ম্যারি পপিন্স (বই ধারাবাহিক)
| |
| লেখক | পি. এল. ট্র্যাভার্স |
|---|---|
| অলংকরণ | ম্যারি শেপার্ড |
| দেশ | যুক্তরাজ্য |
| বর্গ | শিশুসাহিত্য |
| প্রকাশক | হার্পারকলিন্স, লন্ডন হারকোর্ট, ব্রেস, নিউ হ্যামশায়ার |
| প্রকাশকাল | ১৯৩৪-১৯৮৮ |
| মিডিয়া ধরন | শক্তমলাট |
ম্যারি পপিন্স অস্ট্রেলীয়-ব্রিটিশ লেখক পি. এল. ট্র্যাভার্স রচিত আটটি শিশুতোষ বইয়ের ধারাবাহিক, যা ১৯৩৪ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত প্রকাশিত হয়। ম্যারি শেপার্ড এই ধারাবাহিকের প্রচ্ছদ করেন।[১]
বইগুলো ঐন্দ্রজালিক ক্ষমতাসম্পন্ন আয়া ম্যারি পপিন্সকে কেন্দ্র করে রচিত, যিনি লন্ডনের ১৭ নং চেরি ট্রি লেনের ব্যাঙ্কস পরিবারে তাদের বাচ্চাদের দেখাশোনার জন্য আসেন। বিভিন্ন রোমাঞ্চকর যাত্রার পর ম্যারি পপিন্স চলে যান। আটটি বইয়ের প্রথম তিনটি বইয়ে ম্যারি পপিন্সের আসা ও যাওয়ার বর্ণনা রয়েছে। পরবর্তী পাঁচটি বইয়ে পূর্বের আসা যাওয়ার পথে রোমাঞ্চকর গল্পগুলো বর্ণিত হয়েছে। ট্র্যাভার্স ম্যারি পপিন্সের পরিচয় দিয়ে গিয়ে বলেন, "তিনি বারবার আসতে ও যেতে পারবেন না।"[২]
ওয়াল্ট ডিজনি বইগুলো থেকে ম্যারি পপিন্স (১৯৬৪) শিরোনামে একটি সঙ্গীতধর্মী চলচ্চিত্র নির্মাণ করে, এতে নাম ভূমিকায় অভিনয় করেন জুলি অ্যান্ড্রুজ। সেভিং মিস্টার ব্যাঙ্কস (২০১৩) চলচ্চিত্রে ১৯৬৪ সালের চলচ্চিত্রটির নির্মাণের চিত্রায়ন দেখানো হয়েছে। ডিজনির ১৯৬৪ সালের চলচ্চিত্রের অনুবর্তী পর্ব ম্যারি পপিন্স রিটার্নস (২০১৮)-এ নাম ভূমিকায় অভিনয় করেন এমিলি ব্লান্ট।
২০০৪ সালে ডিজনি থিয়েট্রিক্যাল ও স্যার ক্যামেরন ম্যাকইন্টশ লন্ডনের ওয়েস্ট এন্ড থিয়েটারে ম্যারি পপিন্স শিরোনামে একটি সঙ্গীতনাট্য মঞ্চায়ন করে। সঙ্গীতনাট্যটি পরে ২০০৬ সালে নিউ ইয়র্কে ব্রডওয়ে মঞ্চে মঞ্চস্থ হয় এবং ২০১৩ সালের ৩ মার্চ পর্যন্ত চলে।[৩]
বইসমূহ
[সম্পাদনা]- ম্যারি পপিন্স
- ম্যারি পপিন্স কামস ব্যাক
- ম্যারি পপিন্স ওপেনস দ্য ডোর
- ম্যারি পপিন্স ইন দ্য পার্ক
- ম্যারি পপিন্স ফ্রম এ টু জেড
- ম্যারি পপিন্স ইন দ্য কিচেন
- ম্যারি পপিন্স ইন চেরি ট্রি লেন
- ম্যারি পপিন্স অ্যান্ড দ্য হাউজ নেক্সট ডোর
মূল চরিত্রাবলি
[সম্পাদনা]- ম্যারি পপিন্স
- তোতা আমব্রেলা
- ব্যাঙ্কস পরিবারের বাচ্চারা
- জেন
- মাইকেল
- জন
- বারবারা
- অ্যানাবেল
- মিস্টার ব্যাঙ্কস
- মিসেস ব্যাঙ্কস
- পার্কের দ্বাররক্ষক
- বার্ট
- মিস লার্ক
- অ্যাডমিরাল বুম
- অন্যান্য গৃহপরিচারক
- এলেন
- ব্রিল
- রবার্টসন এ
বিভিন্ন চরিত্রের উপস্থিতি
[সম্পাদনা]| ম্যারি পপিন্স (১৯৩৪) | ম্যারি পপিন্স কামস ব্যাক (১৯৩৫) | ম্যারি পপিন্স ওপেনস দ্য ডোর (১৯৪৩) | ম্যারি পপিন্স ইন দ্য পার্ক (১৯৫২) | ম্যারি পপিন্স ফ্রম এ টু জেড (১৯৬২) | ম্যারি পপিন্স ইন দ্য কিচেন (১৯৭৫) | ম্যারি পপিন্স ইন চেরি ট্রি লেন (১৯৮২) | ম্যারি পপিন্স অ্যান্ড দ্য হাউজ নেক্সট ডোর (১৯৮৮) | ম্যারি পপিন্স (১৯৬৪-এর চলচ্চিত্র) | ম্যারি পপিন্স (২০০৪-এর সঙ্গীতনাট্য) | ম্যারি পপিন্স রিটার্নস (২০১৮-এর চলচ্চিত্র) | |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| বই ধারাবাহিক | ডিজনির উপযোগকরণ | ||||||||||
| ম্যারি পপিন্স | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
| তোতা আমব্রেলা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
| জেন | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
| মাইকেল | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
| জন | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | না |
| বারবারা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | না |
| অ্যানাবেল | না | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | না |
| মিস্টার ব্যাঙ্কস | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না |
| মিসেস ব্যাঙ্কস | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না |
| পার্কের দ্বাররক্ষক | না | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | হ্যাঁ |
| বার্ট | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | না | হ্যাঁ | হ্যাঁ | না |
| এলেন | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ |
| মিসেস ব্রিল | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না |
| রবার্টসন এ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | হ্যাঁ | না | হ্যাঁ | না |
| অ্যাডমিরাল বুম | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
