ম্যলিস জাও
অবয়ব
ম্যলিস জাও | |
|---|---|
২০১৪ সালের ওয়ান্ডারকনে জাও | |
| জন্ম | এলিজাবেথ ম্যলিস জাও ১৮ ফেব্রুয়ারি ১৯৯১ টালসা, ওকলাহোমা, মার্কিন যুক্তরাষ্ট্র |
| পেশা |
|
| কর্মজীবন | ১৯৯৭–বর্তমান |
এলিজাবেথ ম্যলিস জাও (জন্ম ফেব্রুয়ারি ১৮, ১৯৯১), পেশাগতভাবে ম্যলিস জো নামে পরিচিত, একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা।[১][২] নিকেলোডিয়নের সিটকম আনফ্যাভিউলাস-এ জিনা ফাবিয়ানো, নিকেলোডিয়নের মিউজিক্যাল সিটকম বিগ টাইম রাশ-এ লুসি স্টোন এবং দ্য সিডাব্লিও-র ফ্যান্টাসি ড্রামা দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ-এ কিশোরী ভ্যাম্পায়ার অ্যানা চরিত্রে তার অভিনয়ের জন্য পরিচিত। স্বল্পস্থায়ী সিডাব্লিও সায়েন্স ফিকশন রোমান্টিক ড্রামা স্টার-ক্রসড-এ তিনি প্রধান চরিত্র জুলিয়া ইয়াংয়ের ভূমিকায় ছিলেন। দ্য শানারা ক্রনিকলস-এর দ্বিতীয় মৌসুমে তিনি মারেথ রেভেনলক চরিত্রে অভিনয় করেন। এছাড়া অ্যামাজন প্রাইম ভিডিওর অ্যানিমেটেড সিরিজ ইনভিনসিবল-এ কেট চা/ডুপ্লি-কেট চরিত্রে তিনি কণ্ঠ দিয়েছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Malese Jow"। TV Guide। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৩।
- ↑ Brockman, Anne (২১ সেপ্টেম্বর ২০১০)। "Catching Up with Malese Jow"। Tulsa People। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৩।