বিষয়বস্তুতে চলুন

মৌল কংকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মৌল কংকা
(Painted Jezebel)
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Pieridae
গণ: Delias
প্রজাতি: D. hyparete
দ্বিপদী নাম
Delias hyparete

মৌল কংকা[] (বৈজ্ঞানিক নাম: Delias acalis (Godart)) ‘পিয়েরিডি’ (Pieridae) গোত্র ও 'পাইরিনি' (Pierinae) উপ-গোত্র এবং ডেলিয়াস (Delias) বর্গের অন্তর্ভুক্ত প্রজাপতি।[]

মৌল কংকার প্রসারিত অবস্থায় ডানার আকার ৭০-৮০মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[]

উপপ্রজাতি

[সম্পাদনা]

ভারতে প্রাপ্ত মৌল কংকা এর উপপ্রজাতি হল-

  • Delias hyparete ethire Doherty, 1886 – Kalinga Painted Jezebel
  • Delias hyparete indica (Wallace, 1867) – Indian Painted Jezebel[]

বিস্তার

[সম্পাদনা]

ভারত (উত্তরাঞ্চল থেকে পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব ভারতের সর্বত্র এবং আন্দামান),[] বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এর বিভিন্ন অঞ্চলে এদের পাওয়া যায়।[]

বর্ণনা

[সম্পাদনা]

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

এই প্রজাতি হরতনি প্রজাতির সাথে ভীষন সাদৃশ্যযুক্ত, তবে মৌল কংকা এর দাগ ছোপগুলি হরতনি অপেক্ষা অনেক হাল্কা। হরতনিএর সাব টার্মিনাল লাল ছোপের সারিটি সুবিন্যস্ত এবং প্রতিটি ছোপ সাদা বলয়াবৃত, মৌল কংকা এর সাবটার্মিনাল লাল ছোপগুলি অবিন্যস্ত এবং সাদা বর্হিবলয় বিহীন।

ডানার উপরিতল : পুরুষ প্রকারে ডানার উপরিতল সাদা। সামনের ডানার শিরাগুলি কালো এবং শীর্ষভাগ ও টার্মিনাল অংশ কালো। পিছনের ডানায় কখনো কখনো সরু কালো প্রান্তসীমা অথবা বর্ডার দেখা যায়।

স্ত্রী প্রকারে ডানার উপরিতল সাদাটে (whitish) শিরাগুলি পুরুষ অপেক্ষা অধিক কালো। সামনের ডানা ও কখনো কখনো পিছনের ডানা ঘনভাবে কালো আঁশে ছাঁওয়া।[]

ডানার নিম্নতল : পুরুষ প্রকারে সামনের ডানা সাদা এবং বলিষ্ঠ কালো শিরা দ্বারা চিত্রিত। অ্যাপেক্স এবং টার্মিনাল অংশ কালো। কোস্টা সরুভাবে কালো আঁশে ছাঁওয়া। স্ত্রী প্রকারে, সামনের ডানা ফ্যাকাশে এবং ঘনভাবে প্রায় সর্বত্রই কালো আঁশে ছাঁওয়া।[]

পিছনের ডানা পুরুষ প্রকারে বেসাল অংশ, সেল এবং ডরসাল অংশ চওড়া ভাবে হলুদ। ডিসকাল অঞ্চলের অন্তর্ভাগ হলুদ এবং বর্হিভাগ এবং উপরি অংশ সাদা, সাবটার্মিনাল লাল ছোপের সারিটিতে উপরদিকের ছোপগুলি অপেক্ষা নিচের দিকের ছোপগুলি ক্রমশ বড় হয়েছে। উক্ত লাল ছোপগুলির ভিতরের দিকের অংশ সামান্য তীক্ষ্ণ (Pointed inward)।

স্ত্রী প্রকার পিছনের ডানা পুরুষেরই অনুরূপ তবে হলুদের ভাগ কম, ডিসকাল অংশ হলদের পরিবর্তে সাদা।

শুঙ্গ কালো, মাথা, বুক, উদর সাদা। মাথা এবং বুক এর উপরিতল কালচে এবং ধূসর রোঁয়ায় আবৃত যা ধূসর নীলচে বর্ন দেখায়।[]

এই প্রজাতির উড়ান দুর্বল। এরা ফুলের মধুপান করতে ভালোবাসে[] এবং অন্যান্য Delias বর্গভুক্ত প্রজাতিদের সাথে একত্রে মধুপান করে। মূলত ডানা বন্ধ অবস্থায় রোদ পোহাতে দেখা যায়। যদিও মাড পাডল এদের তেমন প্রিয় বিষয় নয়। তবে মাঝেমধ্যে নদী অথবা ঝর্নার প্বার্শবর্তী, শুকনো নদীখাতে ভিজে বালি, ভিজে মাটি অথবা নুড়ি পাথরে বসে মাড পাডল করতে লক্ষ্য করা যায়। এই প্রজাতি হিমালয়এ মূলত নিচু উচ্চতাযুক্ত (৯০০ মিটার পর্যন্ত) উষ্ণ উপত্যকায় বিচরন করে। তবে কোনো কোনো ক্ষেত্রে ৩০০০ ফুট উচ্চতা পর্যন্ত এদের দর্শন মেলে। অন্যত্র জঙ্গল পরিবেশে, সাধারনত উন্মুক্ত জঙ্গলে এদের বসবাস।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. A Pictorial Guide Butterflies of Gorumara National Park (2013 সংস্করণ)। Department of Forests Government of West Bengal। পৃ. ৫৬। {{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |1= (সাহায্য)
  2. 1 2 Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃ. ১৮৭। আইএসবিএন ৯৭৮ ০১৯৫৬৯৬২০ ২
  3. 1 2 Peter, Smetacek (২০১৮)। A Naturalist's Guide to the Butterflies of India Pakistan, Nepal, Bhutan, Bangladesh and Sri Lanka (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। New Delhi: Prakash Books India Pvt. Ltd.। পৃ. ৫৭। আইএসবিএন ৯৭৮ ৮১ ৭৫৯৯ ৪০৬ ৫
  4. 1 2 3 Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃ. ১৬০।
  5. 1 2 Wynter-Blyth, M.A. (1957) Butterflies of the Indian Region, pg ৪২১.
  6. Sanjoy, Sondhi; Krushnamegh, Kunte (২০১৪)। Butterflies and Moths of Pakke Tiger Reserve (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। Dehradun: Titli trust and Indian Foundation for Butterflies। পৃ. ১৫৬। আইএসবিএন ৯৭৮ ৯৩৫১২৬৮৯৯ ৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]