বিষয়বস্তুতে চলুন

ম্যাকোলি কুলকিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ম্যাকোলি কুলকিন
ইংরেজি: Macaulay Culkin
জন্ম
ম্যাকোলি কারসন কুলকিন

(1980-08-26) ২৬ আগস্ট ১৯৮০ (বয়স ৪৫)
অন্যান্য নামম্যাকোলি ম্যাকোলি কুলকিন কুলকিন
পেশা
  • অভিনেতা
  • সঙ্গীতশিল্পী
কর্মজীবন
  • ১৯৮৫–১৯৯৪
  • ২০০৩–বর্তমান
দাম্পত্য সঙ্গীরেচেল মাইনার (বি. ১৯৯৮; বিচ্ছেদ. ২০০২)
সঙ্গীব্রেন্ডা সং (২০১৭–বর্তমান)
সন্তান
পিতা-মাতা
আত্মীয়
সঙ্গীত কর্মজীবন
ধরন
বাদ্যযন্ত্র
কার্যকাল২০১৩–বর্তমান
পূর্ববর্তী সংস্থাদ্য পিৎজা আন্ডারগ্রাউন্ড

ম্যাকোলি কারসন কুলকিন (ইংরেজি: Macaulay Carson Culkin; জন্ম ২৮ আগস্ট ১৯৮০) হলেন একজন মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ। তিনি শিশুশিল্পী হিসেবে তার অভিনয় কর্মজীবন শুরু করেন। তিনি হোম অ্যালোন (১৯৯০) চলচ্চিত্রে কেভিন ম্যাকেলিস্টার চরিত্রে অভিনয় করে বিখ্যাত হয়ে ওঠেন। এই কাজের জন্য তিনি সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তিনি মাই গার্ল (১৯৯১), হোম অ্যালোন টু: লস্ট ইন নিউ ইয়র্ক (১৯৯২), দ্য গুড সন (১৯৯৩), দ্য পেজমাস্টার (১৯৯৪) ও রিচি রিচ (১৯৯৪) চলচ্চিত্রে অভিনয় করেন। তার খ্যাতির শীর্ষে থাকাকালীন তাকে শার্লি টেম্পলের পরে অন্যতম সফল শিশুশিল্পী বলে গণ্য করা হয়।[] ভিএইচওয়ানের ১০০ সেরা শিশু তারকা তালিকায় এবং ই!-এর ৫০ সেরা শিশু তারকা তালিকায় কুলকিন দ্বিতীয় স্থান লাভ করেন।[]

তিনি ১৯৯৪ সালে অভিনয়ে বিরতি দেন এবং ২০০৩ সালে উইল অ্যান্ড গ্রেস টিভি অনুষ্ঠান ও পার্টি মনস্টার (২০০৩) চলচ্চিত্র দিয়ে অভিনয়ে ফিরে আসেন। ২০০৬ সালে তার আত্মজীবনীমূলক বই জুনিয়র প্রকাশিত হয়। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি হাস্যরসাত্মক রক সঙ্গীতদল দ্য পিৎজা আন্ডারগ্রাউন্ডের সদস্য ছিলেন এবং প্রধান কণ্ঠশিল্পীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে কুলকিন বিদ্রূপাত্মক ওয়েবসাইট ও পডকাস্ট বানি ইয়ার্সের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ম্যাকোলি কারসন কুলকিন ১৯৮০ সালের ২৬শে আগস্ট নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন বরায় জন্মগ্রহণ করেন।[][] তার পিতা ক্রিস্টোফার "কিট" কুলকিন এবং মাতা প্যাট্রিশিয়া ব্রেনট্রাপ।[] তার পিতা মঞ্চে অভিনয় করতেন এবং মাতা ওয়াইয়োমিংয়ের সানড্যান্সে রোড ট্রাফিক কনট্রোলার হিসেবে কাজ করতেন।[] কিরান তার পিতামাতার সাত সন্তানের মধ্যে চতুর্থ। তার অন্য ভাইবোনেরা হলেন শেন (জন্ম ১৯৭৬), ডাকোটা (১৯৭৮-২০০৮),[] কিরান (জন্ম ১৯৮২), কুইন (জন্ম ১৯৮৪), ক্রিশ্চিয়ান (জন্ম ১৯৮৭), ও ররি (জন্ম ১৯৮৯)।[] তার পিতার পূর্বের সম্পর্ক থেকে তার এক সৎ বোন ছিল,[] যার নাম জেনিফার অ্যাডামসন (১৯৭০-২০০০)।[] অভিনেত্রী বনি বেডেলিয়া তার ফুফু।[১০] কিরানের পূর্বপুরুষগণ জার্মান, আইরিশ ও নরওয়েজীয় ছিলেন।[১১][১২]