| মিস লার্ক | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
| মিসেস করি | হ্যাঁ | না | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | হ্যাঁ | না |
| পাখিওয়ালা নারী | হ্যাঁ | না | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | হ্যাঁ | না |
| মিস অ্যান্ড্রু | না | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | হ্যাঁ | না | হ্যাঁ | না |
| আলবার্ট উইগ | হ্যাঁ | না | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | না | হ্যাঁ | না | না |
| টপসি টার্ভি | না | হ্যাঁ | হ্যাঁ | না | না | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | হ্যাঁ |
| আর্থার টার্ভি | না | হ্যাঁ | হ্যাঁ | না | না | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | হ্যাঁ |
| ব্যালন ওম্যান | না | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | না | না | না | না | না | হ্যাঁ |
| সুইপ | না | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | না | না | না | হ্যাঁ | হ্যাঁ | না |
| ফ্যানি অ্যান অ্যানি | হ্যাঁ | না | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | হ্যাঁ | না |
| ফ্রেড টুইগলি | না | না | হ্যাঁ | না | না | হ্যাঁ | না | না | না | না | না |
| নেলি রুবিনা | না | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | না | না | না | না | না |
| আঙ্কল ডজার | না | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | না | না | না | না | না |
| নেলেউস | না | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | না | না | হ্যাঁ | না |
| কনস্টেবল এগবার্ট | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | হ্যাঁ | না |
| প্রফেসর | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | না | না | না | না |
| মিসেস বুম | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | হ্যাঁ | হ্যাঁ | না | না | না |
| বিনাকল | না | না | হ্যাঁ | না | হ্যাঁ | না | না | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ |
| ওরিয়ন | না | হ্যাঁ | না | না | না | না | হ্যাঁ | না | না | না | না |
| আইসক্রিম বিক্রেতা | না | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | না |
| প্রধানমন্ত্রী | না | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | হ্যাঁ | না | না | না |
| লর্ড মেয়র | না | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | না | না | না |
| অ্যাল্ডারমেন | না | না | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না | না | না | না | না |
| অ্যান্ড্রু | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | না |
| উইলাফবি | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | হ্যাঁ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ পি. এল. ট্র্যাভার্স। Mary Poppins in the Park। লাইব্রেরিথিং। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৪।
- ↑ ট্র্যাভার্স, পামেলা লিন্ডন। Mary Poppins in the Park। হারকোর্ট, ব্রেস অ্যান্ড ওয়ার্ল্ড। পৃ. xiii।
- ↑ "'Aladdin' Opens at New Amsterdam Theatre, 'Mary Poppins' Closing March 3"। ব্রডওয়ে টুর। ৮ জানুয়ারি ২০১৩। ১৪ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বার্গস্টেন, স্টেফান (১৯৭৮)। Mary Poppins and Myth। স্টকহোম: আল্মকভিস্ট অ্যান্ড ভিকসেল। আইএসবিএন ৯১-২২-০০১২৭-১।
- বস্টরিজ, মার্ক (১৯ সেপ্টেম্বর ২০১৪), "Hail Mary", দি ইন্ডিপেন্ডেন্ট, লন্ডন
- গ্রিলি, জর্জিয়া (২০০৭) [১৯৯৭]। Myth, Symbol, and Meaning in Mary Poppins: The Governess as Provocateur [In volo, dietro la porta: Mary Poppins e Pamela Lyndon Travers]। জেনিফার ভার্নি কর্তৃক অনূদিত। Foreword by Neil Gaiman। নিউ ইয়র্ক: রুটলেজ। আইএসবিএন ৯৭৮-০-৪১৫-৯৭৭৬৭-৮।
- কুঞ্জ, জুলিয়া (২০১৪)। Intertextuality and Psychology in P. L. Travers's Mary Poppins Books। ALPH: Approaches to Literary Phantasy, 7। ফ্রাঙ্কফুর্ট: পিটার ল্যাং। আইএসবিএন ৯৭৮-৩-৬৩১-৬৪৮৭৩-৫। আইএসএসএন 1864-323X।
- ম্যারি পপিন্স
- ১৯৩৪-এর কাল্পনিক উপন্যাস
- ১৯৩৪-এর ব্রিটিশ উপন্যাস
- ১৯৩৪-এর শিশুতোষ বই
- ১৯৩৪-এ প্রবর্তিত ধারাবাহিক বই
- অস্ট্রেলীয় শিশুতোষ উপন্যাস
- চলচ্চিত্রে উপযোগকৃত অস্ট্রেলীয় উপন্যাস
- চলচ্চিত্রে উপযোগকৃত ব্রিটিশ উপন্যাস
- ব্রিটিশ শিশুতোষ উপন্যাস
- লন্ডনের পটভূমিতে উপন্যাস
- লন্ডনের পটভূমিতে শিশুতোষ বই
- শিশুতোষ ধারাবাহিক বই