রা খুলনা বিভাগ-এ অবস্থিত
যদুবয়রা
যদুবয়রা
যদুবয়রা বাংলাদেশ-এ অবস্থিত
যদুবয়রা
যদুবয়রা
স্থানাঙ্ক: ২৩°৫০′০৭″ উত্তর ৮৯°১৩′৩৫″ পূর্ব / ২৩.৮৩৫৩১৪° উত্তর ৮৯.২২৬৪২৭° পূর্ব / 23.835314; 89.226427
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা
জেলাকুষ্টিয়া
উপজেলাকুমারখালী
আয়তন
 • মোট২.৪১ বর্গকিমি (০.৯৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২)
 • মোট৬,১৪৯
 • জনঘনত্ব২,৬০০/বর্গকিমি (৬,৬০০/বর্গমাইল)
পোস্টকোড৭০১১
ওয়েবসাইটযদুবয়রা ইউনিয়ন

যদুবয়রা কুমারখালী শহরের নিকটবর্তী একটি মানববসতি ও যদুবয়রা ইউনিয়নের সদরদপ্তর।[১][২] এটি গড়াই নদীর তীরে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত।[৩] এখানে কুমারখালী থানাধীন একটি স্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে।[৪]

ইতিহাস

[সম্পাদনা]

পরশুরাম পঞ্চাননের বংশধরগণ যদুবয়রাতে বসবাস করেছেন।[৫] ১৮৫৭ সালে এখানে হেরম্বচন্দ্র মৈত্র জন্মগ্রহণ করেন। সেইসময় এটি পাবনা জেলার কুমারখালী মহুকুমার একটি গ্রাম ছিল। ১৮৭১ সালে এটি নদিয়া জেলার অন্তর্ভুক্ত হয়। পূর্ণ চন্দ্র লাহিড়ী এই গ্রামের বাসিন্দা ছিলেন যার জন্ম ১৮৭২ সালে। এই গ্রামে এখনও 'লাহিড়ী বাড়ি' নামে একটি ভবন রয়েছে। ১৯০২ সালে যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় লাহিড়ীর অবদান ছিল।[৬][৭] ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ক্ষুদিরাম বসুর মামার বাড়ি এই যদুবরায়। জনশ্রুতিতে আছে, ক্ষুদিরাম বসুকে লাহিড়ী বাড়ি থেকে গ্রেফতার করা হয়।[৮]

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "কমিউনিটি রিপোর্ট: কুষ্টিয়া" (পিডিএফ)। জনশুমারি ও গৃহগণনা ২০২২ (ইংরেজি ভাষায়)। আগারগাঁও: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০২৫। আইএসবিএন ৯৭৮৯৮৪৪৭৫৩১২৯। ৫ আগস্ট ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)।
  2. ↑ "৮ নং যদুবয়রা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৫।
  3. ↑ আব্দুল মান্নান কুষ্টিয়া (১৯ মে ২০২১)। "কুষ্টিয়ার কুমারখালী-যদুবয়রা সেতু নির্দিষ্ট সময়ে শেষ হওয়া নিয়ে সংশয়"। দৈনিক খবরপত্র। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. ↑ "কুষ্টিয়া জেলার ক্যাম্প সমূহের নাম"। জেলা পুলিশ, কুষ্টিয়া। ১০ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৫।
  5. ↑ বঙ্গের জাতীয় ইতিহাস (পিডিএফ)। কলকাতা। ১৯৯৯। পৃ. ১৮৬। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৫।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থানে প্রকাশক অনুপস্থিত (লিঙ্ক)
  6. ↑ সংসদ বাঙালি চরিতাভিধান (পিডিএফ)। সাহিত্য সংসদ। ১৯৮৮। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৫।
  7. ↑ মোঃ রেজাউল করিম, সম্পাদক (২০২৩)। কুষ্টিয়ার প্রত্ননিদর্শন। ঢাকা: গতিধারা। পৃ. ৫৯, ৬০। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৪৬০৮-১-৩।
  8. ↑ "কালের সাক্ষী কুমারখালীর ঐতিহাসিক লাহিড়ী বিল্ডিং ধ্বংসের দ্বারে"। দৈনিক সংগ্রাম। ১২ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]