কুলকিন তার জীবনের প্রথম নয় বছর তার পরিবারের সাথে ইয়র্কভিলের একটি রেলরোড অ্যাপার্টমেন্টে বসবাস করতেন এবং তার পরিবার তখন আর্থিক অস্বচ্ছলতার মধ্য দিয়ে দিন পাড় করছিলেন।[][১৩] তিনি রোমান ক্যাথলিক ধর্মবিশ্বাস নিয়ে বেড়ে ওঠেন[১৪] এবং পাঁচ বছর ইয়র্কভিলের সেন্ট জোসেফ্‌স স্কুলে পড়াশোনা করেন।[১৫] তিনি এরপর প্রফেশনার চিলড্রেন্‌স স্কুলে নাট্যতত্ত্ব, চলচ্চিত্র ও টেলিভিশন নিয়ে অধ্যয়ন করেন।[১৬]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
পুরস্কার বছর[] বিভাগ মনোনীত কর্ম ফলাফল টেমপ্লেট:Refh
আমেরিকান কমেডি পুরস্কার ১৯৯১ চলচ্চিত্রে সবচেয়ে হাস্যরসাত্মক অভিনেতা হোম অ্যালোন বিজয়ী [১৭]
ইয়াং আর্টিস্ট পুরস্কার ১৯৯১ চলচ্চিত্রে শ্রেষ্ঠ প্রধান কিশোর অভিনেতা হোম অ্যালোন বিজয়ী
এমটিভি মুভি ও টিভি পুরস্কার ১৯৯২ শ্রেষ্ঠ চুম্বন (অ্যানা ক্লাম্‌স্কির সাথে যুগ্মভাবে) মাই গার্ল বিজয়ী
শ্রেষ্ঠ পর্দা যুগল (অ্যানা ক্লাম্‌স্কির সাথে যুগ্মভাবে) মাই গার্ল মনোনীত
১৯৯৪ শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী দ্য গুড সন মনোনীত [১৮]
গোল্ডেন গ্লোব পুরস্কার ১৯৯১ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হোম অ্যালোন মনোনীত [১৯][২০]
গোল্ডেন রাসবেরি পুরস্কার ১৯৯৫ সবচেয়ে খারাপ অভিনেতা গেটিং ইভেন উইথ ড্যাড, দ্য পেজমাস্টার, ও রিচি রিচ মনোনীত [২১]
শিকাগো ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন পুরস্কার ১৯৯১ সবচেয়ে সম্ভাবনাময় অভিনেতা হোম অ্যালোন বিজয়ী [২২]
স্টিঙ্কার্স ব্যাড মুভি পুরস্কার ১৯৯৪ সবচেয়ে খারাপ অভিনেতা গেটিং ইভেন উইথ ড্যাড, দ্য পেজমাস্টার, ও রিচি রিচ মনোনীত [২৩]
২০০৩ সবচেয়ে খারাপ অভিনেতা পার্টি মনস্টার মনোনীত [২৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. গ্লিয়াটো, টম (১৭ ডিসেম্বর ১৯৯০)। "Running Away with the Box Office by Staying Home Alone, Macaulay Culkin Is Hollywood's Newest Little Big Man"পিপল। ১৫ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৮
  2. "The Greatest: 100 Greatest Kid Stars (100 - 81) | VSPOT Video Clips, Photos, Episodes and Real Online Message Boards from the Reality TV Show | VH1.com"। ভিএইচওয়ান। ৯ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৮
  3. নিল, রোম (৪ জুন ২০০৪)। "Macaulay Culkin's 'Saved!'"সিবিএস নিউজ। ১২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  4. লেনন, পিটার (৯ অক্টোবর ২০০০)। "Away from home alone"দ্য গার্ডিয়ান (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। ৯ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  5. 1 2 3 পার্জেভি, ডারমট (৯ নভেম্বর ১৯৯৬)। "The Father from Hell?"দ্য ডেইলি টেলিগ্রাফ। পৃ. ২৩–২৪, ২৬। ৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫ নিউজপেপার্স.কম এর মাধ্যমে।
  6. আব্রামোভিচ, সেথ (৬ অক্টোবর ২০২১)। "Martinis and Red Meat With Kieran Culkin: The Succession Star on Childhood, Co-Stars and Fame"দ্য হলিউড রিপোর্টার। ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  7. চের্নিকফ, লিয়া (১১ ডিসেম্বর ২০০৮)। "Macaulay Culkin's sister, Dakota Culkin, dies after being struck by a car"নিউ ইয়র্ক ডেইলি নিউজ। ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  8. স্যান্টিনো, ক্যাথরিন (২৪ মার্চ ২০২৩)। "The Culkin Siblings: All About Macaulay and Kieran's Brothers and Sisters"পিপল (ইংরেজি ভাষায়)। ২৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  9. গাউলি, পেইজ (১৪ অক্টোবর ২০২১)। "Kieran Culkin Is 'Game' to Have His Brother Macaulay and Other Siblings on Succession (Exclusive)"এন্টারটেইনমেন্ট টুনাইট। ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  10. ব্যান্ডলার, মাইকেল জে. (২৫ অক্টোবর ১৯৯২)। "Character Study Despite Her Laurels, Bonnie Bedelia Wonders When Stardom Will Arrive"শিকাগো ট্রিবিউন। ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  11. নাথান, জন (৩১ ডিসেম্বর ২০২৪)। "How A Real Pain took Jesse Eisenberg on a road trip to his psyche's 'ground zero'"দ্য জিউইশ ক্রনিকল (ইংরেজি ভাষায়)। ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫And he said, 'Right, what am I supposed to do, only play characters who are 20 percent Irish for the rest of my life?'
  12. ভেলো, জ্যানা (১২ জুলাই ২০২০)। "What Do These Famous People Have in Common?"সন্স অব নরওয়ে (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  13. নাইলস, বিলি (২৭ আগস্ট ২০১৯)। "Inside Kieran and Macaulay Culkin's Uneasy Relationship With Fame"ই! অনলাইন। ২৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  14. কিং, ল্যারি (২৭ মে ২০০৪)। "CNN: Larry King Live: Interview With Macaulay Culkin"সিএনএন। ২০ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  15. রেবেকা, জন। "Macaulay Culkin Talks About "Saved!""। অ্যাবাউট.কম {{ওয়েব উদ্ধৃতি}}: |url= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  16. জার্নিক, কেট (২৩ মে ২০০০)। "From Curtain Calls to Ivy Halls; Top Colleges Take Notice of Special School's Young Stars"দ্য নিউ ইয়র্ক টাইমস। ১৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  17. "Macaulay Culkin Is 44 Years Old Today, Giving Us the Perfect Excuse to Look at These Adorable Throwback Photos"পিপল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  18. "1994 Movie Awards - Past Movies Awards"এমটিভি। ২৩ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  19. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Fox নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  20. "Macaulay Culkin"গোল্ডেন গ্লোব (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  21. উইলসন, জেফ (১৫ ফেব্রুয়ারি ১৯৯৫)। "OJ, odd couples are razzed"গ্রেট ফলস ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। অ্যাসোসিয়েটেড প্রেস। ২৩ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  22. "Chicago Film Critics Awards - 1988-97"শিকাগো ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন। ১৭ নভেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  23. "1994 17th Hastings Bad Cinema Society Stinkers Awards"লস অ্যাঞ্জেলেস টাইমস। ১৫ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  24. "2003 26th Hastings Bad Cinema Society Stinker Awards"লস অ্যাঞ্জেলেস টাইমস। ১৫ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  1. পুরস্কার প্রদানের বছর।
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি